JAZZBAAT 24 BANGLA
২৮ নভে ২০২৬, ১১:৫৫ এএম
Breaking
Bisleri Water: এক সপ্তাহে দ্বিতীয় ধাক্কা, বাংলায় বিসলেরির জলে মিলল ক্ষতিকর ব্যাকটেরিয়া! Private School Fees : বেসরকারি স্কুলে ফি বৃদ্ধিতে লাগাম, বড় সিদ্ধান্ত রাজ্যের, কড়া বার্ত... Assam Government: অসম সচিবালয়ে নতুন ড্রেস কোড, জিনস-টি শার্ট ও চটি পরায় নিষেধাজ্ঞা Viral Video: চলন্ত ট্রেনেই বন্ধুর প্রাক্‌বিবাহের অনুষ্ঠান, রেলের হস্তক্ষেপে বিতর্ক Bronson Reed: মাত্র ৩৮-এই শেষ রিংয়ের লড়াই! চিকিৎসাজনিত জটিলতায় মৃত্যু অস্ট্রেলীয় রেসলারের Alipore Weather Office: ভোরে শীত, দিনে উধাও, বঙ্গোপসাগরের নিম্নচাপে বাড়ছে নজর! Sharad Pawar: ডিলিমিটেশন বিলের সমর্থনের বিনিময়ে কেন্দ্র ও মহারাষ্ট্রে ক্ষমতার ভাগ চায় এনসি... Midhun Reddy : আসন পুনর্বিন্যাসে বড় পরিবর্তনের ইঙ্গিত, মিধুন রেড্ডির অবস্থানে বাড়ছে জল্প... Bisleri Water: এক সপ্তাহে দ্বিতীয় ধাক্কা, বাংলায় বিসলেরির জলে মিলল ক্ষতিকর ব্যাকটেরিয়া! Private School Fees : বেসরকারি স্কুলে ফি বৃদ্ধিতে লাগাম, বড় সিদ্ধান্ত রাজ্যের, কড়া বার্ত... Assam Government: অসম সচিবালয়ে নতুন ড্রেস কোড, জিনস-টি শার্ট ও চটি পরায় নিষেধাজ্ঞা Viral Video: চলন্ত ট্রেনেই বন্ধুর প্রাক্‌বিবাহের অনুষ্ঠান, রেলের হস্তক্ষেপে বিতর্ক Bronson Reed: মাত্র ৩৮-এই শেষ রিংয়ের লড়াই! চিকিৎসাজনিত জটিলতায় মৃত্যু অস্ট্রেলীয় রেসলারের Alipore Weather Office: ভোরে শীত, দিনে উধাও, বঙ্গোপসাগরের নিম্নচাপে বাড়ছে নজর! Sharad Pawar: ডিলিমিটেশন বিলের সমর্থনের বিনিময়ে কেন্দ্র ও মহারাষ্ট্রে ক্ষমতার ভাগ চায় এনসি... Midhun Reddy : আসন পুনর্বিন্যাসে বড় পরিবর্তনের ইঙ্গিত, মিধুন রেড্ডির অবস্থানে বাড়ছে জল্প...

পর্দায় প্রতিদ্বন্দ্বী, বাস্তবে প্রাণের বন্ধু! রাখির দিনে দেবাদৃতা-দেবপ্রিয়ার বন্ধন

পর্দায় প্রতিদ্বন্দ্বী, বাস্তবে প্রাণের বন্ধু! রাখির দিনে দেবাদৃতা-দেবপ্রিয়ার বন্ধন

কলকাতা, নিউজ ডেস্ক: রাখিবন্ধন মানেই যে শুধু ভাই-বোনের সমীকরণ, সেই চেনা ধারণা ভেঙেছে বহু আগেই। সম্পর্কের এই মেলবন্ধন দুই বোনের মধ্যেও কতটা গভীর হতে পারে, তারই এক সুন্দর উদাহরণ অভিনেত্রী দেবাদৃতা বসু ও তাঁর বোন দেবপ্রিয়া। পরিবারে ভাই না থাকলেও উৎসবের আনন্দ তাঁদের কখনও ফিকে হয়নি।

ছোটবেলা থেকেই মা-বাবার অনুপ্রেরণায় একে অপরকে রাখি পরানো আর পরস্পরের পাশে থাকার অঙ্গীকার করেই বড় হয়েছেন এই দুই বোন। টলিউডে দেবাদৃতা নিজের জায়গা আগেই পাকা করেছেন, অন্যদিকে ছোট বোন দেবপ্রিয়াও এখন সমান ব্যস্ত।

‘দুলারি’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় এবং কলেজের পড়াশোনা,দুই সমান তালে সামলাচ্ছেন তিনি। একই পেশায় থাকা সত্ত্বেও দুই বোনের মধ্যে কোনও পেশাদার প্রতিযোগিতা নেই বরং রয়েছে পারস্পরিক নির্ভরতা ও দিদির পথপ্রদর্শন।
ব্যস্ত শিডিউলের মাঝেও বিশেষ এই দিনগুলো একসঙ্গে কাটানোর চেষ্টা করেন তাঁরা। 

দেবাদৃতার কথায়, ছোটবেলার সেই পুতুল খেলা বা সাজগোজের আনন্দ আজ পরিণত এক বন্ধুত্বে রূপ নিয়েছে। বয়সে ছোট হলেও প্রয়োজনে দিদিকে শাসন করতেও পিছপা হন না দেবপ্রিয়া। রাখি হোক বা বোনফোঁটা,তাঁদের কাছে এই উৎসবগুলো কেবল একটি দিন নয়, বরং ব্যস্ততার মাঝে নিজেদের পারিবারিক টান ও ভালোবাসার ভিতকে নতুন করে ঝালিয়ে নেওয়ার উপলক্ষ।

18 Views 0 Likes 0 Comments

Related News

সুকেশের আইনি নোটিস নেটফ্লিক্সকে!
বিনোদন

সুকেশের আইনি নোটিস নেটফ্লিক্সকে!

নিজের জীবনকাহিনি নিয়ে তৈরি তথ্যচিত্র ঘিরে এবার আইনি পদক্ষেপ সুকেশ চন্দ্রশেখরের। আসন্ন তথ্যচিত্র ‘লাভ, স্ক্যাম অউর ধোঁকা: দ্য সুকেশ চন্দ্রশেখর স্টোরি’ নিয়ে আপত্তি জানিয়ে নেটফ্লিক্স এবং নির্মাতাদের আইনি নোটিস পাঠালেন তিনি।...

২৭ নভে ২০২৬, ০৮:৪২ পিএম · 2 মিনিট
Deepika Padukone: পুরুষদের মতো মহিলাদেরও আট ঘণ্টার শিফটের দাবি দীপিকার, পাশে এবার বলিউডের তারকারা
বিনোদন

Deepika Padukone: পুরুষদের মতো মহিলাদেরও আট ঘণ্টার শিফটের দাবি দীপিকার, পাশে এবার...

চলচ্চিত্র জগতে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের কাজের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের যে দাবি তুলেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, তা এবার ইন্ডাস্ট্রির অন্দরেই জোরালো সমর্থন পেতে শুরু করেছে। গত বছর মা হওয়ার পর পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে দিনে সর্বোচ্চ আট ঘণ্টা কাজ করার শর্ত দিয়েছিলেন তিনি। এই দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া দীর্ঘ বিতর্কের পর সম্প্রতি পরিচালক-প্রযোজক করণ জোহর, অভিনেতা অক্ষয় কুমার এবং অভিনেত্রী আলিয়া ভাট প্রকাশ্যে দীপিকার পাশে দাঁড়িয়েছেন।

২৭ নভে ২০২৬, ০৮:০৩ পিএম · 2 মিনিট
Familywala: একাকীত্বের অসুখ সারাতে আসছেন শিবপ্রসাদ, ‘ফ্যামিলিওয়ালা’য় উঠে আসবে জীবনের অন্য সমীকরণ
বিনোদন

Familywala: একাকীত্বের অসুখ সারাতে আসছেন শিবপ্রসাদ, ‘ফ্যামিলিওয়ালা’য় উঠে আসবে জীবন...

চলতি বছর ২০ মে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে প্রযোজনা সংস্থার তরফ থেকে ‘ফ্যামিলিওয়ালা’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়েছিল। তখনই জানানো হয়েছিল যে, এক অত্যন্ত সাধারণ মানুষের নানাবিধ অভিব্যক্তি ও জীবনের টানাপোড়েন নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি। সম্প্রতি মুক্তি পাওয়া ১ মিনিট ২ সেকেন্ডের টিজারে ছবির গল্পের আভাস আরও স্পষ্ট হয়েছে। আধুনিক কর্মব্যস্ত জীবনে আবালবৃদ্ধবনিতাকে গ্রাস করছে এক গভীর অসুখ—‘একাকীত্ব’। সেই একাকীত্বের অন্ধকারে আলোর দিশা দেখাতে আসছে ‘ফ্যামিলিওয়ালা’। ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখা যাবে ‘রাজ বন্দ্যোপাধ্যায়’ নামের এক সাধারণ মানুষের চরিত্রে। রাজ এমন একটি সংস্থায় কাজ করে, যাদের মূল কাজ হলো সমাজের নিঃসঙ্গ মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে সময় কাটানো। কিন্তু অন্যদের জীবনে খুশি ও সঙ্গ দিতে গিয়ে রাজের নিজের ব্যক্তিগত জীবনে কতটা একাকীত্ব নেমে আসে, সেই মানবিক টানাপোড়েন ও সম্পর্কের নতুন সমীকরণই ফুটে উঠবে পর্দায়।

২৭ নভে ২০২৬, ০৭:৫৩ পিএম · 2 মিনিট
Jeet Gannguli: মাতৃহারা সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, ৭৫ বছর বয়সে প্রয়াত মা মীনা
বিনোদন

Jeet Gannguli: মাতৃহারা সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, ৭৫ বছর বয়সে প্রয়াত মা মীনা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: পিতৃবিয়োগের পর এবার মাকে হারালেন খ্যাতনামা সংগীত পরিচালক ও গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার অর্থাৎ ২৭ নভেম্বর, সকালে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর মা মীনা গঙ্গোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউড ও বলিউডের সংগীত মহলে।

২৭ নভে ২০২৬, ০৭:২৬ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.