JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০৫:২২ এএম
Breaking
Ujjwal Biswas : ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ, রাজনৈতিক মহলে শোকের ছায়া সত্যজিতের ক্যামেরার আড়ালের ইতিহাস যাঁর লেন্সে বন্দি, প্রয়াত কিংবদন্তি আলোকচিত্রী হীরক সেন Kashmir Attack : কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি, আহত বাংলার জওয়ান Italy Bomb Threat: বোমাতঙ্কে কাঁপল ইতালি! একসঙ্গে প্রায় ৩০০টি স্কুল খালি করাল প্রশাসন, নিশ... Train Accident : লাল সিগন্যালেও থামেনি ট্রেন! ঘটনাস্থলে রেলের বিশেষ তদন্তকারী দল Bhai Phonta 2026 : গাছের কপালে চন্দনের ফোঁটা, পরিবেশ রক্ষার শপথে অভিনব উদ্যোগ India Football Team: পেনাল্টির ফাঁদে মালদ্বীপ, এক গোলে বাজিমাত করে সেমিফাইনালে ভারত রোনাল্ডো-মেসি যুগের অবসান, এ বার রাজত্বের লড়াই এমবাপে-হালান্ডের! নজর হ্যারি কেনের দিকেও Ujjwal Biswas : ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ, রাজনৈতিক মহলে শোকের ছায়া সত্যজিতের ক্যামেরার আড়ালের ইতিহাস যাঁর লেন্সে বন্দি, প্রয়াত কিংবদন্তি আলোকচিত্রী হীরক সেন Kashmir Attack : কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি, আহত বাংলার জওয়ান Italy Bomb Threat: বোমাতঙ্কে কাঁপল ইতালি! একসঙ্গে প্রায় ৩০০টি স্কুল খালি করাল প্রশাসন, নিশ... Train Accident : লাল সিগন্যালেও থামেনি ট্রেন! ঘটনাস্থলে রেলের বিশেষ তদন্তকারী দল Bhai Phonta 2026 : গাছের কপালে চন্দনের ফোঁটা, পরিবেশ রক্ষার শপথে অভিনব উদ্যোগ India Football Team: পেনাল্টির ফাঁদে মালদ্বীপ, এক গোলে বাজিমাত করে সেমিফাইনালে ভারত রোনাল্ডো-মেসি যুগের অবসান, এ বার রাজত্বের লড়াই এমবাপে-হালান্ডের! নজর হ্যারি কেনের দিকেও

'দুর্গা'র পর ভিক্টোরিয়ায় পৌঁছল ‘দিব্যা’, পার্পল লাইনে জোড়া সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ

'দুর্গা'র পর ভিক্টোরিয়ায় পৌঁছল ‘দিব্যা’, পার্পল লাইনে জোড়া সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ

আরও এক ধাপ এগোল কলকাতা মেট্রোর পার্পল লাইনের কাজ খিদিরপুর থেকে সুড়ঙ্গ খনন করে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে পৌঁছে গেল টানেল বোরিং মেশিন (টিবিএম) বা ‘দিব্যা’। মঙ্গলবার এই ব্রেকথ্রুর মাধ্যমে খিদিরপুর ও ভিক্টোরিয়ার মধ্যে দ্বিতীয় সুড়ঙ্গ তৈরির কাজও সম্পূর্ণ হল। এর ফলে এই অংশে আপ ও ডাউন—দুই সুড়ঙ্গের কাজ শেষ হয়েছে।

এর আগে একই পথে সুড়ঙ্গ খনন করে ভিক্টোরিয়া স্টেশনে পৌঁছেছিল ‘দুর্গা’। ‘দিব্যা’-র কাজ শেষ হওয়ার ফলে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত ভূগর্ভস্থ মেট্রো পথ তৈরির ক্ষেত্রে বড় অগ্রগতি হল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার প্রেমসাগর গুপ্তা। তিনি জানান, শহরের এই ঘনবসতিপূর্ণ অংশে যান চলাচল এবং স্বাভাবিক কাজকর্ম ব্যাহত না করে এবং নিরাপত্তা বজায় রেখে টানেলের কাজ করা হয়েছে। এই জন্য, কর্মীদের প্রশংসা করেছেন তিনি।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১১ অক্টোবর থেকে কলকাতা মেট্রোর পার্পল লাইনের কাজ শুরু হয়েছিল সেই সময়ে টানেলের কাজের জন্য বোরিং মেশিন ‘দুর্গা’কে ব্যবহার করা হয়েছিল। চলতি বছরের ১০ জুলাই মাটি ফুঁড়ে বেরোয় ওই বোরিং মেশিনটি। এর পরে দ্বিতীয় বোরিং মেশিনটিও টানেলের মধ্যে থেকে বেরিয়ে এসেছে। এর ফলে মেট্রোর আপ এবং ডাউন লাইনের জন্য প্রয়োজনীয় সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হয়েছে। ‘দিব্যা’র এই সাফল্যের পর এখন জোকা-এসপ্লানেড করিডরের বাকি কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য মেট্রো কর্তৃপক্ষের।

51 Views 0 Likes 0 Comments

Related News

সুব্রতহীন নবনীড়ে এবার ভাইফোঁটার উৎসব উধাও, পালাবদলের রাজনীতিতে ম্লান বহুদিনের ঐতিহ্য!
মহানগর

সুব্রতহীন নবনীড়ে এবার ভাইফোঁটার উৎসব উধাও, পালাবদলের রাজনীতিতে ম্লান বহুদিনের ঐতিহ...

একসময় টলিউড তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠত ভবানীপুরের নবনীড় বৃদ্ধাবাসের ভাইফোঁটা উৎসব। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের উদ্যোগে গড়ে ওঠা সেই ঐতিহ্য এবার কার্যত থমকে গেল। রাজ্যের রাজনৈতিক পালাবদল ও পৃষ্ঠপোষকতার অভাবে চলতি বছর নবনীড়ে হচ্ছে না ভাইফোঁটার আনুষ্ঠানিক আয়োজন। ফলে উৎসবের দিনে ফের একাকীত্বের সঙ্গী হলেন বৃদ্ধাবাসের প্রবীণ আবাসিকরা।

১১ নভে ২০২৬, ০৫:৪৭ পিএম · 2 মিনিট
Hijack Threat : মুম্বইগামী বিমানে হাইজ্যাকের চিরকুট,তল্লাশিতে বম্ব স্কোয়াড!
মহানগর

Hijack Threat : মুম্বইগামী বিমানে হাইজ্যাকের চিরকুট,তল্লাশিতে বম্ব স্কোয়াড!

বুধবার সকাল ১০টা ২০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে। বিমানবন্দর সূত্রে খবর, এয়ার ইন্ডিয়া ভিস্তারা-র AI 2772 নম্বরের বিমানটি কলকাতা থেকে মুম্বই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় বিমানের ভিতরে হাইজ্যাক সংক্রান্ত একটি চিরকুট দেখতে পাওয়া যায়। এর পরেই পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC)-কে বিষয়টি জানান

১১ নভে ২০২৬, ০১:২২ পিএম · 2 মিনিট
প্রতিবাদে ভাইফোঁটা নয় মমতার, উৎসবে মাতলেন দিলীপ, রাজ্য রাজনীতিতে চর্চা!
মহানগর

প্রতিবাদে ভাইফোঁটা নয় মমতার, উৎসবে মাতলেন দিলীপ, রাজ্য রাজনীতিতে চর্চা!

নিউজ ডেস্ক : বাঙালির অন্যতম বড় উৎসব ভাইফোঁটা। এই দিন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন ভাই-বোনেরা। এই উৎসবকে ঘিরে একেবারে সেজে ওঠে চারিদিক। তবে বাংলা রাজনীতিতে এ বছরের ভাইফোঁটা যেন একেবারেই অন্য মাত্রা এনে দিল। ভাইফোঁটার দিনে...

১১ নভে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
Mahua Moitra: সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে আইনি জট, অমিত শাহকে নিয়ে মন্তব্যে মহুয়া মৈত্রকে তলব সিআইডির
মহানগর

Mahua Moitra: সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে আইনি জট, অমিত শাহকে নিয়ে মন্তব্যে মহুয়া মৈ...

নিউজ ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক বঙ্গ সফর এবং তাকে কেন্দ্র করে সমাজমাধ্যমে করা একটি পোস্টের জেরে এবার রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি-র (CID) স্ক্যানারে এলেন তৃণমূলের তারকা সাংসদ মহুয়া মৈ...

১০ নভে ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.