JAZZBAAT 24 BANGLA
০৪ অক্টো ২০২৬, ০৩:০৩ পিএম
Breaking
Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভেন্দুর নি... Koel Mallick: তৃণমূল ছেড়ে রাজ্যসভা, এ বার বিজেপির টিকিটে কোয়েল! SaurathSabha: গাছতলায় বসে বর কেনাবেচার হাট! বিহারের প্রাচীন ‘সৌরথ সভা’ আজও বহমান Sohin-Sohini: ১১ দিনের ছেলের ছবি প্রকাশ করায় মুখ খুললেন অভিনেত্রী NageswaraRao: প্রশাসনিক টেবিল ছেড়ে রাজনীতির ময়দানে সিবিআইয়ের প্রাক্তন কর্তা নাগেশ্বর রাও,... ব্রাজিলকে স্বাগত জানাতে গিয়ে বিপত্তি, কলকাতার নামী হোটেলে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ আবহাওয়ার খবর: পুজোর আগে বদলাচ্ছে আবহাওয়া, কমবে বৃষ্টি—উৎসবের দিনগুলিতে স্বস্তির ইঙ্গিত ShahjahanMolla: শাহজাহান মোল্লাকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় উত্তেজনা, সাংবাদিক হেনস্থার অ... Suvendu Adhikari: ‘10 মার্চ মিথ্যা দিবস হলে কেমন হয়?’ নন্দীগ্রামে শেষ প্রচারে শুভেন্দুর নি... Koel Mallick: তৃণমূল ছেড়ে রাজ্যসভা, এ বার বিজেপির টিকিটে কোয়েল! SaurathSabha: গাছতলায় বসে বর কেনাবেচার হাট! বিহারের প্রাচীন ‘সৌরথ সভা’ আজও বহমান Sohin-Sohini: ১১ দিনের ছেলের ছবি প্রকাশ করায় মুখ খুললেন অভিনেত্রী NageswaraRao: প্রশাসনিক টেবিল ছেড়ে রাজনীতির ময়দানে সিবিআইয়ের প্রাক্তন কর্তা নাগেশ্বর রাও,... ব্রাজিলকে স্বাগত জানাতে গিয়ে বিপত্তি, কলকাতার নামী হোটেলে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ আবহাওয়ার খবর: পুজোর আগে বদলাচ্ছে আবহাওয়া, কমবে বৃষ্টি—উৎসবের দিনগুলিতে স্বস্তির ইঙ্গিত ShahjahanMolla: শাহজাহান মোল্লাকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় উত্তেজনা, সাংবাদিক হেনস্থার অ...

SaurathSabha: গাছতলায় বসে বর কেনাবেচার হাট! বিহারের প্রাচীন ‘সৌরথ সভা’ আজও বহমান

SaurathSabha: গাছতলায় বসে বর কেনাবেচার হাট! বিহারের প্রাচীন ‘সৌরথ সভা’ আজও বহমান
সৌরথ সভা ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: হাটবাজারের চেনা ছবিতে চাল, ডাল, শাকসবজি কিংবা গৃহস্থালির পণ্যের বিকিকিনি নিত্যদিনের দৃশ্য। কিন্তু গাছের তলায় দাঁড়িয়ে আছেন যুবকেরা, আর পছন্দমতো দরদাম করে তাঁদের ‘কিনে’ নিচ্ছেন পাত্রীর অভিভাবকেরা এমন দৃশ্য রূপকথা নয়, একেবারে বাস্তব।

বিহারের মধুবনী জেলার সৌরথ গ্রামে বিগত প্রায় সাত শতাব্দী ধরে প্রতি বছর বসছে এমনই এক অভিনব মেলা, যা স্থানীয় ভাষায় ‘সৌরথ সভা’ নামে পরিচিত। আধুনিক ডেটিং অ্যাপ কিংবা ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের যুগেও টিকে রয়েছে এই শতাব্দীপ্রাচীন পাত্রের হাট।

ইতিহাসবিদ ও স্থানীয় সূত্রে জানা যায়, চতুর্দশ শতকে কর্নাট রাজবংশের মহারাজা হরি সিংহের হাত ধরে এই সভার সূত্রপাত। মূল উদ্দেশ্য ছিল যৌতুক প্রথার বিলোপ ঘটানো এবং স্বগোত্রীয় বৈবাহিক জটিলতা দূর করে মৈথিলী ব্রাহ্মণদের মধ্যে যোগ্য পাত্র-পাত্রীর মিলন ঘটানো। নদীঘেরা সৌরথ গ্রামের ছায়াঘন আম ও বটগাছের তলায় টানা নয় দিন ধরে চলে এই বার্ষিক জমায়েত।

দূরদূরান্ত থেকে আসা মৈথিলী ব্রাহ্মণ যুবকেরা সাবেক ধুতি-কুর্তা কিংবা আধুনিক পোশাকে এখানে হাজির হন। বহু ক্ষেত্রে পাত্রের শিক্ষাগত যোগ্যতা, চাকরি ও পারিবারিক পরিচয় লিখে মূল্য নির্ধারণ করা থাকে। পাত্রের বয়স, রূপ এবং পেশার ওপর নির্ভর করে নির্ধারিত হয় ‘দর’। সাধারণত ৫০ হাজার টাকা থেকে শুরু করে দর হাঁকা হয় আড়াই থেকে তিন লাখ টাকা পর্যন্ত। ত্রিশ পেরোলেই অবশ্য পাত্রের কদর ও মূল্য দুটোই বেশ খানিকটা কমে যায়। কনেপক্ষের অভিভাবকেরা মেয়েকে সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে পাত্র পছন্দ করেন এবং চলে সরাসরি দরদস্তুর।

তবে দরদাম চূড়ান্ত হলেই বিয়ের সানাই বাজে না। এই সভার আসল চাবিকাঠি থাকে ‘পঞ্জিকর’ অর্থাৎ বংশতালিকা বিশারদদের হাতে। তাঁদের লাল মলাটের মোটা নথিপত্র ঘেঁটে নিশ্চিত হতে হয়, পাত্র ও পাত্রীর মধ্যে পিতৃসূত্রে সাত প্রজন্ম এবং মাতৃসূত্রে পাঁচ প্রজন্মের মধ্যে কোনো রক্তসম্পর্ক নেই তো! এই জিনগত বিশুদ্ধতার প্রমাণপত্র বা ‘সিদ্ধান্ত’ মেলা বাধ্যতামূলক। পঞ্জিকরের ছাড়পত্র মিললেই তবে বিয়ে বৈধ রূপ পায়; অনেকে সভার চত্বরেই মালাবদল সেরে নেন, কেউ বা ফেরেন নিজ গ্রামে।

কালের নিয়মে আজ সৌরথ সভার জৌলুস অনেকটাই ফিকে। উচ্চশিক্ষিত তরুণ প্রজন্মের অনেকেই এখন হাটে দাঁড়িয়ে পাত্র হিসেবে নিজেকে উপস্থাপনের বিরোধী। তা সত্ত্বেও ইতিহাস ও পরম্পরাকে ধরে রাখতে এখনও এই সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
75 Views 0 Likes 0 Comments

Related News

NageswaraRao: প্রশাসনিক টেবিল ছেড়ে রাজনীতির ময়দানে সিবিআইয়ের প্রাক্তন কর্তা নাগেশ্বর রাও, দায়িত্ব নিলেন নতুন দলের
দেশ

NageswaraRao: প্রশাসনিক টেবিল ছেড়ে রাজনীতির ময়দানে সিবিআইয়ের প্রাক্তন কর্তা নাগেশ্...

নবগঠিত এই দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অবসরপ্রাপ্ত এই আইপিএস কর্তা। তাঁর সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে যুক্ত হয়েছেন মহন্ত তীর্থানন্দ এবং রীতু রাঠৌর।

০৪ অক্টো ২০২৬, ১২:৫৭ পিএম · 2 মিনিট
Flydubai: ককপিটে হামলা, প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট! স্মিতকে বিশেষ সম্মান নেতানিয়াহুর
দেশ

Flydubai: ককপিটে হামলা, প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট! স্মিতকে বিশেষ সম্মান...

শনিবার স্মিত মচ্ছরের সঙ্গে আবেগঘন কথোপকথনে তাঁর সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন নেতানিয়াহু। তিনি বলেন, “আপনি ইজরায়েল, ভারত এবং গোটা বিশ্বের কাছে একজন নায়ক।” এরপরই তিনি জানান, আগামী বছর ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্যাপ্টেন স্মিতকে আমন্ত্রণ জানাতে চান তিনি। তাঁদের দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সম্মানের মশাল জ্বালানোর ইচ্ছা প্রকাশ করেন নেতানিয়াহু।

০৪ অক্টো ২০২৬, ০৮:২৩ এএম · 2 মিনিট
LoveRelationship: বিয়ের কথাবার্তার মাঝেই সম্পর্কে অশান্তি, প্রেমিকের হামলায় গুরুতর প্রেমিকা, ছাদ থেকে ঝাঁপ দিয়ে প্রাণনাশ যুবকের
দেশ

LoveRelationship: বিয়ের কথাবার্তার মাঝেই সম্পর্কে অশান্তি, প্রেমিকের হামলায় গুরুতর...

নিউজ ডেস্ক: সম্পর্কের টানাপড়েন। আর তার থেকেই এক ভয়ানক পরিণতি। যার হাত ধরে সারাজীবন পার করার স্বপ্ন দেখেছিলেন প্রেমিকা অবশেষে সেই প্রেমিকের হাতেই শেষ হল জীবনের যাত্রা পথ। ভালোবাসার সম্পর্ক মুহূর্তের অশান্তিতে কীভাবে এমন...

০৪ অক্টো ২০২৬, ০৭:০৭ এএম · 2 মিনিট
বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু
দেশ

বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ লোহারকা রোডের একটি এলাকায় গাড়ি ধোওয়ার জন্য দিয়েছিলেন ম্যাড সান্ধু। সেই সময় বাইকে করে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

০৪ অক্টো ২০২৬, ০১:৪৪ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.