JAZZBAAT 24 BANGLA
২৮ নভে ২০২৬, ১১:৩৭ এএম
Breaking
Assam Government: অসম সচিবালয়ে নতুন ড্রেস কোড, জিনস-টি শার্ট ও চটি পরায় নিষেধাজ্ঞা Viral Video: চলন্ত ট্রেনেই বন্ধুর প্রাক্‌বিবাহের অনুষ্ঠান, রেলের হস্তক্ষেপে বিতর্ক Bronson Reed: মাত্র ৩৮-এই শেষ রিংয়ের লড়াই! চিকিৎসাজনিত জটিলতায় মৃত্যু অস্ট্রেলীয় রেসলারের Alipore Weather Office: ভোরে শীত, দিনে উধাও, বঙ্গোপসাগরের নিম্নচাপে বাড়ছে নজর! Sharad Pawar: ডিলিমিটেশন বিলের সমর্থনের বিনিময়ে কেন্দ্র ও মহারাষ্ট্রে ক্ষমতার ভাগ চায় এনসি... Midhun Reddy : আসন পুনর্বিন্যাসে বড় পরিবর্তনের ইঙ্গিত, মিধুন রেড্ডির অবস্থানে বাড়ছে জল্প... Tevez Farewell Match: তেভেজের বিদায়ী ম্যাচে মেসি-রোনালদো কি এবার একই দলের জার্সিতে? ফুটবল... সৈয়দ মোদি ব্যাডমিন্টনের শেষ চারে তৃষা-গায়ত্রী, সিঙ্গলসের সেমিফাইনালে তানভি ও উন্নতি Assam Government: অসম সচিবালয়ে নতুন ড্রেস কোড, জিনস-টি শার্ট ও চটি পরায় নিষেধাজ্ঞা Viral Video: চলন্ত ট্রেনেই বন্ধুর প্রাক্‌বিবাহের অনুষ্ঠান, রেলের হস্তক্ষেপে বিতর্ক Bronson Reed: মাত্র ৩৮-এই শেষ রিংয়ের লড়াই! চিকিৎসাজনিত জটিলতায় মৃত্যু অস্ট্রেলীয় রেসলারের Alipore Weather Office: ভোরে শীত, দিনে উধাও, বঙ্গোপসাগরের নিম্নচাপে বাড়ছে নজর! Sharad Pawar: ডিলিমিটেশন বিলের সমর্থনের বিনিময়ে কেন্দ্র ও মহারাষ্ট্রে ক্ষমতার ভাগ চায় এনসি... Midhun Reddy : আসন পুনর্বিন্যাসে বড় পরিবর্তনের ইঙ্গিত, মিধুন রেড্ডির অবস্থানে বাড়ছে জল্প... Tevez Farewell Match: তেভেজের বিদায়ী ম্যাচে মেসি-রোনালদো কি এবার একই দলের জার্সিতে? ফুটবল... সৈয়দ মোদি ব্যাডমিন্টনের শেষ চারে তৃষা-গায়ত্রী, সিঙ্গলসের সেমিফাইনালে তানভি ও উন্নতি

টম ক্রুজ নাকি মল্লিকার প্রেমে! অভিনেত্রীর দাবিতে চর্চা তুঙ্গে

টম ক্রুজ নাকি মল্লিকার প্রেমে! অভিনেত্রীর দাবিতে চর্চা তুঙ্গে

কেটেছে দীর্ঘ এক দশকেরও বেশি সময়। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে রীতিমতো উবে গিয়েছিলেন মল্লিকা শেরওয়াত। একসময় সাহসী চরিত্র এবং খোলামেলা দৃশ্যের জন্য বলিউডে এক নামে পরিচিত ছিলেন তিনি। পরে সুদূর মার্কিন প্রদেশে পাড়ি দিয়েছেন। হলিউডের একাধিক ছবিতে কাজও করেছেন। কিন্তু সাফল্য তাতেও আসেনি। ২০২৫ সালে ক্রিসমাস পার্টিতে হঠাৎ উপস্থিত হয়ে ফের আলোচিত হন তিনি। তার চাঞ্চল্যকর  দাবী নিয়ে শিরোনামে অভিনেত্রী।

দ্য ট্রেইটরস এর দ্বিতীয় মরশুমের হাত ধরে ভারতীয় বিনোদন জগতে ফিরেছেন মল্লিকা শেরাওয়াত। এই রিয়্যালিটি শোতে মুনাওয়ার ফারুকী, শ্বেতা তিওয়ারি, রণবীর ব্রার, রিয়া চক্রবর্তী, ক্রিস্টল ডি’সুজা, দালিপ তাহিল, পারুল গুলাটির মতো তারকাদের সঙ্গে প্রতিযোগিতা করছেন তিনি।

শো এর প্রমোশনে মল্লিকা কে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হয়। এক প্রতিযোগী তাকে জিজ্ঞাসা করেন, কখনো কারো প্রতি তার ক্রাশ খেয়েছেন কি না, নাকি বরাবরই অন্যরা তার প্রেমে পড়েছেন?

এই প্রসঙ্গে মল্লিকা বলেন, সকলেই আমার প্রেমে পড়েছে। ইদানিং টম ক্রুজও আমার প্রেমে পড়েছেন। টম ক্রুজ অসাধারণ মানুষ। শুধু তাই নয়, অভিনেত্রীর দাবি হলিউডের জনপ্রিয় তারকা তাকে ভিডিও ইনবক্সও করেন। তার কাছে ফোন থাকলে সেই ভিডিওগুলি সকলকে দেখাতেও পারতেন।

মল্লিকার এই মন্তব্যে তুলকালাম নেটপাড়ায়। অনেকেরই প্রশ্ন, টম ক্রুজের মতো আন্তর্জাতিক তারকা সত্যিই মল্লিকার প্রেমে পড়েছেন কি না। যদিও এ ব্যাপারে এখনো পর্যন্ত টম ক্রুজ বা তার টিমের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

22 Views 0 Likes 0 Comments

Related News

সুকেশের আইনি নোটিস নেটফ্লিক্সকে!
বিনোদন

সুকেশের আইনি নোটিস নেটফ্লিক্সকে!

নিজের জীবনকাহিনি নিয়ে তৈরি তথ্যচিত্র ঘিরে এবার আইনি পদক্ষেপ সুকেশ চন্দ্রশেখরের। আসন্ন তথ্যচিত্র ‘লাভ, স্ক্যাম অউর ধোঁকা: দ্য সুকেশ চন্দ্রশেখর স্টোরি’ নিয়ে আপত্তি জানিয়ে নেটফ্লিক্স এবং নির্মাতাদের আইনি নোটিস পাঠালেন তিনি।...

২৭ নভে ২০২৬, ০৮:৪২ পিএম · 2 মিনিট
Deepika Padukone: পুরুষদের মতো মহিলাদেরও আট ঘণ্টার শিফটের দাবি দীপিকার, পাশে এবার বলিউডের তারকারা
বিনোদন

Deepika Padukone: পুরুষদের মতো মহিলাদেরও আট ঘণ্টার শিফটের দাবি দীপিকার, পাশে এবার...

চলচ্চিত্র জগতে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের কাজের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের যে দাবি তুলেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, তা এবার ইন্ডাস্ট্রির অন্দরেই জোরালো সমর্থন পেতে শুরু করেছে। গত বছর মা হওয়ার পর পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে দিনে সর্বোচ্চ আট ঘণ্টা কাজ করার শর্ত দিয়েছিলেন তিনি। এই দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া দীর্ঘ বিতর্কের পর সম্প্রতি পরিচালক-প্রযোজক করণ জোহর, অভিনেতা অক্ষয় কুমার এবং অভিনেত্রী আলিয়া ভাট প্রকাশ্যে দীপিকার পাশে দাঁড়িয়েছেন।

২৭ নভে ২০২৬, ০৮:০৩ পিএম · 2 মিনিট
Familywala: একাকীত্বের অসুখ সারাতে আসছেন শিবপ্রসাদ, ‘ফ্যামিলিওয়ালা’য় উঠে আসবে জীবনের অন্য সমীকরণ
বিনোদন

Familywala: একাকীত্বের অসুখ সারাতে আসছেন শিবপ্রসাদ, ‘ফ্যামিলিওয়ালা’য় উঠে আসবে জীবন...

চলতি বছর ২০ মে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে প্রযোজনা সংস্থার তরফ থেকে ‘ফ্যামিলিওয়ালা’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়েছিল। তখনই জানানো হয়েছিল যে, এক অত্যন্ত সাধারণ মানুষের নানাবিধ অভিব্যক্তি ও জীবনের টানাপোড়েন নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি। সম্প্রতি মুক্তি পাওয়া ১ মিনিট ২ সেকেন্ডের টিজারে ছবির গল্পের আভাস আরও স্পষ্ট হয়েছে। আধুনিক কর্মব্যস্ত জীবনে আবালবৃদ্ধবনিতাকে গ্রাস করছে এক গভীর অসুখ—‘একাকীত্ব’। সেই একাকীত্বের অন্ধকারে আলোর দিশা দেখাতে আসছে ‘ফ্যামিলিওয়ালা’। ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখা যাবে ‘রাজ বন্দ্যোপাধ্যায়’ নামের এক সাধারণ মানুষের চরিত্রে। রাজ এমন একটি সংস্থায় কাজ করে, যাদের মূল কাজ হলো সমাজের নিঃসঙ্গ মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে সময় কাটানো। কিন্তু অন্যদের জীবনে খুশি ও সঙ্গ দিতে গিয়ে রাজের নিজের ব্যক্তিগত জীবনে কতটা একাকীত্ব নেমে আসে, সেই মানবিক টানাপোড়েন ও সম্পর্কের নতুন সমীকরণই ফুটে উঠবে পর্দায়।

২৭ নভে ২০২৬, ০৭:৫৩ পিএম · 2 মিনিট
Jeet Gannguli: মাতৃহারা সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, ৭৫ বছর বয়সে প্রয়াত মা মীনা
বিনোদন

Jeet Gannguli: মাতৃহারা সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, ৭৫ বছর বয়সে প্রয়াত মা মীনা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: পিতৃবিয়োগের পর এবার মাকে হারালেন খ্যাতনামা সংগীত পরিচালক ও গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার অর্থাৎ ২৭ নভেম্বর, সকালে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর মা মীনা গঙ্গোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউড ও বলিউডের সংগীত মহলে।

২৭ নভে ২০২৬, ০৭:২৬ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.