কলকাতা,নিউজ ডেস্ক: মহানগরের পাশাপাশি দুইবঙ্গেরই সমস্ত জেলাতেই ফের বৃষ্টির আভাস! ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস কলকাতা শহরেও। কেমন থাকবে আজকের(৮ই সেপ্টেম্বর, ২০২৬) আবহাওয়া কেমন থাকবে? আসুন জেনে নিন-
কলকাতায় আকাশ আজ মেঘলা থাকবে। কয়েক দফা বজ্রবিদ্যুৎসহ হালকা অথবা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস মহানগরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২° ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬°ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত মহানগরে ১৬.৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে,দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা-পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া'র দু-এক জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেমি)সম্ভাবনা আছে। আবহাওয়া দফতর জেলাগুলিতে জারি করেছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।
উত্তরবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এই বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎসহ হওয়ার সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা। এছাড়াও উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় ও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।