JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০২:৫২ এএম
Breaking
Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! Indian Navy: পাক গুপ্তচরের প্রেমের ফাঁদে বাংলার নাবিক, ধৃত নৌসেনা জওয়ান IFA Shield: টাইব্রেকারে বাজিমাত! কাইথের কেরামতিতে ফের ফাইনালে বাগান অধরা থেকে গেলো নতুন কে খোঁজা, প্রয়াত হলেনসিঙ্গিতাম শ্রীনিবাস রাও Kiran Rao: “পৃথিবীটা বদলে গেছে” - বললেন আমির খানের প্রাক্তন স্ত্রী Protest: এসআরএফটিআইয়ের গেটে বিক্ষোভকারীদের ধাক্কা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় ধুন্ধুমার North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা

২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি ফখরুল, বিএনপির বাজিমাত!

২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি ফখরুল, বিএনপির বাজিমাত!

দীর্ঘ ৩৫ বছর পর ফের ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি পেল বাংলাদেশ। প্রত্যাশা মত রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন ক্ষমতাসীন বিএনপি'র মনোনীত প্রার্থী তথা দলের সদ্যপ্রাক্তন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন, জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমেদ তাঁকে ১৬৭ টি ভোটের ব্যবধানে হারিয়ে বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন ফখরুল।

সূত্রে খবর, বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের তত্ত্বাবধানে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। মোট ৩৫০ আসনের সংসদে ভোটার ছিলেন ৩৪৯ জন সাংসদ। তাঁদের মধ্যে ইসলামী আন্দোলনের সাংসদ মওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লা ভোটদানে বিরত থাকার কথা আগেই জানিয়েছিলেন। ভোটের ফলাফলে মির্জা ফখরুল পান ২৫৫ টি ভোট। সাংসদ হওয়ার কারণে ফখরুল নিজে ভোট দিতে পারলেও অলি আহমেদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দিতে পারেননি বলে জানা গিয়েছে।

এই নির্বাচনের রাজনৈতিক তাৎপর্যও যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোটের সংসদে ২৪৮ টি আসন রয়েছে। ফলে, ফখরুলের জয় কার্যত ক্ষমতাসীন শিবিরের সাংগঠনিক শক্তিকে আরও স্পষ্ট করল। তারেক রহমান দীর্ঘ ১৭ বছর লন্ডনে থাকাকালীন তাঁর মা প্রয়াত খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দলের নেতৃত্ব সামলানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ফখরুল। জানা গিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের আগে বুধবার মন্ত্রিসভা এবং দলীয় পদ থেকে ইস্তফা দেন তিনি। সাংবিধানিক প্রথা মেনে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার আগে এই পদক্ষেপ নেন ফখরুল।

 

এর আগে শেখ হাসিনার আমলে নির্বাচন রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদ শূন্য হলে সাময়িকভাবে স্পিকার দায়িত্ব পালন করেন এবং ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে। সেই সময়সীমার মধ্যে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। তবে, এবার নির্বাচন শুধু নতুন রাষ্ট্রপতি বেছে নেয়ার জন্য ঐতিহাসিক নয়। ১৯৯১ সালের পর এই প্রথম বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি ভোটাভুটি হল। সেবার বিএনপি সমর্থিত আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত বদরুল হায়দার চৌধুরী পেয়েছিল ৯২ ভোট।

তারপর, প্রায় সাড়ে তিন দশক ধরে ক্ষমতাসীন দলের প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে এসেছেন। সেই দীর্ঘ বিরতির পর ফের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। এবং সেই ভোটেই জয়লাভ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন, বাংলাদেশের রাজনীতিতে তাঁর এই উত্থান আগামী দিনে কতটা প্রভাব ফেলে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

60 Views 0 Likes 0 Comments

Related News

Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ
বিদেশ

Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ

সামাজিক মাধ্যম এক্স-এ দুবাইয়ের যুবরাজ লেখেন, 'ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে দেখা করলাম৷ ফ্লাইদুবাইয়ের বিমানচালক ক্যাপ্টেন স্মিত মচ্ছর সাহস, দায়িত্ববোধ ও মানবজীবনের প্রতি দরদের সর্বোচ্চ পরিচয় দিয়েছেন।

০৩ অক্টো ২০২৬, ১০:৩৩ পিএম · 2 মিনিট
Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা, সঙ্গে আর্থিক সাশ্রয়ও
বিদেশ

Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তি...

হাবিবুর রহমান, ঢাকা: ঢাকা-কলকাতা রেল যোগাযোগে নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে পদ্মা সেতু। দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে চালানোর প্রস্তাব নিয়ে সম্প্রতি...

০৩ অক্টো ২০২৬, ১০:২৭ পিএম · 3 মিনিট
Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী
বিদেশ

Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী

হাবিবুর রহমান, ঢাকা: ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার  দুর্বার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতা ছেড়ে ৫ আগস্ট পাড়ি জমান ভারতে। এদিন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে শনিবার ঢাক...

০৩ অক্টো ২০২৬, ০৬:৩২ পিএম · 4 মিনিট
বিমানে হামলার পর চাঞ্চল্যকর তথ্য! হামাম আলহামামির সোশ্যাল মিডিয়ায় মিলল আল-কায়েদা নেতার ছবি
বিদেশ

বিমানে হামলার পর চাঞ্চল্যকর তথ্য! হামাম আলহামামির সোশ্যাল মিডিয়ায় মিলল আল-কায়েদা ন...

 ফ্লাইদুবাইয়ের বিমানে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ওমানি কো-পাইলট হামাম আলহামামিকে ঘিরে তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা...

০৩ অক্টো ২০২৬, ০৯:৩২ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.