JAZZBAAT 24 BANGLA
২৩ সেপ্টে ২০২৬, ০৭:৫৩ এএম
Breaking
রেলে ১৬৮৮ পদে নিয়োগ, দ্বাদশ পাশেই আবেদন করার সুযোগ স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা বিদেশি বাজার হারানোর আশঙ্কায় দক্ষিণ দামোদরের চাষিরা SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র সভাপতিদের এক্তিয়ার বুঝিয়ে দিলেন জগন্নাথ ডুয়ার্সকে বিশ্ব পর্যটনের মানচিত্রে তোলার ডাক শুভেন্দুর জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান... রেলে ১৬৮৮ পদে নিয়োগ, দ্বাদশ পাশেই আবেদন করার সুযোগ স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা বিদেশি বাজার হারানোর আশঙ্কায় দক্ষিণ দামোদরের চাষিরা SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র সভাপতিদের এক্তিয়ার বুঝিয়ে দিলেন জগন্নাথ ডুয়ার্সকে বিশ্ব পর্যটনের মানচিত্রে তোলার ডাক শুভেন্দুর জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান...

একবছর আগেই খুনের ছক! চন্দ্রনাথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম

একবছর আগেই খুনের ছক! চন্দ্রনাথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম

চন্দ্রনাথ রথের খুনের মামলায় চার্জশিট পেশ করল সিবিআই। সেখানে মোট ১১ জনের নাম রয়েছে। সেখানেই নাম উঠে এসেছে দুই বিজেপি কর্মীর। দুই ভাই সাগর সোনকর এবং সাহেব সোনকরকে কিছুদিন আগেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনায় অন্য কোনও রাজনৈতিক দলের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। 

অভিযোগ, উত্তরপ্রদেশের ভাড়াটে খুনিদের দিয়ে হত্যাকাণ্ডের ছক কষা হয়েছিল। ইতিমধ্যেই ছয় শুটার ও তিন মিডলম্যান-সহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে সিবিআই। এখনও এক অভিযুক্ত পলাতক। বর্তমানে ধৃত  মনু সিংহ, রাজ সিংহ, গোলু সিংহ, ময়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং নবীন কুমার সিং সিবিআই জালে। এছাড়াও, রয়েছে বিনয় রায়, সঞ্জয় রায় এবং বিকাশ মিশ্র নামের শুটআউটের তিন ‘মিডলম্যানও' 

তদন্তকারীদের দাবি, ২০২৫ সালের ডিসেম্বর থেকেই খুনের পরিকল্পনা চলছিল। কিন্তু নানা কারণে একাধিক বার দিনক্ষণ পরিবর্তন করা হয়েছিল ৷ শেষ পর্যন্ত ৬ মে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়। তদন্তকারীদের দাবি, এই হত্যাকাণ্ডে উত্তরপ্রদেশের একাধিক শুটারকে ব্যবহার করা হয়েছিল। তাদের সঙ্গে যোগাযোগ এবং খুনের বরাত দেওয়ার ক্ষেত্রে কয়েক জন ‘মিডলম্যান’-এর ভূমিকা ছিল বলেও তদন্তে উঠে এসেছে।

সিবিআইয়ের দেওয়া চার্জশিট অনুযায়ী, ২০২০ সালে সাগর ও সাহেব সোনকর বিজেপিতে যোগ দেন। তার আগে তাঁরা অন্য একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই দলের এক বিধায়কের হয়ে কাজ করতেন বলেও তদন্তে উঠে এসেছে। তবে দলবদলের পর তাঁদের রাজনৈতিক পরিচয় বদলালেও, চন্দ্রনাথ  হত্যাকাণ্ডে তাঁদের ভূমিকা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই।

49 Views 0 Likes 0 Comments

Related News

পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
রাজ্য

পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

কোলাঘাট, নিউজ ডেস্ক: পুজোর মরশুমে এলাকায় যখন উৎসবের উত্তেজনা তুঙ্গে, তখনই সামনে এল এমন এক অভিযোগ যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রশিদে রয়েছে একাধিক জনপ্রতিনিধির নাম, ব্যবসায়ীদের কাছে চাওয়া হচ্ছে মোটা অংকের টাকা। ...

২২ সেপ্টে ২০২৬, ১০:২৯ পিএম · 2 মিনিট
বিদেশি বাজার হারানোর আশঙ্কায় দক্ষিণ দামোদরের চাষিরা
রাজ্য

বিদেশি বাজার হারানোর আশঙ্কায় দক্ষিণ দামোদরের চাষিরা

বর্ধমান: ধানের শিষে এবারও ফলন এসেছে। মাঠের পর মাঠ জুড়ে পেকে উঠেছে সুগন্ধি গোবিন্দভোগ। কিন্তু ধান ঘরে তোলার মুখে মুখে হাসি নেই দক্ষিণ দামোদরের চাষিদের। গত বছর যে সময়ে গোবিন্দভোগের দাম নিয়ে আশাবাদী ছিলেন তাঁরা, এ বার সেই ...

২২ সেপ্টে ২০২৬, ১০:২৮ পিএম · 3 মিনিট
ডুয়ার্সকে বিশ্ব পর্যটনের মানচিত্রে তোলার ডাক শুভেন্দুর
রাজ্য

ডুয়ার্সকে বিশ্ব পর্যটনের মানচিত্রে তোলার ডাক শুভেন্দুর

আলিপুরদুয়ার : এক দিকে আগুনে পুড়ছে চোরাশিকারিদের ফেলে যাওয়া বন্যপ্রাণীর দেহাংশ। অন্য দিকে পিলখানায় কৌতূহলী চোখে তাকিয়ে দুই হস্তীশাবক। কিছুক্ষণের মধ্যেই তাদের নতুন পরিচয়—‘চৈতন্য’ এবং ‘সুলক্ষণা’। আর সেই একই মঞ্চ থেকে ঘোষণা...

২২ সেপ্টে ২০২৬, ১০:১৩ পিএম · 3 মিনিট
ফুলিয়ায় মহিলার মৃত্যু ঘিরে জটিলতা, ঘটনাস্থলে ফরেনসিক দল
রাজ্য

ফুলিয়ায় মহিলার মৃত্যু ঘিরে জটিলতা, ঘটনাস্থলে ফরেনসিক দল

শান্তিপুর, নিউজ ডেস্ক: ঘটনার পর কেটে গিয়েছে কিছুটা সময়। কিন্তু এখনো কাটেনি একাধিক প্রশ্নের জট। কিভাবে ঘটল এই ঘটনা, কারা এর নেপথ্যে এবং অপরাধের পিছনে ঠিক কি কারণ ছিল, তারই উত্তর খুঁজতে এবার তদন্তে যুক্ত হল বিশেষজ্ঞ দল। ...

২২ সেপ্টে ২০২৬, ০৯:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.