কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্থায়ী কর্মীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ। বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, হাসপাতালের স্টাফ কোয়ার্টারের একটি ঘর থেকে ওই স্বাস্থ্যকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। তারপর দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে খবর।
ঘটনার খবর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। কী কারণে ওই স্বাস্থ্যকর্মী এমন পদক্ষেপ করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পারিবারিক চাপ নাকি কর্মক্ষেত্রের কোনও চাপ? তা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন।
গত বুধবার, NRS-এর শৌচালয় থেকে নার্সের দেহ উদ্ধারে হয়।
শৌচাগারের দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় ওই নার্সকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে কী কারণে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। এরই মধ্যেই নতুন করে শোরগোল শুরু হয়েছে কলকাতা মেডিক্যালে।