দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: ফের আরাবুল ইসলামের গাড়িতে হামলা! জানা গিয়েছে, সোমবার সকালে আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতির দফতরে আসেন। তিনি ভিতরে ঢোকার পর বাইরে আইএসএফ কর্মী-সমর্থকদের জমায়েত শুরু হয়। পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারপর তড়িঘড়ি আরাবুলকে নিয়ে দফতর থেকে বের করে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, বিডিও অফিসের সামনে পৌঁছতেই আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিস্তারিত আসছে...