JAZZBAAT 24 BANGLA
০৪ নভে ২০২৬, ০৫:৪৭ পিএম
Breaking
Abdul El-Sayed: মুসলিম পরিচয় নিয়ে কটাক্ষ, তবুও হার মানেননি! Lawrence Bishnoi Gang: লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে কোটি টাকার হুমকি, আতঙ্কে বলিউড Purba Bardhaman: রোগ ধরলেই ৫০০-১০০০ টাকার ওষুধ, গলসিতে আটকে ৪ SC ST Reservation: SC-ST সংরক্ষিত আসন নিয়ে বড় দাবি খারিজ সুপ্রিম কোর্টের, এবার কী হবে? Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ভারতকে বিশেষ ছাড়,ইরানের বড় সিদ্ধান্ত! চলচ্চিত্রের ‘বিদ্রোহী কবি’ ঋত্বিক ঘটকের আজ ১০১তম জন্মদিবস Rohit Sharma: ৩৯ বছরেও তরুণদের টেক্কা! রোহিতের অবিশ্বাস্য রান আউটে হতবাক ক্রিকেটবিশ্ব PV Sindhu: পাঁচ বছর পর বিশ্ব ট্যুর ফাইনালে ভারতের তারকা Abdul El-Sayed: মুসলিম পরিচয় নিয়ে কটাক্ষ, তবুও হার মানেননি! Lawrence Bishnoi Gang: লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে কোটি টাকার হুমকি, আতঙ্কে বলিউড Purba Bardhaman: রোগ ধরলেই ৫০০-১০০০ টাকার ওষুধ, গলসিতে আটকে ৪ SC ST Reservation: SC-ST সংরক্ষিত আসন নিয়ে বড় দাবি খারিজ সুপ্রিম কোর্টের, এবার কী হবে? Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ভারতকে বিশেষ ছাড়,ইরানের বড় সিদ্ধান্ত! চলচ্চিত্রের ‘বিদ্রোহী কবি’ ঋত্বিক ঘটকের আজ ১০১তম জন্মদিবস Rohit Sharma: ৩৯ বছরেও তরুণদের টেক্কা! রোহিতের অবিশ্বাস্য রান আউটে হতবাক ক্রিকেটবিশ্ব PV Sindhu: পাঁচ বছর পর বিশ্ব ট্যুর ফাইনালে ভারতের তারকা

Lawrence Bishnoi Gang: লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে কোটি টাকার হুমকি, আতঙ্কে বলিউড

Lawrence Bishnoi Gang: লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে কোটি টাকার হুমকি, আতঙ্কে বলিউড
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

বিনোদন ডেস্ক: একের পর এক বলিউড তারকাকে নিশানা! অভিনেতা তুষার কাপুরের কাছে কোটি কোটি টাকা চেয়ে হুমকি ফোন আসার রেশ কাটতে না কাটতেই এবার একই ধরনের হুমকি পেলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। অভিযোগ, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম করে একটি অডিয়ো বার্তার মাধ্যমে তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে। পরপর দুই অভিনেতাকে লক্ষ্য করে এমন হুমকির ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে মুম্বইয়ের চলচ্চিত্র জগতে।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি একটি অডিয়ো বার্তা পান আয়ুষ্মান খুরানা। সেখানে নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দিয়ে অভিনেতার কাছে কোটি কোটি টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও হুমকিদাতার সঙ্গে সত্যিই বিষ্ণোই গ্যাংয়ের কোনও যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।

তদন্তকারীরা অডিয়ো বার্তায় থাকা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছেন। সন্দেহভাজন কয়েকজনের কণ্ঠস্বরের সঙ্গে তা মিলিয়ে দেখছেন অপরাধদমন শাখার আধিকারিকরা। হুমকিদাতার প্রকৃত পরিচয় জানার পাশাপাশি এই ঘটনার পিছনে কোনও সংগঠিত অপরাধচক্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে কত টাকা দাবি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাইছে না পুলিশ। এখনও পর্যন্ত আয়ুষ্মান বা তাঁর টিমের তরফেও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত মঙ্গলবারই অভিনেতা তুষার কাপুরের কাছেও একই ধরনের হুমকি এসেছিল। অভিযোগ, লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে তাঁর কাছে ৫ কোটি টাকা চাওয়া হয়েছিল। তবে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের প্রাথমিক তদন্তে উঠে আসে, হ্যারি বক্সার নামে এক ব্যক্তির সঙ্গে যুক্ত ওই হুমকির সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। কণ্ঠস্বরের নমুনাতেও মিল পাওয়া যায়নি বলে জানা যায়।

এবার আয়ুষ্মানের কাছে আসা হুমকির সঙ্গে তুষার কাপুরের ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এর আগে গত ১৮ অক্টোবর মুম্বইয়ের জুহুতে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা সামনে এসেছিল। সেই ঘটনার পর থেকেই বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এবার পরপর দুই অভিনেতার কাছে চাঁদা চেয়ে হুমকি আসার অভিযোগে সেই উদ্বেগ আরও বাড়ল।

1 Views 0 Likes 0 Comments

Related News

সৃজিতের হাত ধরে পর্দায় ‘শাঁখচুন্নি’, সিনেমা নাকি সিরিজ! কোন পথে জাগবে অর্ণবের রহস্যলোক?
বিনোদন

সৃজিতের হাত ধরে পর্দায় ‘শাঁখচুন্নি’, সিনেমা নাকি সিরিজ! কোন পথে জাগবে অর্ণবের রহস্...

দুই বছরের অপেক্ষার পর অবশেষে অর্ণব রায়ের মনস্তাত্ত্বিক হরর-থ্রিলার ‘শাঁখচুন্নি’র স্বত্ব কিনে নিল সৃজিত মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা। তবে গল্পটি বড় পর্দায় সিনেমা হয়ে আসবে, নাকি ওটিটি-তে ওয়েব সিরিজ হিসেবে আত্মপ্রকাশ করবে, তা নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। এবার কোন অবতারে দর্শকের সামনে আসবে ‘শাঁখচুন্নি’?

০৪ নভে ২০২৬, ০৪:১৮ পিএম · 2 মিনিট
তারাপীঠের সাধক এবার রুপোলি পর্দায়! বামাক্ষ্যাপার রূপে ২০ নভেম্বর আত্মপ্রকাশ সব্যসাচীর
বিনোদন

তারাপীঠের সাধক এবার রুপোলি পর্দায়! বামাক্ষ্যাপার রূপে ২০ নভেম্বর আত্মপ্রকাশ সব্যসা...

বড় পর্দায় বামাক্ষ্যাপা রূপে সব্যসাচী চৌধুরীকে দেখার অপেক্ষা আরও বাড়ল। রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সঙ্গে বক্স অফিসের সংঘাত এড়াতে পিছিয়ে গেল এসভিএফ প্রযোজিত ‘সাধক বামাক্ষ্যাপা’। নতুন ঘোষণা অনুযায়ী, ছবিটি মুক্তি পাবে ২০ নভেম্বর, ২০২৬।

০৪ নভে ২০২৬, ০৪:১৪ পিএম · 2 মিনিট
৪৫ বছরের কেরিয়ারে প্রথমবার প্রযোজকের আসনে অঞ্জন দত্ত! পরিচালনায় ছেলে নীল, ৪ ডিসেম্বর মুক্তি ‘বিয়ে ফিয়ে নিয়ে’
বিনোদন

৪৫ বছরের কেরিয়ারে প্রথমবার প্রযোজকের আসনে অঞ্জন দত্ত! পরিচালনায় ছেলে নীল, ৪ ডিসেম্...

বাবা-ছেলের ভূমিকায় এবার বদল! দীর্ঘ ৪৫ বছরের কেরিয়ারে প্রথমবার প্রযোজকের দায়িত্বে অঞ্জন দত্ত। পরিচালনায় ছেলে নীল দত্ত। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত স্বাধীন বাংলা ছবি 'বিয়ে ফিয়ে নিয়ে' আগামী ৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে।

০৪ নভে ২০২৬, ১২:৫১ পিএম · 2 মিনিট
Ranbir Kapoor: ‘বলিউড অভিনেতা’ নন রণবীর কাপুর! কেন এই পরিচয়ে আপত্তি, ‘রাম’ হয়েই দিলেন বড় বার্তা
বিনোদন

Ranbir Kapoor: ‘বলিউড অভিনেতা’ নন রণবীর কাপুর! কেন এই পরিচয়ে আপত্তি, ‘রাম’ হয়েই দি...

মুম্বই: ‘বলিউড’ নয়, তিনি পরিচিত হতে চান ‘ভারতীয় অভিনেতা’ হিসেবে! নিজের পরিচয় নিয়ে এবার স্পষ্ট অবস্থান জানালেন রণবীর কাপুর। সাধারণত হিন্দি সিনেমার জগতকে বলিউড নামেই চেনেন দর্শক। কিন্তু এই পরিচয়ে বিশেষ স্বচ্ছন্দ নন অভিনেতা...

০৩ নভে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.