JAZZBAAT 24 BANGLA
০৮ সেপ্টে ২০২৬, ১১:০৬ পিএম
Breaking
১১-১২ ই সেপ্টেম্বর 'ব্রিকস সম্মেলন', আশঙ্কায় পাকিস্তান-আমেরিকা-চিন আরসালান-করিম’স-সহ একাধিক নামি প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ, কলকাতায় কড়া পদক্ষেপ পুরসভার নিউমার্কেটে অগ্নিকাণ্ডের জের! কলকাতায় ৯১৯ হোটেল-গেস্ট হাউসকে ক্লোজ নোটিস তারেকের ভারত সফর নিয়ে ‘ইতিহাসের ভয়’ পাচ্ছে বিএনপি… বন্যা মোকাবিলা থেকে স্বাস্থ্য, পাহাড়ে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা রাজু বিস্তারের 'অ্যানিম্যাল কেন রাম চরিত্রে', প্রশ্ন করলেন শিব সাগর দুর্গাপুজোর নবমী হোক মাংস-ময়, বানিয়ে ফেলুন পাঁঠার মাংসের বিশেষ পদ ভ্রু-য়ের প্রতি যত্ন নিন, জানুন পরিচর্যার বিশেষ খুঁটিনাটি ১১-১২ ই সেপ্টেম্বর 'ব্রিকস সম্মেলন', আশঙ্কায় পাকিস্তান-আমেরিকা-চিন আরসালান-করিম’স-সহ একাধিক নামি প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ, কলকাতায় কড়া পদক্ষেপ পুরসভার নিউমার্কেটে অগ্নিকাণ্ডের জের! কলকাতায় ৯১৯ হোটেল-গেস্ট হাউসকে ক্লোজ নোটিস তারেকের ভারত সফর নিয়ে ‘ইতিহাসের ভয়’ পাচ্ছে বিএনপি… বন্যা মোকাবিলা থেকে স্বাস্থ্য, পাহাড়ে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা রাজু বিস্তারের 'অ্যানিম্যাল কেন রাম চরিত্রে', প্রশ্ন করলেন শিব সাগর দুর্গাপুজোর নবমী হোক মাংস-ময়, বানিয়ে ফেলুন পাঁঠার মাংসের বিশেষ পদ ভ্রু-য়ের প্রতি যত্ন নিন, জানুন পরিচর্যার বিশেষ খুঁটিনাটি

আরশোলার দুধে এ কী? খোঁজ করেই মিলল নোবেল!

আরশোলার দুধে এ কী? খোঁজ করেই মিলল নোবেল!

নিউজ ডেস্ক: আরশোলার দুধ-অবাক কাণ্ড! একদল বিজ্ঞানীর গবেষণায় জানা গেছিল 'আরশোলার দুধে নাকি গরুর দুধের থেকেও বেশি পুষ্টি রয়েছে!'  প্রায় দশবছর আগে এই অদ্ভুত আবিষ্কার হয়েছিল। এই তথ্য আবিষ্কারের পরেই রীতিমতো শোরগোল পড়ে যায়।আবার সেই গবেষণা ২০২৬ সালে পেল 'আইজি নোবেল পুরস্কার।'

কিন্তু, কী বলা আছে এই গবেষণায়? আসুন, জানা যাক। প্রায় দশ বছর আগে এই বিশেষ প্রজাতির আরশোলা সম্বন্ধে গবেষণা করেন ভারত, ফ্রান্স, জাপান এবং আমেরিকার বিজ্ঞানীরা। গবেষণায় আরও বলা হয়, 'গর্ভে থাকা অবস্থায় ভ্রূণের পুষ্টির জন্য আরশোলা দুধের মতো এক ধরনের পদার্থ নিঃসরণ করে। 

সেই পদার্থ ভ্রূণের শরীরের ভিতরে গিয়ে পুষ্টিগুণে ভরপুর প্রোটিন ক্রিস্টাল তৈরি করে। ওই ক্রিস্টালের মধ্যেই পুষ্টিকর উপাদান সঞ্চিত থাকে।' বিজ্ঞানীদের তথ্য বলছে, 'একটি ক্রিস্টালে সমপরিমাণ গরুর দুধের তুলনায় তিন গুণেরও বেশি পুষ্টিগুণ থাকতে পারে।'

এই আরশোলা কোনও সাধারণ আরশোলা নয়। এর বিজ্ঞানসম্মত নাম 'প্যাসিফিক বিটল ককরোচ।' এই  প্রজাতির আরশোলার শরীরেই তৈরি হয় দুধ। অন্যান্য প্রজাতির আরশোলা ডিম পাড়লেও, এই প্রজাতি শাবক জন্ম দেয়। তবে,এই দুধ মানুষের খাদ্য নয়। ২০২৬ সালে সুইৎজারল্যান্ডের জুরিখে আয়োজিত আইজি নোবেল অনুষ্ঠানে ওই বিজ্ঞানীদের সম্মান দেওয়া হয়। সম্মান লাভ করেন গবেষক রামস্বামী সুব্রহ্মণ্যম, লিওনার্ড (লিও) চাভাস এবং নাথান কাউসেন্স।

জেনে রাখা ভালো, আইজি নোবেল অন্যান্য সম্মানের তুলনায় অদ্ভুত। তার কারণ, এই এই সম্মান সেই গবেষণাকেই দেওয়া হয়, যেখানে প্রথমে মানুষকে হাসে,মজা পায় বা অবাক হয়। তবে, এরপর ভাবতে শুরু করে। ‘আরশোলার দুধ’ সংক্রান্ত গবেষণাটি তার আদর্শ উদাহরণ।

এই বিষয়টি অদ্ভুত ঠিকই, কিন্তু নেপথ্যে রয়েছে জটিল স্ট্রাকচারাল বায়োগ্রাফি। প্রসঙ্গত, এর আগেও কেমিস্ট্রি বিভাগে একাধিক অভিনব গবেষণায় আইজি নোবেল পান একাধিক বিজ্ঞানী। ২০২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের গবেষকরা 'টেফলন ডায়েট' সংক্রান্ত গবেষণাতে এই পুরস্কার লাভ করেন। যেটি ক্যালোরিবিহীন ফিলার ব্যবহারের ধারণা দিয়েছিল।

15 Views 0 Likes 0 Comments

Related News

মমতাজের মৃত্যুর পরই বদলে গেল সব! যে ঘটনা থেকেই জন্ম ‘প্রেমের সমাধিক্ষেত্র’ তাজমহলের
জানা-অজানা

মমতাজের মৃত্যুর পরই বদলে গেল সব! যে ঘটনা থেকেই জন্ম ‘প্রেমের সমাধিক্ষেত্র’ তাজমহলে...

দিনটা ছিল ১০ই মে, ১৬১২। এই দিনই চার চোখ এক হলো খুররম এবং আরজুমান্দ বানু'র। একসময় সিংহাসনে বসলেন খুররম, উপাধি নিলেন শাহজাহান। শাহজাহান অর্থাৎ দুনিয়ার সম্রাট।

০৭ সেপ্টে ২০২৬, ০৮:৩৫ পিএম · 4 মিনিট
জেরুজালেমের সমাধি নাকি জাপানের পাহাড়ি টিলা! যীশুর সমাধি নিয়ে কাটেনি ২০০০ বছরের রহস্য
জানা-অজানা

জেরুজালেমের সমাধি নাকি জাপানের পাহাড়ি টিলা! যীশুর সমাধি নিয়ে কাটেনি ২০০০ বছরের রহ...

দুই সহস্রাব্দ ধরে কোটি কোটি মানুষের অটুট বিশ্বাস, জেরুজালেমের ‘চার্চ অফ দ্য হোলি সেপালকার’-এর গর্ভেই রয়েছে তাঁর সেই পবিত্র সমাধি। কিন্তু সম্প্রতি গির্জার ভূগর্ভস্থ খননকাজ এবং সুদূর প্রাচ্যের কিছু প্রাচীন নথি যেন ইতিহাসের এক অবিশ্বাস্য দ্বন্দ্বে ফেলে দিয়েছে গবেষক থেকে সাধারণ মানুষ সকলকেই।

৩০ আগস্ট ২০২৬, ০৩:২২ পিএম · 2 মিনিট
বিপদের ‘ফাঁদ’ কাটিয়ে কোন সময়ে ভাইয়ের হাতে বাঁধবেন রক্ষাসূত্র
জানা-অজানা

বিপদের ‘ফাঁদ’ কাটিয়ে কোন সময়ে ভাইয়ের হাতে বাঁধবেন রক্ষাসূত্র

সহজ ভাষায়, ভদ্রা মানেই অমঙ্গল ঘটবেই, এমন কোনও বৈজ্ঞানিক ধারণা নেই। এটি মূলত হিন্দু জ্যোতিষ ও ধর্মীয় আচারের একটি বিশ্বাসভিত্তিক সময়-নির্ধারণ। তাই খবরের ক্ষেত্রে ‘ভদ্রা’কে অমঙ্গল বা নিশ্চিত বিপদের কারণ হিসেবে না দেখে পঞ্জিকার একটি নির্দিষ্ট কালপর্ব হিসেবেই বোঝা ভাল।

২৬ আগস্ট ২০২৬, ০৯:১৯ পিএম · 3 মিনিট
ঢেকে যাবে চাঁদের ৯৬ শতাংশ! ২৭-২৮ অগস্ট আকাশে বিরল দৃশ্য
জানা-অজানা

ঢেকে যাবে চাঁদের ৯৬ শতাংশ! ২৭-২৮ অগস্ট আকাশে বিরল দৃশ্য

এ বার গ্রহণটি গভীর আংশিক। অর্থাৎ চাঁদের প্রায় পুরোটাই পৃথিবীর গাঢ় ছায়ার মধ্যে ঢুকে যাবে, কিন্তু একেবারে ১০০ শতাংশ নয়। সর্বোচ্চ পর্যায়ে প্রায় ৯৬ শতাংশ চাঁদ আমব্রায় ঢাকা পড়বে। সেই কারণে দূর থেকে চাঁদকে প্রায় পূর্ণগ্রাস গ্রহণের মতো দেখাতে পারে।

২৬ আগস্ট ২০২৬, ০৯:১৭ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.