মেষ: চাকরির ক্ষেত্রে সুখবর মিলতে পারে। মায়ের স্বাস্থ্য উন্নতি সম্ভাবনা। বন্ধু-বান্ধব ও আত্মীয়র সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। তবে চোখ বন্ধ করে কাউকেই ভরসা করবেন না। স্ত্রীর সঙ্গে বুঝে শুনে কথা বলবেন না হলে সমস্যা বাড়বে।
বৃষ: আবেগপ্রবণ হওয়া থেকে বিরত থাকুন। তাহলে অতিরিক্ত খরচের মুখে পড়তে হতে পারে। সমস্যা বাড়বে বিভিন্ন দিক থেকে। নিজের মনের কথা শুনে চলার পাশাপাশি বাস্তব বুদ্ধি ব্যবহার করুন।
মিথুন: ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে পরিবারের বড় কারুর পরামর্শ মেনে চলতে হবে।পাড়া-প্রতিবেশী ও আত্মীয়দের যতটা সম্ভব এড়িয়ে চলুন। না হলে মানসিক যন্ত্রণা বাড়তে পারে।
কর্কট: নতুন করে ব্যবসার পরিকল্পনা নিতে পারেন। কাছের মানুষকে নিয়ে দূরে কোথাও থেকে ঘুরে আসুন। সরকারি চাকরির যারা প্রস্তুতি নিচ্ছেন তারা মানসিকভাবে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন।
সিংহ: নিজের ইচ্ছামত কম চলাই ভালো। বিশেষ বন্ধুর সঙ্গে ভালো সময় কাটানোর সম্ভাবনা রয়েছে। পরিবারের কারুর থেকে অর্থ লাভ হতে পারে। সাংসারিক কলহ বাড়তে পারে তাই বাড়তি বিতর্ক এড়িয়ে চলুন।
কন্যা: শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। তবুও তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন। কোন কাজ ফেলে রাখবেন না দ্রুত সমস্ত কাজ সম্পন্ন করুন। চাকরির জায়গায় উন্নতি সম্ভাবনা রয়েছে।
তুলা: স্বামী-স্ত্রী বেড়াতে যেতে পারেন একসাথে। সঞ্চয় বাড়তে পারে। শেয়ার মার্কেটে লাভের সম্ভাবনা রয়েছে। তবে কারোর প্রতি নির্ভরশীল হবেন না আঘাত পেতে পারেন।
বৃশ্চিক: ঋণ পেতে গিয়ে সমস্যা হতে পারে। প্রেমিকের সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসের কাজের জায়গাতেও সমস্যা দেখা দিতে পারে। তবে দিনের শেষে পরিস্থিতি উন্নতি হতে পারে।
ধনু: সহকর্মীর সঙ্গে বিশ্বাসের জায়গা নষ্ট হতে পারে। কাজের জায়গায় চাপ বাড়তে পারে তাই কর্মক্ষেত্রের দিকে সতর্ক থাকুন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন। পরিবারের সকলকে নিয়ে চলার চেষ্টা করুন।
মকর: প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক সুন্দর হতে পারে। অপ্রত্যাশিত ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তা এড়িয়ে চলার চেষ্টা করুন। বসের সঙ্গে কাজের জন্য বিতর্ক হতে পারে। তাই সময় থাকলে সমস্ত কাজে এগিয়ে রাখুন।
কুম্ভ: খরচ বাড়তে পারে। অতিরিক্ত খরচের থেকে নিজেকে বিরত রাখুন। প্রতিবেশীদের থেকে সমস্যা বাড়তে পারে। ঝামেলার সম্ভাবনা রয়েছে। ভাইয়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে।
মীন: পরিবারের থেকে যারা দূরে থাকেন তারা সাবধানে থাকুন। জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। ব্যবসায়িক লাভ বাড়তে পারে। প্রয়োজনের তুলনায় খরচ বাড়তে পারে।