JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০৯:৩২ পিএম
Breaking
বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?

'ঘর-বদল' করার আগেও আবেগপ্রবণ 'মিত্র',মমতা'কে বার্তা দিলেন 'মদন'

'ঘর-বদল' করার আগেও আবেগপ্রবণ 'মিত্র',মমতা'কে বার্তা দিলেন 'মদন'

রাজনীতির ময়দানে জয়-পরাজয়, ক্ষমতার উত্থান-পতন কিংবা কারাবাস— কোনো ঝড়ঝাপ্টাই এতদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর আনুগত্যে চির ধরাতে পারেনি। শত মান-অভিমানের পরেও সবসময় ‘দিদি’র পাশেই দাঁড়িয়েছেন ‘ভাই’ মদন মিত্র। কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তলব আসতেই যেন রাতারাতি বদলে গেল চেনা ছবিটা। কালীঘাটের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গ ত্যাগ করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ‘আসল তৃণমূলে’।

তবে দল ছাড়লেও দীর্ঘদিনের সুসম্পর্ক আর স্মৃতির আবেগকে এক ঝটকায় মুছে ফেলতে পারেননি মদন। দলবদলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর বিদায়ী নেত্রীকে হোয়াটসঅ্যাপে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠান তিনি। সেখানে কেবল লেখা ছিল, ‘সরি’। সাংবাদিক বৈঠকে দলনেত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন। আমরাও চেষ্টা করেছি কমবেশি করার।” তবে এও স্পষ্ট করে দিয়েছেন, আগামিদিনে কালীঘাটের চৌকাঠ আর মাড়াবেন না তিনি।

দলবদলের পর বিধানসভার বাইরে এক বিস্ফোরক সাংবাদিক বৈঠকে মদন মিত্র দাবি করেন, তিনি তৃণমূলের আদর্শেই আছেন, কেবল ঘর বদল করেছেন। তাঁর কথায়, “ওই ঘরে হয়তো একটা সুখের পালঙ্ক ছিল। এই ঘরে হয়তো একটা খাটিয়া রয়েছে। আমি খাটিয়ার দিকটাই বেছে নিলাম।”

একই সঙ্গে জোড়াফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে তীব্র আক্রমণ করেন মদন মিত্র। দল ‘হিটলারি কায়দায়’ চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, “তৃণমূলের হাল এখনই না ধরলে বিজেপিকে হারানো যাবে না। অভিষেককে দিয়ে তা সম্ভব নয়। প্লেন থেকে নেমে কোমরে হাত দিয়ে, ৪ তারিখ দেখে নেব বললে চলে না। মানুষের কাছে যেতে হবে।” মদন মিত্রের এই দলবদল এবং সুর চড়ানোর ঘটনা রাজ্যের শাসক শিবিরের অন্দরে যে বড়সড় কম্পন তৈরি করল, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

14 Views 0 Likes 0 Comments

Related News

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.