JAZZBAAT 24 BANGLA
২২ সেপ্টে ২০২৬, ০৬:৫০ পিএম
Breaking
গান্ধীজির ৫টি শিক্ষা, যা আজকের প্রজন্মের জীবনেও প্রাসঙ্গিক তিস্তার উত্তাল স্রোতে তলিয়ে যাচ্ছিল হস্তিশাবক, জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচালেন মৎস্যজীবীর... বাড়ি থেকে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ, আত্মহত্যা নাকি খুন? অস্ত্র উদ্ধারে নিয়ে যেতেই গুলির ঘটনা, গুলিবিদ্ধ অভিযুক্ত মিলন প্রধানের বিরুদ্ধে বাকি মামলা প্রত্যাহার রাজ্যের, হাইকোর্টে স্বস্তি কংগ্রেস প্রার্থীর ৭৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করলেন রানি মুখার্জির মা কৃষ্ণা মুখোপাধ্যায় দুর্গাপুরে স্বাস্থ্যমন্ত্রীর নিশানায় বামেরা নাবালিকা হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ, জামুইয়ে এনকাউন্টার পুলিশের গান্ধীজির ৫টি শিক্ষা, যা আজকের প্রজন্মের জীবনেও প্রাসঙ্গিক তিস্তার উত্তাল স্রোতে তলিয়ে যাচ্ছিল হস্তিশাবক, জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচালেন মৎস্যজীবীর... বাড়ি থেকে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ, আত্মহত্যা নাকি খুন? অস্ত্র উদ্ধারে নিয়ে যেতেই গুলির ঘটনা, গুলিবিদ্ধ অভিযুক্ত মিলন প্রধানের বিরুদ্ধে বাকি মামলা প্রত্যাহার রাজ্যের, হাইকোর্টে স্বস্তি কংগ্রেস প্রার্থীর ৭৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করলেন রানি মুখার্জির মা কৃষ্ণা মুখোপাধ্যায় দুর্গাপুরে স্বাস্থ্যমন্ত্রীর নিশানায় বামেরা নাবালিকা হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ, জামুইয়ে এনকাউন্টার পুলিশের

ল্যান্ডিংয়ের ঠিক আগেই বিপদ, হাই টেনশন তারে জড়িয়ে ভয়াবহ পরিণতি প্যারাশুটারের

ল্যান্ডিংয়ের ঠিক আগেই বিপদ, হাই টেনশন তারে জড়িয়ে ভয়াবহ পরিণতি প্যারাশুটারের
হাই টেনশন তারে জড়িয়ে ভয়াবহ পরিণতি প্যারাশুটারের ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: মাটিতে নামার কয়েক ফুট আগেই চরম বিপর্যয়, বিদ্যুৎবাহী হাই ভোল্টেজ তারে আটকে ঝলসে গেলেন প্যারাশুটার আর মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা। তারপরই মাটি ছোঁয়ার কথা ছিল তাঁর কিন্ত তা আর হল না। আকাশ থেকে পাখির মতো ডানা মেলে নেমে আসা প্যারাশুটারকে দূর থেকে দেখছিলেন অনেকে। ল্যান্ডিং স্পটও প্রায় নাগালের মধ্যে এসে গিয়েছিল কিন্তু ভাগ্যের এক নির্মম পরিহাসে চোখের পলকে সব রোমাঞ্চ বদলে গেল বড় বিপদে। 

দেখুন: https://x.com/Ninja_Warrior11/status/2101315570067189899

মাটিতে পা রাখার ঠিক আগমুহূর্তে প্যারাশুটের ক্যানোপি গিয়ে আছড়ে পড়ল মাথার ওপর দিয়ে যাওয়া হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে। প্রবল বিস্ফোরণের নীলচে স্ফুলিঙ্গ, সঙ্গে বিকট শব্দ মুহূর্তের মধ্যে পুরো এলাকা কেঁপে উঠল সেই ভয়াবহ দৃশ্য দেখে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক হাড়হিম করা ভিডিওতে ধরা পড়েছে রোমাঞ্চকর অভিযানের এই মর্মান্তিক পরিণতি।

ভিডিওটিতে দেখা যায়, আকাশে ভেসে থাকা এক ব্যক্তি দক্ষতার সঙ্গেই তাঁর প্যারাশুট নিয়ন্ত্রণ করে মাটির দিকে নেমে আসছিলেন। আপাতদৃষ্টিতে সব ঠিকঠাকই চলছিল কিন্তু ল্যান্ডিং জোনের একেবারে কাছাকাছি আসতেই দৃশ্যমান হয় বিপজ্জনক বিদ্যুৎ পরিবাহী হাই টেনশন তারের ফাঁদ। বাতাসের হঠাৎ দমকা হাওয়ায় নিয়ন্ত্রণ হারানো নাকি অবতরণের জায়গা বাছাইয়ে ভুল ঠিক কোন কারণে এই বিভ্রান্তি, তা স্পষ্ট হওয়ার আগেই ঘটে যায় বিপর্যয়। প্যারাশুটের ওপরের দড়ি ও সিল্কের কাপড় গিয়ে সরাসরি জড়িয়ে যায় উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারে।

স্পর্শ লাগার সঙ্গে সঙ্গেই তার থেকে তীব্র ধোঁয়া আর আগুনের ফুলকি বের হতে থাকে। প্রচণ্ড বৈদ্যুতিক শক বা শর্ট সার্কিটের তীব্রতায় প্যারাশুটার মাঝ আকাশেই ঝুলন্ত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হন। নিচে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা আতঙ্কে চিৎকার করে ওঠেন। এমন আকস্মিক ও মারাত্মক দুর্ঘটনায় দেখে স্তম্ভিত হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে স্থানীয় দমকল ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধারকাজ শুরু করেন। গুরুতর দগ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে দ্রুত নিকটস্থ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

রোমাঞ্চপ্রেমীদের কাছে প্যারাগ্লাইডিং বা প্যারাশুটিং অত্যন্ত জনপ্রিয় হলেও, নিরাপদ ল্যান্ডিং জোনের আশেপাশে হাই ভোল্টেজ বিদ্যুতের তার কতটা প্রাণঘাতী হয়ে উঠতে পারে এই হাড়কাঁপানো ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ।

16 Views 0 Likes 0 Comments

Related News

নিজের মুখ ভাড়া দেবেন? চীনে AI বিপ্লব খুলে দিচ্ছে পার্ট-টাইম আয়ের নতুন দরজা
বিদেশ

নিজের মুখ ভাড়া দেবেন? চীনে AI বিপ্লব খুলে দিচ্ছে পার্ট-টাইম আয়ের নতুন দরজা

নিউজ ডেস্ক: কেমন হবে, যদি আপনি কাজ না করেও নিজের মুখাবয়বের বিনিময়ে উপার্জন করতে পারেন? শুনতে অবাক লাগলেও চীনে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের ফলে এমনই এক নতুন আয়ের মডেল তৈরি হয়েছে। সাধারণ মানুষ এখন ডিজিটাল নাটক, ...

২২ সেপ্টে ২০২৬, ১১:২৪ এএম · 3 মিনিট
১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক
বিদেশ

১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক

নিউজ ডেস্ক: দীর্ঘ ১১ বছর পর ফের মার্কিন যুক্তরাষ্ট্রে পা রাখতে চলেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ২৩ সেপ্টেম্বর, বুধবার আমেরিকায় পৌঁছবেন তিনি। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে তাঁর এই তিন দিনের রাষ্ট্রীয় সফর। মার্কিন প্...

২১ সেপ্টে ২০২৬, ০৯:৫৯ পিএম · 2 মিনিট
সান ফ্রান্সিসকোয় ‘টার্মিনেটর’ লড়াই ঘিরে তোলপাড়
বিদেশ

সান ফ্রান্সিসকোয় ‘টার্মিনেটর’ লড়াই ঘিরে তোলপাড়

সান ফ্রান্সিসকো: সিনেমার পর্দায় এত দিন দেখা গিয়েছে মানুষ বনাম রোবটের যুদ্ধ। এ বার সেই দৃশ্যই যেন নেমে এল বাস্তবের রিংয়ে। আমেরিকার সান ফ্রান্সিসকোয় একটি লড়াইয়ের খাঁচায় মুখোমুখি এক মানুষ এবং প্রায় 6 ফুট লম্বা হিউম্যানয়েড ...

২১ সেপ্টে ২০২৬, ০৭:৫৭ পিএম · 3 মিনিট
মোনা লিসার পাশে সেলোটেপ দিয়ে ছবি টাঙানোর অপরাধে পর্যটক গ্রেফতার
বিদেশ

মোনা লিসার পাশে সেলোটেপ দিয়ে ছবি টাঙানোর অপরাধে পর্যটক গ্রেফতার

নিউজ ডেস্ক: প্যারিসের লুভ্রে মিউজিয়ামে গত সপ্তাহান্তে বিশ্বখ্যাত মোনা লিসা চিত্রকর্মটির পাশে সেলোটেপ দিয়ে দুটি ছবি টাঙানোর অভিযোগে দুই পর্যটককে গ্রেফতার করা হয়েছে। লিওনার্দো দা ভিঞ্চির এই বিশ্ববিখ্যাত চিত্রকর্মটি স্বা...

২১ সেপ্টে ২০২৬, ০৫:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.