JAZZBAAT 24 BANGLA
০৮ নভে ২০২৬, ০৭:৪০ পিএম
Breaking
নতুন গবেষণায় আশার আলো, তবে বাড়ছে রক্তক্ষরণের ঝুঁকিও Senegal Boat Capsize: সেনেগালের উপকূলে মৃত অন্তত ২১! উদ্ধার মাত্র ১ India U19 vs Pakistan U19: অর্জুনের শতরান ম্লান, হামজার অপরাজিত ১০০-তে ভারতকে হারাল পাকিস্... এক রাতেই কর্মীদের লাখপতি করলেন ব্যবসায়ী, উপহারের ভিডিও ভাইরাল Dog Tihar : কপালে টিকা, গলায় ফুলের মালা! কুকুরদের নিয়ে উৎসবে মাতল নেপাল Abhisek Banerjee: কালীঘাটকাণ্ডে অভিষেকের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার... Kotagiri: উটির ভিড় নয়, সাই পল্লবীর শিকড়ের টানে এবার পর্যটকদের নজর নীলগিরির এই পাহাড়ি শহ... Mohammed Shami: টেস্ট থেকে অবসর নিলেও আইপিএলে খেলা চালিয়ে যাবেন শামি নতুন গবেষণায় আশার আলো, তবে বাড়ছে রক্তক্ষরণের ঝুঁকিও Senegal Boat Capsize: সেনেগালের উপকূলে মৃত অন্তত ২১! উদ্ধার মাত্র ১ India U19 vs Pakistan U19: অর্জুনের শতরান ম্লান, হামজার অপরাজিত ১০০-তে ভারতকে হারাল পাকিস্... এক রাতেই কর্মীদের লাখপতি করলেন ব্যবসায়ী, উপহারের ভিডিও ভাইরাল Dog Tihar : কপালে টিকা, গলায় ফুলের মালা! কুকুরদের নিয়ে উৎসবে মাতল নেপাল Abhisek Banerjee: কালীঘাটকাণ্ডে অভিষেকের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার... Kotagiri: উটির ভিড় নয়, সাই পল্লবীর শিকড়ের টানে এবার পর্যটকদের নজর নীলগিরির এই পাহাড়ি শহ... Mohammed Shami: টেস্ট থেকে অবসর নিলেও আইপিএলে খেলা চালিয়ে যাবেন শামি

উল্টে গেল ঘি বোঝাই ট্রাক! চালককে উদ্ধারের আগেই ঘি তুলতে পাত্র হাতে জনতার ভিড়

উল্টে গেল ঘি বোঝাই ট্রাক! চালককে উদ্ধারের আগেই ঘি তুলতে পাত্র হাতে জনতার ভিড়
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়েছে পণ্যবাহী একটি বিশালাকার লরি কিন্তু দুর্ঘটনাস্থলে চালক বা খালাসিকে উদ্ধার করার চেয়ে সাধারণ মানুষের বেশি নজর পড়ল গাড়ির মালপত্রের দিকে। কারণ সেই লরিতে বোঝাই ছিল মহার্ঘ্য দেশি ঘি।

দুর্ঘটনার অভিঘাতে রাস্তায় হাজার হাজার লিটার ঘি ছড়িয়ে পড়তেই শুরু হয়ে গেল অভাবনীয় এক কাণ্ড। যে যেভাবে পারলেন বালতি, হাঁড়ি, গামলা, এমনকি জলের বোতল হাতে ছুটে এলেন পিচঢালা রাস্তা থেকে চুইয়ে পড়া ঘি কুড়োতে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই এক দৃশ্য।

দেখুন: https://x.com/indiain24hr/status/2102686318329282628

জানা গিয়েছে, মোরাদাবাদ হাইওয়ে ধরে যাওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘি বোঝাই লরিটি। উল্টে পড়ার প্রচণ্ড ধাক্কায় গাড়িতে থাকা ঘিয়ের টিন ও কন্টেনারগুলি ফেটে যায়। মুহূর্তের মধ্যে রাস্তার বিস্তীর্ণ অংশ জুড়ে বইতে শুরু করে খাঁটি গাওয়া ঘিয়ের স্রোত। দূর-দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে চেনা সুবাস।

এই দৃশ্য নজরে আসা মাত্রই আশপাশের গ্রাম ও পথচলতি মানুষের ভিড় জমে যায় সেখানে। তবে উল্টে যাওয়া গাড়ির ভেতরে আটকে থাকা চালককে বাঁচানোর বদলে উপস্থিত জনতার একাংশের মধ্যে শুরু হয় নিখরচায় ঘি সংগ্রহের প্রতিযোগিতা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুরুষ, মহিলা থেকে শুরু করে কিশোর সকলেই নিজেদের সুবিধামতো পাত্র নিয়ে হুমড়ি খেয়ে পড়েছেন রাস্তার ওপর। কেউ হাত দিয়ে চেঁছে কন্টেনারে ভরছেন, কেউ ড্রেন বা গর্তে জমা হওয়া ঘি বোতলে ভরতে ব্যস্ত।

ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। তীব্র ক্ষোভ প্রকাশ করে নেটিজেনরা লিখেছেন, 'মানুষের বিবেক আর সহমর্মিতা আজ কতটা তলানিতে গিয়ে ঠেকেছে, এই ঘটনাই তার জলজ্যান্ত প্রমাণ।' একটি বড়সড় দুর্ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিশৃঙ্খলার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিড় হটিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যায়।

60 Views 0 Likes 0 Comments

Related News

এক রাতেই কর্মীদের লাখপতি করলেন ব্যবসায়ী, উপহারের ভিডিও ভাইরাল
দেশ

এক রাতেই কর্মীদের লাখপতি করলেন ব্যবসায়ী, উপহারের ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক: আজ দীপাবলি। সেই আনন্দে কর্মীদের মুখে হাসি ফোটাতে নজিরবিহীন উদ্যোগ নিলেন গুজরাতের সুরাটের এক বস্ত্র ব্যবসায়ী। এই উৎসবের মরশুমে নিজের সংস্থার ২০ জন মহিলা কর্মীকে এক লক্ষ টাকারও বেশি নগদ বোনাস দিলেন ব্যবসায়ী রাম...

০৮ নভে ২০২৬, ০৬:৪৫ পিএম · 2 মিনিট
Dog Tihar : কপালে টিকা, গলায় ফুলের মালা! কুকুরদের নিয়ে উৎসবে মাতল নেপাল
দেশ

Dog Tihar : কপালে টিকা, গলায় ফুলের মালা! কুকুরদের নিয়ে উৎসবে মাতল নেপাল

নেপালি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পাঁচ দিনের উৎসব 'তিহার'- এর দ্বিতীয় দিনটি পরিচিত 'কুকুর তিহার' নামে। দীপাবলীর সঙ্গে সাদৃশ্য থাকা এই উৎসবে প্রতিটি দিনেই আলাদা প্রাণী ও প্রকৃতির প্রতি শ্রদ্ধা জানানোর রীতি রয়েছে।

০৮ নভে ২০২৬, ০৬:১৯ পিএম · 2 মিনিট
Medical Tourism: বিমা সংস্থাগুলি চিকিৎসার খরচ বহন করলে ভারতে মেডিক্যাল ট্যুরিজম বাড়বে কয়েক গুণ, আশাবাদী সঙ্গীতা রেড্ডি
দেশ

Medical Tourism: বিমা সংস্থাগুলি চিকিৎসার খরচ বহন করলে ভারতে মেডিক্যাল ট্যুরিজম বা...

নিউজ ডেস্ক: বিদেশি রোগীদের চিকিৎসার খরচ আন্তর্জাতিক বিমা সংস্থাগুলি বহন করতে শুরু করলে ভারতে মেডিক্যাল ট্যুরিজম বা চিকিৎসা পর্যটনের সংখ্যা দ্রুত বাড়তে পারে। এমনই মনে করছেন অ্যাপোলো হাসপাতালের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সঙ...

০৮ নভে ২০২৬, ০৩:৪৪ পিএম · 2 মিনিট
পায়ে লেগে নষ্ট রঙ্গোলি, তবু পালালেন না! ডেলিভারির তাড়া ভুলে যা করলেন ফ্লিপকার্ট কর্মী, মুগ্ধ নেটদুনিয়া
দেশ

পায়ে লেগে নষ্ট রঙ্গোলি, তবু পালালেন না! ডেলিভারির তাড়া ভুলে যা করলেন ফ্লিপকার্ট ক...

ভুলবশত গ্রাহকের বাড়ির সামনের রঙ্গোলি নষ্ট করে ফেলেছিলেন ফ্লিপকার্টের এক ডেলিভারি এজেন্ট। কিন্তু দায় এড়িয়ে চলে না গিয়ে, ব্যস্ততার মাঝেই হাঁটু গেড়ে বসে নিজেই সারিয়ে দেন সেই রঙ্গোলি। তাঁর এই মানবিক আচরণের ভিডিও ভাইরাল হতেই প্রশংসায় ভাসছেন তিনি।

০৮ নভে ২০২৬, ০৩:৩৪ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.