JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০১:২৫ পিএম
Breaking
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

‘আমাদের সম্পর্ক শতাব্দীপ্রাচীন,’ আফগান মন্ত্রীর মন্তব্যে আরও কাছাকাছি নয়াদিল্লি-কাবুল

‘আমাদের সম্পর্ক শতাব্দীপ্রাচীন,’ আফগান মন্ত্রীর মন্তব্যে আরও কাছাকাছি নয়াদিল্লি-কাবুল

প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তেমন ভালো না হলেও আফগানিস্তান বরাবর ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ সহাবস্থানেই থেকেছে। এমনকি কাবুলে তালিবান সরকার ক্ষমতায় আসার পরেও সেই সুসম্পর্কে কোনওরূপ ‘কু’ আসেনি। আর এবার নয়াদিল্লির সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা দিল আফগানিস্তান। দেশের কৃষি খাতের আধুনিকীকরণে ভারতের প্রযুক্তিগত সহযোগিতা চেয়ে সরাসরি আবেদন জানালেন আফগানিস্তানের কৃষি, সেচ ও পশুপালনমন্ত্রী মাওলভি আতাউল্লাহ ওমারি। তাঁর বক্তব্য, কৃষিনির্ভর আফগানিস্তানের উন্নয়নে ভারতের অভিজ্ঞতা ও প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

শুক্রবার পিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত ‘ইন্ডিয়া-আফগানিস্তান ট্রেড অপরচুনিটিজ’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে ওমারি ভারত ও আফগানিস্তানের সম্পর্ককে ‘শতাব্দীপ্রাচীন’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ভারতে এসে যে আন্তরিক অভ্যর্থনা পেয়েছেন, তাতে তিনি নিজেকে নিজের দেশের মানুষের মধ্যেই রয়েছেন বলে অনুভব করেছেন। মন্ত্রী বলেন, “ভারত ও আফগানিস্তানের সম্পর্ক এতটাই গভীর যে, আমাদের ইতিহাস ও সংস্কৃতির মধ্যে এক অসাধারণ মিল রয়েছে।”

আফগানিস্তানের অর্থনীতিতে কৃষির গুরুত্ব তুলে ধরে তিনি জানান, দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ কৃষি ও পশুপালনের উপর নির্ভরশীল। কিন্তু আধুনিক কৃষি প্রযুক্তি, ফসল সংগ্রহ, সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের ক্ষেত্রে এখনও বড় ঘাটতি রয়েছে। এই কারণেই ভারতের প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন বলে জানান তিনি। আফগান মন্ত্রী আরও দাবি করেন, বর্তমানে তাঁর দেশের প্রশাসন একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করছে এবং দেশের উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করছে। 

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের উপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, ব্যবসায়ীরাই আফগান অর্থনীতির মেরুদণ্ড। তাই ব্যবসায়ীদের আরও শক্তিশালী করতে এবং ভারত-আফগানিস্তানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তাঁর মন্ত্রক ইতিমধ্যেই একটি বিশেষ কমিটি গঠন করেছে। আফগানিস্তানের কৃষি খাতে ভারতের প্রযুক্তি, দক্ষতা এবং বিনিয়োগের আহ্বান জানিয়ে ওমারির এই বার্তা দুই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্ককে নতুন গতি দিতে পারে বলেই মনে করছেন কূটনৈতিক ও বাণিজ্য বিশেষজ্ঞরা।

60 Views 0 Likes 0 Comments

Related News

রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি নতুন কূটনৈতিক সমীকরণ?
বিদেশ

রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপ...

আয়ারল্যান্ড সফরে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারগুলিতে হামলা চালালে তার প্রভাব জ্বালানি সরবরাহের উপর পড়ছে।

১৪ সেপ্টে ২০২৬, ১২:২১ পিএম · 2 মিনিট
বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী
বিদেশ

বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব...

জানা গিয়েছে, সম্প্রতি ইউক্রেন সফরে গিয়েছিলেন বরিস জনসন। সফর শেষে কিয়েভ থেকে ট্রেনে করে পোল্যান্ডের উদ্দেশে রওনা দেন তিনি।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৬ পিএম · 2 মিনিট
জাভা সাগরে ভয়াবহ দুর্ঘটনা, নিখোঁজ ১৩০ জন যাত্রী, চলছে উদ্ধারকাজ
বিদেশ

জাভা সাগরে ভয়াবহ দুর্ঘটনা, নিখোঁজ ১৩০ জন যাত্রী, চলছে উদ্ধারকাজ

উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, ফেরিটির শেষ অবস্থান বানজারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে জাভা সাগরে পাওয়া যায়। ওই এলাকায় তখন সমুদ্র ছিল অত্যন্ত উত্তাল।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৯ এএম · 2 মিনিট
প্যারাশুট খুলল না, ৭০-১০০ মাইল বেগে পতন! ইরানের পাহাড়ে মার্কিন বায়ুসেনার বাঁচার লড়াই
বিদেশ

প্যারাশুট খুলল না, ৭০-১০০ মাইল বেগে পতন! ইরানের পাহাড়ে মার্কিন বায়ুসেনার বাঁচার...

নিজের SERE Survival, Evasion, Resistance and Escape প্রশিক্ষণ কাজে লাগিয়ে পাহাড়ের একটি ফাটলে আশ্রয় নেন তিনি।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩২ এএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.