কলকাতা, নিউজ ডেস্ক: রাজ্যে নিম্নচাপের প্রভাব রয়েইছে। বঙ্গোপসাগরে গঠিত হওয়া এই নিম্নচাপের জেরে লক্ষ্য করা যাবে বুধবার থেকে আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত। এর ফলে রাজ্যের একাধিক জেলায় এদিন দফায় দফায় বৃষ্টির শঙ্কা রয়েছে। রাজ্যের জেলাগুলোর আবহাওয়া আজ(২রা সেপ্টেম্বর,২০২৬) কেমন থাকবে জেনে নিন।
আবহাওয়া অফিস বলছে, কলকাতাতে দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কয়েক পশলা বৃষ্টিরও পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। দুপুরেরর পর হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। মহানগর-র সর্বোচ্চ তাপমাত্রা ৩১°সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬° সেলসিয়াস থাকবে। এমনটাই আবহাওয়া দফতরের পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের প্রায় প্রতি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বিশেষত, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূম জেলাতে ৭-১১ সেমি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। এই জেলাগুলোতে জারি হলুদ সতর্কতা। আরও জানা যাচ্ছে, ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া-সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোয়।
উত্তরবঙ্গের সর্বত্র আজ হালকা থেকে বিশেষত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোর মধ্যে জলপাইগুড়ি,দার্জিলিং,কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে ৭-১১ সেমি'র ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, মালদা,উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া-সহ বইবে। এছাড়াও ঝড় ও বজ্রপাত সম্ভাবনা এই জেলাগুলিতেও জারি হলুদ সতর্কতা।