কলকাতা, নিউজ ডেস্ক: সোনা শুধু মূল্যবান ধাতু নয়, বাঙালির ঐতিহ্য বহন করে সোনা। পাশাপাশি এই হলুদ ধাতু বাঙালির আবেগের সঙ্গে মিশে থাকে। বহু ক্ষেত্রে এই সোনা আবার মানুষের ভরসার প্রতীকও হয়ে ওঠে। তবে এবার সেই সোনার দামে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। একধাক্কায় বেশ অনেকটাই পারদ পড়ল সোনার। তাই মাসের শেষে স্বস্তির হাসি মধ্যবিত্তের মুখে। সাধারণত সোনার দাম হেরফের করে সোনার যোগান, চাহিদা এবং অর্থনীতির উপর। এদিন কলকাতা বাজারে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম ঠিক কত তা দেখে নিন একনজরে।
৩০/৮/২০২৬ তারিখ, রবিবারে কলকাতার বাজারে সোনার দাম
১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম প্রায় ১,৫৭,৮০০ টাকা। অর্থাৎ প্রতি ১ গ্রাম সোনার দাম প্রায় ১৫,৭৮০ টাকা। প্রতি গ্রামে দাম কমেছে ২৯০ টাকা।
২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক যুক্ত সোনার দাম প্রায় ১,৪৯,৯৫০ টাকা। অর্থাৎ প্রতি ১ গ্রাম সোনার দাম প্রায় ১৪,৯৯৫ টাকা। প্রতি গ্রামে দাম কমেছে ২৭৫ টাকা।
এই দামের সঙ্গে যুক্ত হয় জিএসটি ও টিসিএস। ফলে দোকানে গিয়ে সোনার অলংকার কেনার সময় নির্ধারিত দামের থেকে সামান্য বেশি অর্থ দিতে হবে। পাশাপাশি গয়না তৈরির মেকিং চার্জ ও থাকে।




