JAZZBAAT 24 BANGLA
২২ অক্টো ২০২৬, ০৫:০৬ এএম
Breaking
শোভাবাজার রাজবাড়ির ঘরের মেয়ে উমাকে বিসর্জনে আড়াইশো বছরের ঐতিহ্য টমাস ডানিয়েল থেকে গগনেন্দ্রনাথের তুলিতে বিসর্জনের আখ্যান Kunal Ghosh : চোরবাগান দুর্ঘটনা ক্ষতিপূরণ নয়, প্রকৃত বিচার চাই, সরব কুনাল ঘোষ! Ankita Sharma: দশেরায় অস্ত্র পুজো, আকাশে গুলি চালিয়ে নেটদুনিয়ায় চর্চায় পুলিশ সুপার North Bengal News : বৈধ নথি ছাড়াই ভারতে প্রবেশের অভিযোগ, এনজেপিতে আটক পাঁচ বাংলাদেশি AmitShah: রক্তপাতহীন ভোট বাংলায়, জওয়ানদের কুর্নিশ শাহের, নির্বাচনী হিংসামুক্ত দেশ গড়ার বা... CJP: যন্তর মন্তর কাণ্ডে সৌরভ-আশুতোষকে কড়া বার্তা, হেফাজত বিরোধী আর্জি প্রত্যাহার KunalGhosh: বিজয়ায় কি মমতার পায়ে হাত দেবেন দলবদলুরা? দলত্যাগী নেতাদের নিশানা করে কুণালের ত... শোভাবাজার রাজবাড়ির ঘরের মেয়ে উমাকে বিসর্জনে আড়াইশো বছরের ঐতিহ্য টমাস ডানিয়েল থেকে গগনেন্দ্রনাথের তুলিতে বিসর্জনের আখ্যান Kunal Ghosh : চোরবাগান দুর্ঘটনা ক্ষতিপূরণ নয়, প্রকৃত বিচার চাই, সরব কুনাল ঘোষ! Ankita Sharma: দশেরায় অস্ত্র পুজো, আকাশে গুলি চালিয়ে নেটদুনিয়ায় চর্চায় পুলিশ সুপার North Bengal News : বৈধ নথি ছাড়াই ভারতে প্রবেশের অভিযোগ, এনজেপিতে আটক পাঁচ বাংলাদেশি AmitShah: রক্তপাতহীন ভোট বাংলায়, জওয়ানদের কুর্নিশ শাহের, নির্বাচনী হিংসামুক্ত দেশ গড়ার বা... CJP: যন্তর মন্তর কাণ্ডে সৌরভ-আশুতোষকে কড়া বার্তা, হেফাজত বিরোধী আর্জি প্রত্যাহার KunalGhosh: বিজয়ায় কি মমতার পায়ে হাত দেবেন দলবদলুরা? দলত্যাগী নেতাদের নিশানা করে কুণালের ত...

পুরভোট পাখির চোখ, সল্টলেকে শীর্ষ নেতৃত্বের বৈঠক

পুরভোট পাখির চোখ, সল্টলেকে শীর্ষ নেতৃত্বের বৈঠক

কলকাতা, নিউজ ডেস্ক: আসন্ন উৎসবের মরশুম শেষ হলেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে পুরভোট। এই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই রণকৌশল সাজাতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। পুরো নির্বাচনী প্রক্রিয়ার তদারকির দায়িত্ব ও ইনচার্জের ব্যাটন তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের হাতে।

রবিবার সকালে বউবাজারের একটি দুর্গাপূজার খুঁটিপুজো উপলক্ষ্যে এলাকায় আসেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তার আগে তিনি বরানগরের বিধায়ক সজল ঘোষের বাসভবনে প্রাতরাশ সারেন। সেখানে উপস্থিত ছিলেন তাপস রায়, উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ এবং ৪৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সন্তোষ পাঠক। প্রথমে এটিকে ব্যক্তিগত ও সৌজন্যমূলক সাক্ষাৎ মনে করা হলেও, বৈঠক শেষে শমীকবাবু নিজেই স্পষ্ট জানান যে সেখানে আসন্ন পুরভোট নিয়েই সারগর্ভ আলোচনা হয়েছে। 

হালকা সুরে তিনি মন্তব্য করেন, দলের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত থাকলে আলোচনা ক্রিকেটের টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে নয়, রাজনীতির ময়দান নিয়ে হওয়াই স্বাভাবিক। তিনি আরও জানান, দলের প্রধান লক্ষ্য কলকাতা ও হাওড়া পুরসভা। সাধারণ মানুষের মূল্যায়নে যারা প্রতিযোগিতায় টিকে থাকবে, তারাই প্রার্থী হবে এবং ২৯টি আসনের প্রার্থিপদ নিয়ে দল বিন্দুমাত্র চিন্তিত নয়।

এর আগে মুরলীধর সেন লেনের দলীয় কার্যালয়ে সুকান্ত মজুমদারের উপস্থিতিতে প্রার্থী বাছাই ও প্রাথমিক প্রস্তুতি নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে সল্টলেকের দলীয় কার্যালয়ে বিকেলের সাংগঠনিক অধিবেশনে ফের বসছেন পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্ব।

এই বৈঠকে সুকান্ত মজুমদার ও তাপস রায়ের পাশাপাশি উপস্থিত থাকবেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। ওয়ার্ডভিত্তিক বুথ কমিটিকে তৃণমূল স্তরে আরও কীভাবে শক্তিশালী ও সক্রিয় করা যায়, তার রোডম্যাপ তৈরির পাশাপাশি যোগ্য মুখ নির্বাচনের প্রক্রিয়াকে চূড়ান্ত রূপ দেওয়াই হবে এই বৈঠকের মূল আলোচ্য বিষয়।

132 Views 0 Likes 0 Comments

Related News

Kunal Ghosh : চোরবাগান দুর্ঘটনা ক্ষতিপূরণ নয়, প্রকৃত বিচার চাই, সরব কুনাল ঘোষ!
মহানগর

Kunal Ghosh : চোরবাগান দুর্ঘটনা ক্ষতিপূরণ নয়, প্রকৃত বিচার চাই, সরব কুনাল ঘোষ!

কুনাল ঘোষের বক্তব্য, মৃতদের পরিবারের বাড়িতে গিয়ে ক্ষতিপূরণের টাকা দেওয়া কিংবা চাকরির আশ্বাস দিয়ে ছবি তোলা প্রশাসনের একমাত্র কাজ হতে পারে না। তাঁর দাবি, ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ায় সরকারের প্রধান দায়িত্ব। ফটোশুটের রাজনীতি বন্ধ করে রাজধর্ম পালনের কথাও বলেন তিনি।

২১ অক্টো ২০২৬, ০৭:০৬ পিএম · 2 মিনিট
KunalGhosh: বিজয়ায় কি মমতার পায়ে হাত দেবেন দলবদলুরা? দলত্যাগী নেতাদের নিশানা করে কুণালের তীব্র আক্রমণ
মহানগর

KunalGhosh: বিজয়ায় কি মমতার পায়ে হাত দেবেন দলবদলুরা? দলত্যাগী নেতাদের নিশানা করে ক...

বুধবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেন কুণাল ঘোষ। সেখানে সরাসরি নাম না নিয়ে দল ছেড়ে যাওয়া জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি লেখেন, "গদ্দার MP, MLA ও তাদের কয়েকজন বিভিন্ন স্তরের সঙ্গীকে বলছে যাঁর মঞ্চ থেকে নিজেদের প্রতিষ্ঠা করলেন, এবার বিজয়ায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতে বা সৌজন্য করতে যাবেন তো? নাকি যাবার মুখ নেই?"।

২১ অক্টো ২০২৬, ০৩:৩২ পিএম · 2 মিনিট
Annapurna Bhandar: ১৭ থেকে ২০ তারিখ নিয়ে জল্পনা, কী জানাল রাজ্য সরকার?
মহানগর

Annapurna Bhandar: ১৭ থেকে ২০ তারিখ নিয়ে জল্পনা, কী জানাল রাজ্য সরকার?

কলকাতা: পুজোর মরশুম শেষের পথে। এবার উপভোক্তাদের নজর অন্নপূর্ণা ভাণ্ডারের নভেম্বর মাসের কিস্তির দিকে। কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা? এই প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে আলোচনা। তবে এখনও পর্যন্ত নভেম্বর মাসের টাকা দ...

২১ অক্টো ২০২৬, ০১:১৭ পিএম · 2 মিনিট
Chorbagan Stampede: বিসর্জন সামলাতে ১৮ আইপিএস অফিসারকে মাঠে নামাল রাজ্য! কলকাতাতেই থাকছেন ১২ জন
মহানগর

Chorbagan Stampede: বিসর্জন সামলাতে ১৮ আইপিএস অফিসারকে মাঠে নামাল রাজ্য! কলকাতাতেই...

কলকাতা: দশমীতে প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে বাড়তি সতর্ক রাজ্য সরকার। বিসর্জন ঘিরে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা-সহ চারটি শহরে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। কলকাতা, হাওড়া, চন্দননগর এবং ব্যারাকপুরে...

২১ অক্টো ২০২৬, ০১:০৩ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.