কলকাতা, নিউজ ডেস্ক: সুখ-দুঃখ নিয়েই মানুষের জীবন। মানুষের জীবনে অনেক ওঠানামা আছে। আর এসব মিলিয়েই মানুষ ভালো এবং মন্দ দুই ভাবেই থাকতে পারে। তবে সে সমস্ত কিছুই নির্ভর করছে তার ভাগ্যের উপর। আপনার দিনটি কেমন যাবে? জানুন আপনার ভাগ্য।
মেষ: সকালের দিকে আজ পাওনা টাকা উদ্ধার হতে পারে। কঠোর পরিশ্রমের জন্য কর্মক্ষেত্রে সুনাম পাবেন। যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্ক থাকুন। পরিবারের কারও সঙ্গে মনোমালিন্য হতে পারে।
বৃষ: সকালের দিকে কর্মক্ষেত্রে বিশেষ কাজে বাইরে যাওয়ার যোগ। আজ বন্ধুবান্ধবরা বাড়িতে আসতে পারেন। নেশা করা থেকে বিরত থাকুন। নতুন প্রেম হতে পারে।
মিথুন: সহনশীলতার কারণে বিপদ থেকে মুক্তি। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। আজ বেশি খরচ করবেন না। বন্ধুদের সঙ্গে ঝগড়া বিবাদ হতে পারে।
কর্কট: কর্মক্ষেত্রে শুভ যোগ রয়েছে। নিজের প্রতি সময় দিন। পারিবারিক ভাবে ভালো-মন্দ ফল পাবেন। জুয়া বা লটারি থেকে সাবধান।
সিংহ: কর্মে নতুন মোড় ঘুরবে। বিনিয়োগগত সাফল্য পাবেন। স্ত্রী সঙ্গে বিবাদ দেখা দিতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি শুভ। নতুন সম্পর্ক থেকে দূরে থাকুন।
কন্যা: দুপুরের পর অর্থ যোগ আছে। পারিবারিক ভাবে আনন্দ পাবেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। কর্ম ক্ষেত্রে সমস্যা হতে পারে।
তুলা: কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত ফল পাবেন। রফতানি ব্যবসায় সন্ধ্যের পর লাভ হবে। সন্তানের জন্য চিন্তা থাকবে। বিশেষ ক্ষেত্রে ধৈর্য হারাতে পারেন।
বৃশ্চিক: অফিস থেকে আর্থিক সুবিধা পাবেন। প্রেমের ক্ষেত্রে নতুন মোড়।বড় বিনিয়োগে ঝুঁকি আছে। অচেনা মানুষ এড়িয়ে চলুন।
ধনু: পেশাগত জীবনে কঠিন সময় কাটিয়ে সাফল্য। স্ত্রীর সঙ্গে সময় কাটানোতে আনন্দ লাভ। সন্তানের শিক্ষার জন্য বেশি খরচ হবে। সন্ধ্যের পর মাথা যন্ত্রণা হতে পারে।
মকর: ব্যবসার ক্ষেত্রে আজ ভালো লেনদেন হবে। সেরা মানুষদের দেখা পেয়ে আনন্দ। সহকর্মীদের খারাপ আচরণ হতে পারে। লোভ থেকে দূরে থাকুন
কুম্ভ: কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। কাউকে আর্থিক সাহায্য করবেন না। বুক জ্বালা থেকে সাবধান।
মীন: ব্যবসা ক্ষেত্রে দিনটি মিশ্র যাবে। কর্মের জন্য বিদেশ যাত্রা। কোন বিশেষ বন্ধুর সাহায্য লাভ বাবার শরীরের দিকে নজর রাখুন।