JAZZBAAT 24 BANGLA
২৮ অক্টো ২০২৬, ০৩:০২ পিএম
Breaking
Arshdeep Singh: ৩৯ উইকেটে বিশ্বরেকর্ড আর্শদীপের! লিটলের রেকর্ডে ভাগ বসিয়ে এবার নজর ১৫০-তে Dipankar Sarkar: দীপঙ্কর সরকারের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিউডে Suvendu Adhikari: '৭৫ বছর বয়স, এখন বিশ্রাম নেওয়ার কথা', নাম না করে মমতাকে নিশানা শুভেন্দুর Darren Sammy: অভিষেকদের তাণ্ডবে ‘অবাক’ স্যামি, ভারতের ব্যাটিং দেখে বললেন, ‘বাহ, কী দাপট!’ Vaibhav Sooryavanshi: বৈভবকে ওপেনিংয়ে ফেরানোই সাফল্যের চাবিকাঠি, গম্ভীরদের সিদ্ধান্তের প্... Crime: গুয়াহাটির হোটেলে গুলিকাণ্ড, মা-বাবা ও ঠাকুরদা-ঠাকুমাকে হারিয়ে অনাথ দুই শিশু Patharpratima Crocodile : লোকালয়ের রাস্তায় বিশাল কুমির, তৎপর বন দফতর মায়ের সঙ্গে দোকানে হাতির শাবক, মিষ্টি ভিডিও মন জয় করল নেটিজেনদের Arshdeep Singh: ৩৯ উইকেটে বিশ্বরেকর্ড আর্শদীপের! লিটলের রেকর্ডে ভাগ বসিয়ে এবার নজর ১৫০-তে Dipankar Sarkar: দীপঙ্কর সরকারের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিউডে Suvendu Adhikari: '৭৫ বছর বয়স, এখন বিশ্রাম নেওয়ার কথা', নাম না করে মমতাকে নিশানা শুভেন্দুর Darren Sammy: অভিষেকদের তাণ্ডবে ‘অবাক’ স্যামি, ভারতের ব্যাটিং দেখে বললেন, ‘বাহ, কী দাপট!’ Vaibhav Sooryavanshi: বৈভবকে ওপেনিংয়ে ফেরানোই সাফল্যের চাবিকাঠি, গম্ভীরদের সিদ্ধান্তের প্... Crime: গুয়াহাটির হোটেলে গুলিকাণ্ড, মা-বাবা ও ঠাকুরদা-ঠাকুমাকে হারিয়ে অনাথ দুই শিশু Patharpratima Crocodile : লোকালয়ের রাস্তায় বিশাল কুমির, তৎপর বন দফতর মায়ের সঙ্গে দোকানে হাতির শাবক, মিষ্টি ভিডিও মন জয় করল নেটিজেনদের

CJP অতীত, সোশ্যাল মিডিয়া ঝড় তুলছে ‘রিজার্ভেশন হটাও আন্দোলন’

CJP অতীত, সোশ্যাল মিডিয়া ঝড় তুলছে ‘রিজার্ভেশন হটাও আন্দোলন’

নিট প্রশ্নফাঁস কাণ্ডের জের! দীর্ঘদিন আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে বড় ধরনের সাফল্য পেয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এরই মধ্যে আরও এক দাবি নিয়ে অভিযানের ডাক দিচ্ছে দেশের যুবক-যুবতীরা। সিজেপি, ই-২০র পর এবার প্রকাশ্যে এসেছে ‘রিজার্ভেশন হটাও আন্দোলন’ (RHA)। খুব কম সময়ের মধ্যে ইনস্টাগ্রামে এদের ফলোয়ার্স সংখ্যা ৫.৬ মিলিয়ন পেরিয়ে গিয়েছে। 

ককরোচ জনতা পার্টির আন্দোলনের সাফল্যের পর এবার পরপর দুটি একই ধরনের দল তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি হল ই-২০ এবং দাবিতে রিজার্ভেশন হাটাও আন্দোলন। দুটি আন্দোলনের সোশ্যাল মিডিয়া পেজে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। 

ফলে আবারও বড়সড় আন্দোলনের আঁচ পাচ্ছেন বিশেষজ্ঞরা। বলা যায়, দুটি অ্যাকাউন্ট এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

সিজেপি-র দেখানো পথেই জন্ম নেওয়া ই-২০ জনতা পার্টি। ইথানল মিশ্রিত পেট্রল বিক্রির সরকারি নীতির বিরুদ্ধে সরব হয়েছে এই সংগঠন। তাদের অভিযোগ, গ্রাহকদের ওপর কার্যত 'ভেজাল' পেট্রল চাপিয়ে দেওয়া হচ্ছে। তাই ১০০ শতাংশ বিশুদ্ধ পেট্রল বিক্রির দাবি তুলে নতুন আন্দোলনের ডাক দিয়েছে তারা।

অন্যদিকে, বেশ কয়েক দিন ধরে নেট মাধ্যমে সংরক্ষণ বিরোধী আন্দোলনের সমর্থনে প্রচার শুরু হয়েছে৷ ইতিমধ্যেই তৈরি করা হয়েছে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট৷ reservationhataomovement নামে এই অ্যাকাউন্টটি খোলা হয়েছে৷ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১০০টিরও বেশি পোস্ট রয়েছে। ইতিমধ্যে যা নিয়ে দেশজুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। 

প্রসঙ্গত, নিট প্রশ্নফাঁস বিতর্কে গত কয়েকদিন ধরে তীব্র আন্দোলন চলে। আন্দোলনকারী ককরোচ জনতা পার্টির মূল দাবিই ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সরকার পক্ষের সঙ্গে একাধিকবার আলোচনাতেও বসেন CJP র প্রতিনিধিরা। শুরু থেকেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় ছিলেন তারা। শেষ পর্যন্ত গত 

শনিবার পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। তার কয়েক ঘণ্টা পরেই নতুন শিক্ষামন্ত্রী হিসাবে প্রহ্লাদ যোশীর নাম সামনে আসে।

 

56 Views 1 Likes 0 Comments

Related News

Crime: গুয়াহাটির হোটেলে গুলিকাণ্ড, মা-বাবা ও ঠাকুরদা-ঠাকুমাকে হারিয়ে অনাথ দুই শিশু
দেশ

Crime: গুয়াহাটির হোটেলে গুলিকাণ্ড, মা-বাবা ও ঠাকুরদা-ঠাকুমাকে হারিয়ে অনাথ দুই শি...

পাশেই নির্বাক হয়ে দাঁড়িয়ে রয়েছে তার দেড় বছরের ছোট ভাই। তারা এখনও জানে না, যারা ঘুমিয়ে আছেন, তারা আর কোনো দিনও চোখ মেলবেন না, কোনো দিন আর তাদের কোলে তুলে নেবেন না। গুয়াহাটির একটি হোটেলে ঘটে যাওয়া ভয়াবহ গুলিকাণ্ডে এভাবেই চোখের সামনে মা-বাবা ও গুরুজনদের হারিয়ে রাতারাতি অভিভাবকহীন হয়ে পড়ল দুই নিষ্পাপ শিশু।

২৮ অক্টো ২০২৬, ০২:১০ পিএম · 2 মিনিট
মায়ের সঙ্গে দোকানে হাতির শাবক, মিষ্টি ভিডিও মন জয় করল নেটিজেনদের
দেশ

মায়ের সঙ্গে দোকানে হাতির শাবক, মিষ্টি ভিডিও মন জয় করল নেটিজেনদের

দোকান থেকে কলা নিতে যাচ্ছিল ছোট্ট হাতির শাবক। কিন্তু শুঁড় বাড়িয়ে কলা তুলতেই তাকে থামিয়ে দিল মা হাতি। কলাটি দোকানে ফিরিয়ে দিয়ে শাবককে সঙ্গে নিয়ে চলে গেল সে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই মিষ্টি ভিডিও মন জয় করেছে নেটিজেনদের। মায়ের এই আচরণ যেন মনে করিয়ে দেয়, সন্তানকে শুধু ভালোবাসা নয়, ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা দেওয়াও জরুরি।

২৮ অক্টো ২০২৬, ০২:০৬ পিএম · 2 মিনিট
দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের সাহায্যের জন্য পথচারীদের ডাকছে কুকুর, অবাক করা মানবিকতার ভিডিও ভাইরাল
দেশ

দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের সাহায্যের জন্য পথচারীদের ডাকছে কুকুর, অবাক করা মানবিকতার...

মানুষের বিপদে মানুষই এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু কখনও কখনও অবলা প্রাণীর আচরণও মানবিকতার এমন নজির তৈরি করে, যা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে এমনই আবেগঘন প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রাস্তায় দুর্ঘটনার শিকার এক ব্যক্তির সাহায্যের জন্য একের পর এক পথচারীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে একটি কুকুর।

২৮ অক্টো ২০২৬, ১২:৪১ পিএম · 2 মিনিট
Flydubai: যাত্রীদের প্রাণ বাঁচিয়ে UAE-র সর্বোচ্চ সম্মান ফ্লাইদুবাইয়ের পাইলট ও ক্রুদের
দেশ

Flydubai: যাত্রীদের প্রাণ বাঁচিয়ে UAE-র সর্বোচ্চ সম্মান ফ্লাইদুবাইয়ের পাইলট ও ক্রু...

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ব্যক্তিগতভাবে এই সাহসী বৈমানিক ও ফ্লাইদুবাইয়ের ক্রু সদস্যদের সম্মানিত করেন। আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ক্যাপ্টেন স্মিত মাছছার ও তাঁর দলের সদস্যদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

২৮ অক্টো ২০২৬, ১২:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.