JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০৫:২৯ পিএম
Breaking
Indian Air Force: বন্যা কবলিত ইন্দ্রাবতী তীরে চরম ঝুঁকি,মাটির ঘরের ছাদ থেকে ১২ জনকে উদ্ধার... Pujo Fashion: পুরোনো শাড়িতে হোক নতুন লুক Bangladesh: ভারতের নিরাপত্তা থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! কীভাবে বদলেছিল ঢাকা-দিল্লির সমীকরণ? Nepal: চোখের পলকে ধসে পড়ল আস্ত পাহাড়, নেপালে প্রলয়ংকরী ভূমিধস Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয় Nandigram: ব্যাটারিচালিত জলযানে নদীপথে যাতায়াত, পুজোর মুখে শুরু হল নন্দীগ্রাম-হলদিয়ায় SRFTI: অনুরাগ কাশ্যপ থেকে সৃজিত মুখোপাধ্যায়: সরব চলচ্চিত্র মহল Dooars: সোনাঝুরির আদলে এবার জলদাপাড়ায় ‘পর্যটন হাট’! পুজোর আগে ডুয়ার্সে পর্যটকদের জন্য নতু... Indian Air Force: বন্যা কবলিত ইন্দ্রাবতী তীরে চরম ঝুঁকি,মাটির ঘরের ছাদ থেকে ১২ জনকে উদ্ধার... Pujo Fashion: পুরোনো শাড়িতে হোক নতুন লুক Bangladesh: ভারতের নিরাপত্তা থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! কীভাবে বদলেছিল ঢাকা-দিল্লির সমীকরণ? Nepal: চোখের পলকে ধসে পড়ল আস্ত পাহাড়, নেপালে প্রলয়ংকরী ভূমিধস Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয় Nandigram: ব্যাটারিচালিত জলযানে নদীপথে যাতায়াত, পুজোর মুখে শুরু হল নন্দীগ্রাম-হলদিয়ায় SRFTI: অনুরাগ কাশ্যপ থেকে সৃজিত মুখোপাধ্যায়: সরব চলচ্চিত্র মহল Dooars: সোনাঝুরির আদলে এবার জলদাপাড়ায় ‘পর্যটন হাট’! পুজোর আগে ডুয়ার্সে পর্যটকদের জন্য নতু...

নেতাজিকে 'অসম্মান', অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR

নেতাজিকে 'অসম্মান',  অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR

আরও বিপাকে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। একদিন আগেই রাজ্য সরকার তাঁকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেয় ৷ এরপরই তড়িঘড়ি ক্ষমাও চেয়েও স্বস্তি পেলেন না তিনি। নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কোচবিহার জেলা পুলিশ এবার অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করল। স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে পুলিশ এই পদক্ষেপ করেছে বলে খবর।

কয়েক দিন আগে নেতাজি ও তাঁর নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন অনন্ত মহারাজ। এর পরেই সমাজের বিভিন্ন মহল থেকে তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। তবে প্রথম দিকে নিজের মন্তব্য প্রত্যাহার তো দূরের কথা, বরং নিজের অবস্থানেই অনড় ছিলেন তিনি। প্রশ্ন উঠলে পাল্টা বলেছিলেন, ‘ভুলটা কী বলেছি?’

বুধবার সাংবাদিক বৈঠক থেকে কড়া বার্তাও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনও অপমানজনক বা কটূ মন্তব্য বরদাস্ত করা হবে না। অভিযুক্ত ব্যক্তি জনপ্রতিনিধি হলেও তাঁকে রেয়াত করা হবে না বলে বার্তা দেন মুখ্যমন্ত্রী। এর পরেও অবশ্য সঙ্গে সঙ্গে ক্ষমা চাননি। বঙ্গবিভূষণ কেড়ে নেওয়ার পরই কার্যত মাথা নত করেন তিনি।

চলতি বছরের ২১ ফেব্রুয়ারি, নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে বঙ্গ বিভূষণ সম্মান দিয়েছিল তৃণমূল সরকার। কিন্তু নেতাজি সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য বৃহস্পতিবারই সেই সম্মান কেড়ে নেওয়া হয়। বঙ্গবিভূষণ কেড়ে নেওয়ার পরই 
বৃহস্পতিবার গভীর রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন অনন্ত মহারাজ। সেখানে তিনি বলেন, নেতাজি সম্পর্কে তাঁর কিছু অনিচ্ছাকৃত বক্তব্যের কারণে কেউ মানসিক ভাবে আঘাত পেয়ে থাকলে তিনি আন্তরিক ভাবে দুঃখিত। তাঁর দাবি,কাউকে আঘাত করার উদ্দেশ্যে ওই মন্তব্য করেননি তিনি।

42 Views 0 Likes 0 Comments

Related News

Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয়
রাজ্য

Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয়

চতুর্থ দিনেও নদী ও সমুদ্রের জলকে ঘিরে সেই আশঙ্কায়ই তাড়া করে বেড়াচ্ছে পাথরপ্রতিমার গোবর্ধনপুরের বাসিন্দাদের।

২৮ সেপ্টে ২০২৬, ০৩:৪৯ পিএম · 2 মিনিট
Nandigram: ব্যাটারিচালিত জলযানে নদীপথে যাতায়াত, পুজোর মুখে শুরু হল নন্দীগ্রাম-হলদিয়ায়
রাজ্য

Nandigram: ব্যাটারিচালিত জলযানে নদীপথে যাতায়াত, পুজোর মুখে শুরু হল নন্দীগ্রাম-হলদি...

সূত্রের খবর, হলদিয়া থেকে প্রতিদিন ভোর ৪.২০ নাগাদ ছাড়বে। আর ভোর ৪.৪৫টা নাগাদ নন্দীগ্রাম থেকে ছাড়বে। শেষ ভেসেলটি হলদিয়া থেকে রাত ১১টা এবং নন্দীগ্রাম থেকে রাত ১১.৪৫ নাগাদ ছাড়বে।

২৮ সেপ্টে ২০২৬, ০৩:২৪ পিএম · 2 মিনিট
Dooars: সোনাঝুরির আদলে এবার জলদাপাড়ায় ‘পর্যটন হাট’! পুজোর আগে ডুয়ার্সে পর্যটকদের জন্য নতুন আকর্ষণ
রাজ্য

Dooars: সোনাঝুরির আদলে এবার জলদাপাড়ায় ‘পর্যটন হাট’! পুজোর আগে ডুয়ার্সে পর্যটকদের...

আলিপুরদুয়ার: পুজোর মরশুমে ডুয়ার্সে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? জঙ্গল-সাফারির পাশাপাশি এবার পর্যটকদের জন্য অপেক্ষা করছে নতুন এক আকর্ষণ। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের আদলে আলিপুরদুয়ারের জলদাপাড়ায় চালু হল ‘জলদাপাড়া পর...

২৮ সেপ্টে ২০২৬, ০২:৪৮ পিএম · 2 মিনিট
Nitin Naveen at Gangasagar : পুণ্যস্নান সেরে গঙ্গাসাগরে বড় বার্তা নীতিনের, উঠল জাতীয় মেলার দাবি
রাজ্য

Nitin Naveen at Gangasagar : পুণ্যস্নান সেরে গঙ্গাসাগরে বড় বার্তা নীতিনের, উঠল জা...

গঙ্গাসাগরে পৌঁছে পুণ্যস্নান করেন নীতিন নবীন । এরপর কপিলমুনি মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। তাঁর সফর ঘিরে মন্দির চত্বরে ছিল পুলিশ নিরাপত্তার কড়া বলয়।

২৮ সেপ্টে ২০২৬, ০২:৪৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.