হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। দিল্লি aiims-এ চিকিৎসাধীন তিনি। Aiims সূত্রে জানা গিয়েছে, হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে। বৃহস্পতিবার রাতে শারীরিক অসুস্থতা বোধ করায় তড়িঘড়ি তাকে aiims এ নিয়ে যাওয়া হয়। এর পরে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। এটি বিশেষ ধরনের এক্স-রে পরীক্ষা, যার মাধ্যমে হৃৎপিণ্ডের রক্ত সরবরাহকারী ধমনীতে অর্থাৎ করোনারি আর্টারিতে কোনও ব্লক বা গঠনগত পরিবর্তনের সমস্যা চিহ্নিত করা সম্ভব। যদিও বর্তমানে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
বঙ্গসফরের কর্মসূচি রয়েছে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার। তার আগেই হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় দিল্লির এইমস-এ চিকিৎসাধীন তিনি। চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যেই রয়েছেন তিনি।




