কলকাতা, পিউ নন্দী: সোনা শুধু একটি মূল্যবান ধাতু নয়। সোনার সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ ও ঐতিহ্য। বিয়ে বাড়ি হোক বা পূজা পার্বণ, স্বর্ণালঙ্কার ছাড়া সম্পন্ন হয় না কোনো অনুষ্ঠান। কিন্তু বর্তমানে সেই সোনার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। সাধারণত বাজারের পরিস্থিতি, সোনার যোগান ও চাহিদা, অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে সোনার দাম।
২২ আগস্ট ২০২৬, শনিবার কলকাতার বাজারে সোনার দাম একনজরে—
২৪ ক্যারেট সোনা: প্রতি ১০ গ্রাম দাম প্রায় ১,৬১,০০০ টাকা। অর্থাৎ প্রতি ১ গ্রাম সোনার দাম প্রায় ১৬,১০০ টাকা। প্রতি গ্রামে দাম বেড়েছে ২৬৫ টাকা।
২২ ক্যারেট হলমার্ক যুক্ত সোনা: প্রতি ১০ গ্রাম দাম প্রায় ১,৫৩,০৫০ টাকা। অর্থাৎ প্রতি ১ গ্রাম সোনার দাম প্রায় ১৫,৩০৫ টাকা। প্রতি গ্রামে দাম বেড়েছে ২৫০ টাকা।
তবে এখানেই শেষ নয়। সোনার দামের সঙ্গে যুক্ত হতে পারে জিএসটি ও টিসিএস। ফলে গয়না কিনতে গেলে নির্ধারিত মূল্যের তুলনায় কিছুটা বেশি অর্থ খরচ হতে পারে। তার উপর রয়েছে গয়না তৈরির মেকিং চার্জ।




