JAZZBAAT 24 BANGLA
১৯ সেপ্টে ২০২৬, ০৯:২৩ পিএম
Breaking
বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১ হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল ‘সময় নষ্ট করছেন’, বিস্ফোরক মন্তব্য পদার্থবিদের মনোনয়ন তুলতে যাচ্ছিলেন, মমতার ফোনে পাল্টে গেল সিদ্ধান্ত সৌন্দর্যের সংজ্ঞা বদলে পাকা চুলের ট্রেন্ডে এবার GenZ এক স্কুটারেই পুরো বন্ধু মহল, নৈনিতাল হাইওয়ের দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা টিউশন পড়তে বেরিয়ে আর ফেরা হলো না বাড়ি, ছাত্রী রহস্য মৃত্যুতে উত্তাল পুরুলিয়া কিটেই গেরো, জাপান যাত্রার আগে চিন্তায় ভারতীয় ক্রিকেট দল বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১ হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল ‘সময় নষ্ট করছেন’, বিস্ফোরক মন্তব্য পদার্থবিদের মনোনয়ন তুলতে যাচ্ছিলেন, মমতার ফোনে পাল্টে গেল সিদ্ধান্ত সৌন্দর্যের সংজ্ঞা বদলে পাকা চুলের ট্রেন্ডে এবার GenZ এক স্কুটারেই পুরো বন্ধু মহল, নৈনিতাল হাইওয়ের দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা টিউশন পড়তে বেরিয়ে আর ফেরা হলো না বাড়ি, ছাত্রী রহস্য মৃত্যুতে উত্তাল পুরুলিয়া কিটেই গেরো, জাপান যাত্রার আগে চিন্তায় ভারতীয় ক্রিকেট দল

উড়ন্ত বিমানে হঠাৎ হাতাহাতি! দুই যাত্রীর মারামারিতে চাঞ্চল্য, ভাইরাল ৩৮ সেকেন্ডের ভিডিও!

উড়ন্ত বিমানে হঠাৎ হাতাহাতি! দুই যাত্রীর মারামারিতে চাঞ্চল্য, ভাইরাল ৩৮ সেকেন্ডের ভিডিও!
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: মাত্র ৩৮ সেকেন্ডের একটি ভিডিয়ো। আর সেই ভিডিয়োটিই সোশ্যাল মিডিয়াতে ফেলে দিয়েছে হইচই! ভাইরাল হয়ে গেছে মুহূর্তেই। ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে- দুই ব্যক্তি রীতিমতো হাতাহাতি এবং মারামারি করে চলেছেন! কিন্তু হাতাহাতি এবং মারামারির এই ভিডিয়োটি ভাইরাল হল কেন?ভিডিওটি ভাইরাল হওয়ার পেছনের কারণ ওই হাতাহাতি কোন সাধারণ জায়গায় হয়নি।

ওই হাতাহাতির ঘটনাটি ঘটেছে বিমানের ভেতর। জানা গিয়েছে, লন্ডন থেকে বাংলাদেশগামী 'বিমান বাংলাদেশ এয়ারলাইন্স'র একটি ফ্লাইট যাচ্ছিল। সেখানে দুজন পুরুষ যাত্রী হঠাৎই মারামারি এবং হাতাহাতি করতে থাকেন। এই ঘটনায় সাধারণ বিমান যাত্রাটিও আচমকাই সরগরম হয়ে ওঠে। পরিবেশে আতঙ্কের সৃষ্টি হয়। বিশেষত নারী,বৃদ্ধ এবং শিশুরা ভয়ে  চিৎকার করতে থাকেন। ওই ঘটনাটি ভিডিয়ো করার ফলে জিনিসটি চারিদিকে ছড়িয়ে পড়ে।

দেখুন ভিডিও-https://x.com/MeghUpdates/status/2100653665816318146

ভিডিয়োতে দেখা যাচ্ছে,  দুই যাত্রী ঝগড়া করছেন। আরও দেখা যায়, কয়েকজন যাত্রীকে তাদের থামানোর বা আলাদা করার চেষ্টা করছেন। এরপর বিমানের ভেতরে মারামারি শুরু হয়। এই হাতাহাতি রাত পর্যায়ে দেখা যায় ওই দুই যাত্রী দুজন দুজনের জামা বা গেঞ্জি টেনে ছিঁড়ে দিচ্ছেন! কেবিন-ক্রু ও অন্যান্য যাত্রীরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।ঘটনাটিতে বিমানটির ভেতরে বেশ হট্টগোলের সৃষ্টি হয়ে ছিল। তবে ঠিক কী কারণে তর্কাতর্কি শুরু হয়েছিল এবং কীভাবে তা হাতাহাতিতে গড়াল- তা স্পষ্ট বোঝা যায়নি। এই অস্বাভাবিক দৃশ্য দেখে ব্যবহারকারীরা নানা প্রতিক্রিয়া জানাতে থাকেন।

যাত্রীদের মতপার্থক্য যে শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়িয়েছ, তা দেখে অনেক দর্শকই বিস্ময় প্রকাশ করেনা। অন্যদিকে অনেকযাত্রী আশেপাশের আসনে বসা যাত্রীদের  ভোগান্তি ও অস্বস্তির নিয়েও মন্তব্য করেন। এই ঘটনায় নেটাগরিকদের বিভিন্ন মন্তব্য দেখা গেছে। কেউ  বলেছেন- 'শারীরিক লড়াই বা মারামারি করার জন্য এটিই সবচেয়ে অনুপযুক্ত জায়গা। চারপাশে এত যাত্রী রয়েছেন।' অন্য  আরেকজন মন্তব্য করেন- 'ভাবুন তো, আপনি আপনার সন্তানদের নিয়ে ভ্রমণ করছেন আর হঠাৎ দেখলেন কেবিনের ভেতরে দুজন যাত্রী মারামারি করছেন।'

এই ঘটনাটির তর্কের সূত্রপাত  নিয়েও প্রশ্ন তুলেছেও তাঁরা। একজন ব্যবহারকারী লেখেন- 'তর্কের বিষয় যা-ই হোক না কেন, পরিস্থিতি যে খুব দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছিল তা স্পষ্ট।' অন্য একজন প্রশ্ন করেন-'বিমানে দুজনের মধ্যকার সাধারণ তর্ক কীভাবে এমন পর্যায়ে পৌঁছাতে পারে?' আরেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেন, 'মানুষের সত্যিই মেজাজ নিয়ন্ত্রণে রাখা শেখা উচিত, বিশেষ করে ভ্রমণের সময়।' আরও একজন নেটাগরিক মন্তব্য করেন- 'ভিডিওটি দেখাই বেশ মানসিক চাপের বিষয়। ভাবুন তো, তাদের ঠিক পাশেই বসে থাকার অভিজ্ঞতা কেমন হতে পারত।'

ভিডিয়োটি খুব দ্রুতই ভাইরাল হয়ে যায়। শেষ পর্যন্ত কেবিন-ক্রু এবং ওই বিমানটির অন্যান্য স্টাফেরা এগিয়ে এসে এই ঝামেলার নিষপত্তি করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত এই সমস্যা সমাধানের জন্য তাঁরা আলোচনা করেছেন।

89 Views 0 Likes 0 Comments

Related News

এক স্কুটারেই পুরো বন্ধু মহল, নৈনিতাল হাইওয়ের দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা
দেশ

এক স্কুটারেই পুরো বন্ধু মহল, নৈনিতাল হাইওয়ের দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা

উত্তরাখণ্ড, নিউজ ডেস্ক: একটি সাধারণ স্কুটারে চেপে ঠিক কতজন যাতায়াত করতে পারেন? বা আপনি সর্বোচ্চ কতজনকে দেখেছেন একটি স্কুটটিতে চাপতে ? প্রতিনিয়ত প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যাতে বাইক বা স্কুটিতে সর্বোচ্চ দুজনের ব...

১৯ সেপ্টে ২০২৬, ০২:২৯ পিএম · 2 মিনিট
স্টেশনের বাইরে মহিলাকে টানাহেঁচড়া, উর্দিধারীর ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
দেশ

স্টেশনের বাইরে মহিলাকে টানাহেঁচড়া, উর্দিধারীর ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

তেলেঙ্গানা, নিউজ ডেস্ক: রাতে ট্রেনের অপেক্ষায় থাকা সাধারণ যাত্রীদের চোখের সামনেই ঘটল এক নিন্দনীয় দৃশ্যটি। কোনো সিনেমা নয়, বাস্তবে চোখের সামনে ঘটছে এই ধরনের ঘটনা দেখে চমকে গেছেন অনেকেই। একেবারে রক্তমাংসের এক মহিলাকে প্রক...

১৯ সেপ্টে ২০২৬, ১২:৫২ পিএম · 2 মিনিট
টাকা না দিতে পারায় যুবককে তুলে নিয়ে রক্ত বিক্রির অভিযোগ, গ্রেফতার ২
দেশ

টাকা না দিতে পারায় যুবককে তুলে নিয়ে রক্ত বিক্রির অভিযোগ, গ্রেফতার ২

লখনউ: মাত্র ২৭৯৯ টাকার মাসিক EMI দিতে না পারার অভিযোগে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জোর করে রক্তদান করানো এবং সেই রক্ত বিক্রি করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে একটি বেসরকারি ফিন্যান্স সংস্থার রিকভারি এজেন্টদের বিরুদ্ধে...

১৯ সেপ্টে ২০২৬, ১২:৪৩ পিএম · 2 মিনিট
কোটি টাকার কাণ্ডে সংস্থার প্রোমোটারকে গ্রেপ্তার ED
দেশ

কোটি টাকার কাণ্ডে সংস্থার প্রোমোটারকে গ্রেপ্তার ED

নয়াদিল্লি: তিরুপতি মন্দিরের বিখ্যাত লাড্ডু প্রসাদ তৈরিতে ব্যবহৃত ঘি নিয়ে বিতর্ক এবার আরও বড় মোড় নিল। ভেজাল ঘি সরবরাহের অভিযোগে ‘সুকৃতি ফুডস’-এর প্রোমোটার কৈলাস চাঁদ মাংলাকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED...

১৯ সেপ্টে ২০২৬, ১২:৩৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.