এবার পার্লামেন্টে অমিত শাহের ক্ষমা চাওয়ার দাবি জানালেন কক্রোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর অভিযোগ, ২০ জুলাই যে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস ছোড়ার ঘটনা ঘটেছিল, তা অমিত শাহের নির্দেশেই করা হয়েছিল।
অভিজিৎ দীপকে বলেন, “পার্লামেন্ট থেকে পালাচ্ছেন কেন? আসুন, পার্লামেন্টে এসে আলোচনা করুন।” তাঁর দাবি, অমিত শাহকে পার্লামেন্টে এসে গোটা বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে এবং ২০ জুলাইয়ের ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে।
প্রসঙ্গত, নিট প্রশ্নপত্র ফাঁস কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করেছিল ককরোচ জনতা পার্টি। তাদের অন্যতম দাবি ছিল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা।
গত ২০ জুলাই সংসদ অধিবেশন শুরুর দিনই সংসদ অভিযান করে আন্দোলনকারী ছাত্ররা। সেই আন্দোলনে পুলিশ লাঠিচার্জ, জলকামানের অভিযোগ ওঠে। বহু ছাত্র আহত হয়। এই লাঠিচার্জ চালানোর নিয়ে বিতর্কে জড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।




