JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০৬:৩৭ এএম
Breaking
Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা

কেমব্রিজের প্রেম থেকে কংগ্রেসের নেতৃত্ব, সোনিয়ার জীবনের অজানা গল্প এবার বইয়ের পাতায়

কেমব্রিজের প্রেম থেকে কংগ্রেসের নেতৃত্ব, সোনিয়ার জীবনের অজানা গল্প এবার বইয়ের পাতায়

কলকাতা, পিউ নন্দী: নভেম্বরে প্রকাশ পেতে চলেছে সোনিয়া গান্ধীর বহুল প্রতীক্ষিত স্মৃতিকথা ‘বিলংগিং- এ জার্নি অফ লাভ’।

বইটিতে ইতালির একটি ছোট শহরে বেড়ে ওঠা সোনিয়ার থেকে ভারতের অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ রাজীব গান্ধীর সঙ্গে প্রেম, পরে কংগ্রেসের নেতা হয়ে ওঠার,নিজের জীবনের ব্যক্তিগত সব কাহিনী এই বইয়ের মাধ্যমে তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

প্রকাশনা সংস্থা ‘আলফ্রেড এ নফ’-র সূত্রে জানা গেছে আগামী ১০ ই নভেম্বর প্রকাশ পাবে বইটি।এতে তার বিবাহিত জীবন, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ড, রাজনীতিতে তার প্রবেশ এবং কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার সমস্ত দিকই তুলে ধরা হয়েছে তাই এই বইয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বইপ্রেমী মানুষ থেকে রাজনীতিবিদের অনেকেই।

এই বই প্রকাশের খবর প্রকাশ্যে আসতেই মায়ের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দিয়েছেন সোনিয়া গান্ধীর ছেলে তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি লিখেছেন, “৩৫ বছরেরও বেশি সময় আগে তোমাকে আর পাপাকে একসঙ্গে শেষবার দেখেছিলাম।” তিনি খুশি এবং গর্বিত যে ‘Belonging: A Journey of Love’ এবার সেই সমস্ত মানুষের কাছে পৌঁছবে, যাঁরা সনিয়াকে ভালোবাসেন। তাঁর কথায়, “আমি পাপাকে দেখতে পাচ্ছি,তিনি গর্বিত হয়ে তাঁর সুন্দর সনিয়ার দিকে তাকিয়ে হাসছেন।”

তাঁর বক্তব্য, এতদিন যিনি নিজের ব্যক্তিগত জীবনকে অত্যন্ত গোপন রেখেছেন, তাঁর পক্ষে নিজের জীবনের গল্প গোটা বিশ্বের সামনে তুলে ধরা সহজ ছিল না।

রাজিব গান্ধীর মৃত্যুর পর থেকে সোনিয়া গান্ধীর জীবনের কঠিনতম সময়গুলিতে পাশে দাঁড়িয়ে তাঁকে দেখেছেন রাহুল গান্ধী। এবার সেই মায়ের জীবনের গল্পই পৌঁছতে চলেছে লক্ষ লক্ষ পাঠকের কাছে তাই তাই অত্যন্ত গর্বিত তিনি।

যুদ্ধোত্তর ইতালির এক সাধারণ তরুণী থেকে ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের কাণ্ডারী সনিয়া গান্ধীর এই রূপান্তরের নেপথ্য কাহিনী এবার উঠে আসতে চলেছে তাঁর ৫৪৪ পাতার আত্মজীবনী ‘Belonging’-এ। কেমব্রিজে রাজীব গান্ধীর সঙ্গে প্রেম, ১৯৬৮ সালে বিবাহ এবং পরবর্তীতে ইন্দিরা ও রাজীব গান্ধীর মর্মান্তিক হত্যাকাণ্ডের মতো একের পর এক ব্যক্তিগত বিপর্যয় কীভাবে তাঁর জীবনের গতিপথ বদলে দিয়েছিল, তা জানতে তীব্র কৌতূহল তৈরি হয়েছে পাঠকদের মধ্যে।

শোক সামলে দীর্ঘদিন দূরে থাকার পর ১৯৯৮ সালে কংগ্রেসের রাশ হাতে নেওয়া, দলের রাশ শক্ত করে ২০০৪ সালে ইউপিএ সরকার গঠন এবং অপ্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করে মনমোহন সিংকে দায়িত্ব সঁপে দেওয়ার নেপথ্য সমীকরণ এই বইয়ের অন্যতম আকর্ষণ। রাজনৈতিক মহলের নজর রয়েছে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর ভবিষ্যৎ নিয়ে তাঁর ভাবনা, ইউপিএ-২ পর্বের সাংগঠনিক দুর্বলতা এবং ২০১৪ সালে নরেন্দ্র মোদীর উত্থানের পর কংগ্রেসের বিপর্যয়ের মূল্যায়নের দিকেও।

প্রকাশক সংস্থা সূত্রে স্পষ্ট, প্রেম, ত্যাগ, পরিবার ও ক্ষমতার টানাপোড়েনের এক অকপট দলিল হতে চলেছে এটি। রাহুল গান্ধীর আবেগঘন বার্তাতেও স্পষ্ট হয়েছে মায়ের লড়াইয়ের গুরুত্ব। ব্যক্তিগত স্মৃতিকথা নাকি সমকালীন রাজনৈতিক ইতিহাসের নির্ভীক পর্দাফাঁস ‘Belonging’ আসলে কী বার্তা দেয় তার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে বই প্রেমীরা।

12 Views 0 Likes 0 Comments

Related News

Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ
দেশ

Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ

কলকাতা, নিউজ ডেস্ক: পুজোর মুখেই জ্বালানির জ্বালা,পেট্রোল-ডিজেলের দাম একলাফে বাড়াল নায়ারা, সিঁদুরে মেঘ আমজনতার চোখে। শরতের আকাশে পেঁজা তুলোর মেঘ, আর শহরের অলিগলিতে উৎসবের প্রস্তুতি। দুর্গাপুজো আসতে আর হাতে গোনা কয়েকটা দিন...

০৪ অক্টো ২০২৬, ১১:১৬ পিএম · 2 মিনিট
Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক,  ধৃত নৌসেনা জওয়ান
দেশ

Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেমের ফাঁদ বা ‘হানি ট্র্যাপে’ ফেলে ভারতীয় নৌবাহিনীর গোপন ও সামরিক রণকৌশল সংক্রান্ত তথ্য শত্রুদেশের হাতে তুলে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক ভারতীয় নাবিক।

০৪ অক্টো ২০২৬, ০৮:৩১ পিএম · 2 মিনিট
Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার
দেশ

Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধু...

রবিবার অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের একটি কর্মসূচিতে হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়েছিল। তারই পাল্টায় বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিল পৌঁছতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

০৪ অক্টো ২০২৬, ০৭:০৩ পিএম · 2 মিনিট
SaurathSabha: গাছতলায় বসে বর কেনাবেচার হাট! বিহারের প্রাচীন ‘সৌরথ সভা’ আজও বহমান
দেশ

SaurathSabha: গাছতলায় বসে বর কেনাবেচার হাট! বিহারের প্রাচীন ‘সৌরথ সভা’ আজও বহমান

বিহারের মধুবনী জেলার সৌরথ গ্রামে বিগত প্রায় সাত শতাব্দী ধরে প্রতি বছর বসছে এমনই এক অভিনব মেলা, যা স্থানীয় ভাষায় ‘সৌরথ সভা’ নামে পরিচিত। আধুনিক ডেটিং অ্যাপ কিংবা ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের যুগেও টিকে রয়েছে এই শতাব্দীপ্রাচীন পাত্রের হাট।

০৪ অক্টো ২০২৬, ০২:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.