JAZZBAAT 24 BANGLA
১৫ নভে ২০২৬, ০৫:৪৯ এএম
Breaking
ছটপুজো বন্ধ থাকবে মাংসের দোকান! রামপুরহাট পুরসভার শুরু শোরগোল Student Death: মায়ের গলায় ধারালো অস্ত্রের কোপ, বন্ধুকে মেসেজ পাঠিয়ে বহুতল থেকে ঝাঁপ নবম শ্... ইনজুরি টাইমের গোলে ব্রাজিল-বধ! ৩-২ গোলে জিতে বিশ্বকাপের হারের বদলা নিয়ে ইতিহাস গড়ল জাপান Earthquake: ১১ ঘণ্টায় চারবার ভূমিকম্প! ২০০৫-এর ভয়াবহ স্মৃতি ফিরতেই আগাম সতর্কতা ও নিরাপদ ন... India vs Bhutan: বিষ্ণু-চিংলেনসানার গোলে ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত Aaryavir Sehwag: চোট নিয়েও পঞ্চাশ! কোহলির ঢঙে উদ্‌যাপন বীরুর ছেলে আর্যবীরের Vaibhav Sooryavanshi: রেকর্ড গড়েও হার, অধিনায়ক হিসেবে অভিষেকটা সুখের হল না বৈভবের মিসিসিপি নদীতে ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২ ছটপুজো বন্ধ থাকবে মাংসের দোকান! রামপুরহাট পুরসভার শুরু শোরগোল Student Death: মায়ের গলায় ধারালো অস্ত্রের কোপ, বন্ধুকে মেসেজ পাঠিয়ে বহুতল থেকে ঝাঁপ নবম শ্... ইনজুরি টাইমের গোলে ব্রাজিল-বধ! ৩-২ গোলে জিতে বিশ্বকাপের হারের বদলা নিয়ে ইতিহাস গড়ল জাপান Earthquake: ১১ ঘণ্টায় চারবার ভূমিকম্প! ২০০৫-এর ভয়াবহ স্মৃতি ফিরতেই আগাম সতর্কতা ও নিরাপদ ন... India vs Bhutan: বিষ্ণু-চিংলেনসানার গোলে ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত Aaryavir Sehwag: চোট নিয়েও পঞ্চাশ! কোহলির ঢঙে উদ্‌যাপন বীরুর ছেলে আর্যবীরের Vaibhav Sooryavanshi: রেকর্ড গড়েও হার, অধিনায়ক হিসেবে অভিষেকটা সুখের হল না বৈভবের মিসিসিপি নদীতে ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২

কাজের জায়গায় রাজনীতি নয়, না হলে যেতে হবে সুন্দরবন, সরকারি আধিকারিকদের করা বার্তা দিলিপের!

কাজের জায়গায় রাজনীতি নয়, না হলে যেতে হবে সুন্দরবন, সরকারি আধিকারিকদের করা বার্তা দিলিপের!

রাজ্য রাজনীতির পালাবদল ঘটেছে। গেরুয়া শিবির এখন ক্ষমতায়। পালাবদলের পর প্রথম পুরুলিয়া জেলা সফরে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ। ‌ করলেন প্রশাসনিক বৈঠক। পুরুলিয়া শহরের রবীন্দ্রভবনে এই বৈঠক সম্পন্ন হয়। ‌ বৈঠক থেকে জেলার উন্নয়ন সম্পর্কে একাধিক বার্তা দেন মন্ত্রী দিলীপ ঘোষ। 

আবাস প্রকল্প নিয়ে মন্ত্রীর বার্তা, 'ছাদ না থাকলে পাকা বাড়ি বলা যায় না। যাঁদের মাথার উপর ছাদ নেই, প্রত্যেকেই বাড়ি পাবেন।' অর্থাৎ যাদের আবাস যোজনায় বাড়ি মেলেনি তাদেরকে চিহ্নিত করে বাড়ি দেওয়া কথা ঘোষণা করেছেন মন্ত্রী। ‌ পাশাপাশি তিনি অভিযোগও করেছেন, নজরদারির অভাবে বহু যোগ্য মানুষ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে। 

এরই পাশাপাশি পুরুলিয়া জেলার উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ হয়েছে বলে উল্লেখ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, সরকারি জমিতে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। এর জন্য আগামী ১৫ তারিখ পর্যন্ত নির্দিষ্ট সময় ধার্য করে দেন তিনি। 

সরকারি আধিকারিকদের উদ্দেশে রীতিমতো কড়া বার্তা দিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, চাকরি করা মানে শুধু সময় পার করে চাকরি বাঁচিয়ে রাখা নয়। প্রত্যেক আধিকারিককে মনে রাখতে হবে, মানুষের সেবা করার জন্যই তাঁরা এই দায়িত্ব পেয়েছেন। শুধু তাই নয় সরকারি আধিকারিকদের কড়া বার্তা দেন দিলীপ ঘোষ।‌ তিনি স্পষ্ট ভাবে বলে দেন, যদি সরকারি আধিকারিকেরা কাজের জায়গায় রাজনীতি করে তাহলে সোজা তাদেরকে সুন্দরবন পাঠানো হবে। 

জেলা প্রশাসনের কাজের গতি বাড়াতেও নির্দেশ দেন তিনি। তাঁর কথায়,পিছিয়ে পড়া পুরুলিয়াকে এগিয়ে নিয়ে যেতে আধিকারিকদের আরও বেশি সময় দিতে হবে। এরই পাশাপাশি পঞ্চায়েত স্তরে কাজের গতি বাড়ানোর নির্দেশ দেন তিনি।  এছাড়া কৃষিক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গল গোট ও হরিণঘাটা গোট পালনের প্রসার ঘটানোর কথাও বলেন দিলীপ ঘোষ।

পালাবদলের পর দিলীপ ঘোষের পুরুলিয়া জেলা সফর যথেষ্টই তৎপর্যপূর্ণ রাজনৈতিক মহলে।

60 Views 0 Likes 0 Comments

Related News

ছটপুজো বন্ধ থাকবে মাংসের দোকান! রামপুরহাট পুরসভার শুরু শোরগোল
রাজ্য

ছটপুজো বন্ধ থাকবে মাংসের দোকান! রামপুরহাট পুরসভার শুরু শোরগোল

ছটপুজো উপলক্ষে পর পর দু’দিন বন্ধ রাখতে হবে মাংসের দোকান। বীরভূমের রামপুরহাট পুরসভার এমনই নির্দেশ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যদি কেউ ওই দিন গুলোতে মাংসের দোকান খোলা রাখেন, তবে তাঁদের বিরুদ্ধে  আইনি ব্যবস্থা নেও...

১৪ নভে ২০২৬, ১০:০৩ পিএম · 2 মিনিট
তিন শাবকের গর্ভপাত, ‘ডুয়ার্স রানি’র চিকিৎসার গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন
রাজ্য

তিন শাবকের গর্ভপাত, ‘ডুয়ার্স রানি’র চিকিৎসার গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন

নিউজ ডেস্ক: বাঘের সংখ্যা বাড়াতে উদ্যোগ নিয়েছিল রাজ্য বন দফতর। সেই লক্ষ্যেই বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পে নিয়ে আসা হয়েছিল তিন বছরের রয়্যাল বেঙ্গল টাইগার ‘ডুয়ার্স রানি’কে। কিন্তু...

১৪ নভে ২০২৬, ০৬:৪৫ পিএম · 2 মিনিট
World Rasgulla Day : বিশ্ব রসগোল্লা দিবসে শিলিগুড়িতে, ২০ হাজার রসগোল্লা বিতরণ
রাজ্য

World Rasgulla Day : বিশ্ব রসগোল্লা দিবসে শিলিগুড়িতে, ২০ হাজার রসগোল্লা বিতরণ

১৪ নভেম্বর বিশ্ব রসগোল্লা দিবস উপলক্ষে শিলিগুড়ি সেবক মোড়ে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হলো প্রায় কুড়ি হাজার রসগোল্লা।

১৪ নভে ২০২৬, ০৬:২৬ পিএম · 2 মিনিট
Bay of Bengal : কেঁদো দ্বীপের কাছে ভয়াবহ দুর্ঘটনা, সমুদ্রে তলিয়ে গেল মৎস্যজীবী ভটভটি
রাজ্য

Bay of Bengal : কেঁদো দ্বীপের কাছে ভয়াবহ দুর্ঘটনা, সমুদ্রে তলিয়ে গেল মৎস্যজীবী ভ...

দক্ষিণ ২৪ পরগনার বঙ্গোপসাগরে দুটি মৎস্যজীবী জলযানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতরাতে রায়দিঘী থেকে মাছ ধরে ফিরছিল 'মালিকের দান' নামে একটি মৎস্যজীবী ট্রলার। অন্যদিকে, কুলতলী থেকে মাছ ধরতে গিয়েছিল একটি ছোট্ট মৎস্যজীবী ভটভটি।

১৪ নভে ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.