JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ০৫:৪০ পিএম
Breaking
করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ তারাতলা গুদাম বিপর্যয়ে একাধিক গাফিলতি, ৭ জনের নামে চার্জশিট পেশ আকাশছোঁয়া প্রতিমার করুণ পরিণতি, বিসর্জনে হাইড্রোলিক ক্রেন থেকে পড়ে চূর্ণ বিশাল প্রতিমা রোগী নিয়ে নদী পারাপারে কলার ভেলায়, ৫ বছরেই ভেঙে পড়ল সেতু একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত মমতাকে কটাক্ষ হিমন্তের মমতার কথায় সিদ্ধান্ত বদল! রেজিনগরে তৃণমূলের জরুরি বৈঠক রবিউলের ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফাঁদ! কেতনকে খুনের ছক কীভাবে? করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ তারাতলা গুদাম বিপর্যয়ে একাধিক গাফিলতি, ৭ জনের নামে চার্জশিট পেশ আকাশছোঁয়া প্রতিমার করুণ পরিণতি, বিসর্জনে হাইড্রোলিক ক্রেন থেকে পড়ে চূর্ণ বিশাল প্রতিমা রোগী নিয়ে নদী পারাপারে কলার ভেলায়, ৫ বছরেই ভেঙে পড়ল সেতু একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত মমতাকে কটাক্ষ হিমন্তের মমতার কথায় সিদ্ধান্ত বদল! রেজিনগরে তৃণমূলের জরুরি বৈঠক রবিউলের ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফাঁদ! কেতনকে খুনের ছক কীভাবে?

পড়লেই মিলবে টাকা: ডুমস্ক্রলিং রুখতে সিঙ্গাপুরের অভিনব উদ্যোগ

পড়লেই মিলবে টাকা: ডুমস্ক্রলিং রুখতে সিঙ্গাপুরের অভিনব উদ্যোগ
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ডিজিটাল যুগে ডুমস্ক্রলিং আর টিকটকের মোহে মানুষের বই পড়ার অভ্যাস প্রায় হারিয়ে যেতে বসেছে। সেই পুরোনো অভ্যাস ফিরিয়ে আনতে এবং মস্তিষ্কের ক্ষতিকর 'ব্রেইন রট' ঠেকাতে পাঁচ বছর মেয়াদি এক বিশেষ প্রকল্প শুরু করেছে সিঙ্গাপুর। নতুন এই উদ্যোেগে বই পড়ার বিনিময়ে নাগরিকদের দেওয়া হচ্ছে নগদ অর্থ ও আকর্ষণীয় উপহার।
সিঙ্গাপুরের ন্যাশনাল লাইব্রেরি বোর্ড (NLB) আয়োজিত এই প্রকল্পে কোনো নাগরিক দিনে অন্তত ১৫ মিনিট বই পড়ে সরকারি ওয়েবসাইটে হিসাব জমা দিলে পাবেন ২০ পয়েন্ট। 

এভাবে ১ হাজার পয়েন্ট জমা হলে মিলবে ১ সিঙ্গাপুর ডলার (তবে পুরস্কারের এই ১ ডলার পেতে টানা ৫০ দিন পড়তে হবে)। কর্তৃপক্ষ আশা করছে, গেমের মতো পয়েন্ট পাওয়ার এই ব্যবস্থার মাধ্যমে মানুষের মধ্যে কৌতূহল ও গভীরভাবে পড়ার অভ্যাস পুনরায় গড়ে উঠবে। এই পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে ৭৫ লাখ মিনিট বই পড়ার এবং প্রাপ্ত অর্থ দাতব্য তহবিলে দান করার সুযোগও রাখা হয়েছে।

শিক্ষা ও পঠন-দক্ষতায় সিঙ্গাপুর বিশ্বে শীর্ষে থাকলেও দেখা গেছে, মাধ্যমিক পরীক্ষার পর অতিরিক্ত সিলেবাসের চাপে বহু শিক্ষার্থী বই পড়ার মূল আনন্দ হারিয়ে ফেলে। এই মানসিক চাপ সামলাতে ও অবসরে বই পড়া ফিরিয়ে আনতেই মূলত এমন ব্যবস্থা। তবে টাকার বিনিময়ে বই পড়ার এই উদ্যোগ নিয়ে সিঙ্গাপুরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকদের মতে, ভালোবাসার জায়গা থেকে বই পড়া উচিত, অর্থের লোভে নয়। 

উপহার বন্ধ হয়ে গেলে পড়ার আগ্রহ আবার কমে যেতে পারে বলে আশঙ্কা মনোবিজ্ঞানীদের। বিপরীতে, তরুণেরা মনে করছেন, সোশ্যাল মিডিয়ায় অহেতুক সময় নষ্ট করার চেয়ে এটি একটি চমৎকার ইতিবাচক উদ্যোগ। মোবাইলের তাৎক্ষণিক আনন্দের বিপরীতে এই আর্থিক পুরস্কার মানুষকে দীর্ঘমেয়াদে কতটা বইমুখী করতে পারবে, তা দেখার অপেক্ষা। তবে সামাজিক কর্মসূচিতে সিঙ্গাপুরের অতীত সাফল্য বিবেচনা করলে, এই উদ্যোগও পাঠাভ্যাস ফেরাতে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

2 Views 0 Likes 0 Comments

Related News

আমেরিকাকে ৭ শর্ত ইরানের! পালটা মধ্যপ্রাচ্যে বোমারু বিমান
বিদেশ

আমেরিকাকে ৭ শর্ত ইরানের! পালটা মধ্যপ্রাচ্যে বোমারু বিমান

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। যুদ্ধ থামিয়ে ফের আলোচনার টেবিলে বসতে আমেরিকার কাছে সাতটি শর্ত পাঠিয়েছে ইরান। কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এই বার্তা পৌঁছেছে বলে জানিয়ে...

২০ সেপ্টে ২০২৬, ১২:৫৫ পিএম · 2 মিনিট
বিমানবন্দরের কাছে কালো ধোঁয়া, হামলার দাবি হুথিদের
বিদেশ

বিমানবন্দরের কাছে কালো ধোঁয়া, হামলার দাবি হুথিদের

নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াধে ফের উত্তেজনা। শনিবার ভোরে শহরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তাদের দাবি, সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ম...

২০ সেপ্টে ২০২৬, ১২:৪৭ পিএম · 2 মিনিট
ঢাকার সূত্রাপুরে পেট্রোল ঢেলে ঘরে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ ও  তিনটি বাসে আগুন
বিদেশ

ঢাকার সূত্রাপুরে পেট্রোল ঢেলে ঘরে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ ও তিনটি বাসে আগুন

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকার সূত্রাপুরে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় একই পরিবারের পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ...

১৯ সেপ্টে ২০২৬, ১০:৩৮ পিএম · 2 মিনিট
বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে  ৩১
বিদেশ

বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১

নিউজ ডেস্ক: পাকিস্তানে ফের বড়সড় হামলা।শুক্রবার নমাজের সময় বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশ কমপ্লেক্সে হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ।পুলিশকর্মী-স...

১৯ সেপ্টে ২০২৬, ০৬:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.