JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০৫:০১ পিএম
Breaking
তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের বিগ বস বাংলায় বড় ধাক্কা! ঘর ছাড়লেন সায়ক চক্রবর্তী মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চরম তৎপরতায় জলবন্দি ৪০ বাসিন্দাকে উদ্ধার দমকলের বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের! দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, শেষ হল এক যুগের অধ্যায় শান্তিপুরে গৃহবধূর খুন ঘিরে একাধিক প্রশ্ন, চুরির ছক নাকি আক্রোশ, তৈরি হচ্ছে ধোঁয়াশা হঠাৎ গাড়ির উপর হামলা হাতির, শুঁড়-দাঁতের আঘাতে লন্ডভন্ড চারচাকা ডিসেম্বরে বিয়ে সময়-মেধার? ভাইরাল গুঞ্জনে মজার জবাব জুটির তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের বিগ বস বাংলায় বড় ধাক্কা! ঘর ছাড়লেন সায়ক চক্রবর্তী মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চরম তৎপরতায় জলবন্দি ৪০ বাসিন্দাকে উদ্ধার দমকলের বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের! দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, শেষ হল এক যুগের অধ্যায় শান্তিপুরে গৃহবধূর খুন ঘিরে একাধিক প্রশ্ন, চুরির ছক নাকি আক্রোশ, তৈরি হচ্ছে ধোঁয়াশা হঠাৎ গাড়ির উপর হামলা হাতির, শুঁড়-দাঁতের আঘাতে লন্ডভন্ড চারচাকা ডিসেম্বরে বিয়ে সময়-মেধার? ভাইরাল গুঞ্জনে মজার জবাব জুটির

তেহরানের আকাশে অচেনা আলোর দেখা, ভাইরাল ভিডিও ঘিরে বাড়ছে আতঙ্ক

তেহরানের আকাশে অচেনা আলোর দেখা, ভাইরাল ভিডিও ঘিরে বাড়ছে আতঙ্ক
তেহরানের আকাশে অচেনা আলোর দেখা ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: মাঝরাতে হঠাৎ করেই আকাশের দিকে তাকিয়ে চোখ আটকে গিয়েছিল এক পথচারীর। তেহরানের চেনা আকাশে এমন কিছু জ্বলজ্বল করছিল, যা সচরাচর চোখে পড়ে না। কোনো বিমানের মতো সোজা সরলরেখায় চলার বালাই নেই, আলোর গতিপথও অদ্ভুত। হাত কাঁপতে কাঁপতেই পকেট থেকে ফোনটা বের করে রেকর্ড বোতাম চেপেছিলেন তিনি। সেই কয়েক সেকেন্ডের ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই এখন তোলপাড় পুরো শহর।

দেখুন: https://x.com/NewsAlgebraIND/status/2101884066597626118?s=20

ভিডিওতে যে বস্তুটিকে ভেসে থাকতে দেখা যাচ্ছে, সেটির গতিবিধি প্রচলিত কোনো আকাশযানের সাথে মিলছে না। থেমে থেমে আলো ছড়াচ্ছে, আবার চোখের পলকে বদলে ফেলছে দিক। নেটপাড়ায় ভিডিওটি আসতেই শুরু হয়েছে তুমুল তর্কবিতর্ক। কেউ একে ভিনগ্রহের যান বলে চোখ বড় বড় করছেন, আবার বিজ্ঞানের যুক্তি খোঁজা মানুষেরা বলছেন কোনো বিশেষ ধরনের নজরদারি ড্রোন বা বায়ুমণ্ডলের আলোর প্রতিসরণ ছাড়া আর কিছুই নয় এটি।

তবে তর্কটা শুধু নয়, বা বস্তুটি কি সেটা জানার চেষ্টা নয়, শহরবাসীর চোখেমুখে একটা চাপা ভয়ের ছায়াও স্পষ্ট। কারণ বস্তুটি আসলে কি তা এখনও স্পষ্ট নয় তাদের কাছে। এমনিতে মধ্যপ্রাচ্যের বাতাসে এখন নানারকম সামরিক উত্তেজনা। আকাশে অচেনা কিছু দেখলেই মানুষ সবার আগে ভাবছে নতুন কোনো বিপদ আসছে না তো? কোনো হামলা বা গোপন নজরদারির মহড়া নয়তো? যুদ্ধ আর সংঘাতের আশঙ্কায় দিন কাটানো সাধারণ মানুষের ওপর এই সামান্য কয়েক সেকেন্ডের ভিডিও বাড়তি চাপ তৈরি করার জন্য যথেষ্ট।

পুরনো দিনের মানুষেরা আবার মনে করছেন সেই সত্তরের দশকের কথা। ১৯৭৬ সালের এক রাতে ঠিক এভাবেই তেহরানের আকাশে অদ্ভুত আলো দেখে যুদ্ধবিমান পাঠানো হয়েছিল, যা আজও বিশ্বজুড়ে রহস্যপ্রেমীদের কাছে এক অমীমাংসিত গল্প। একটি নতুন ভিডিও যেন আবারও সেই পুরনো কথা মনে করিয়ে দিচ্ছেন প্রবীণদের ও রহস্য প্রেমীদের।

আসলে জিনিসটা ঠিক কী ছিল কোনো অপেশাদার চালকের ড্রোন, রকেটের ধ্বংসাবশেষ, নাকি অন্য কিছু? সে বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে পরিষ্কার কোনো কথা বলা হয়নি। কিন্তু রাতের অন্ধকারে মোবাইল ক্যামেরায় ধরা পড়া সেই আলোটা যে হাজারো মানুষের রাতের ঘুম কেড়ে নিতে পেরেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন মানুষের মনে শুধু একটাই ভয়, কোন রহস্যময়ই যান নাকি আবার কোন যুদ্ধের প্রস্তুতি?

46 Views 0 Likes 0 Comments

Related News

নাম বদলেই জমজমাট যোগ চর্চা! বাইক স্টার্ট থেকে সরকারি ক্লাস, বদলাচ্ছে পাকিস্তান
বিদেশ

নাম বদলেই জমজমাট যোগ চর্চা! বাইক স্টার্ট থেকে সরকারি ক্লাস, বদলাচ্ছে পাকিস্তান

নিউজ ডেস্ক: চাকা ঘুরে আবার যেন সেই গোড়াতেই প্রত্যাবর্তন। আন্তর্জাতিক যোগ দিবস ঘিরে ভারতের সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা থাকলেও শরীরচর্চার প্রশ্নে শেষ পর্যন্ত যোগাসনের কাছেই ফিরছে পাকিস্তান। তবে সেখানে যোগ চর্চার নামটাই...

২১ সেপ্টে ২০২৬, ০৩:০১ পিএম · 2 মিনিট
১ম বৌসহ জামাত এমপি নজরুল ধৃত, আলোচনায় ‘সুইসাইড নোট’
বিদেশ

১ম বৌসহ জামাত এমপি নজরুল ধৃত, আলোচনায় ‘সুইসাইড নোট’

হাবিবুর রহমান, ঢাকা : বহুল চর্চিত দ্বিতীয় পক্ষের কিশোরী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে সুন্দরবন ঘেঁষা বাংলাদেশের দক্ষিণের জেলা সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে তার প্রথম পক্ষের স্ত্রীসহ গ্রেপ...

২১ সেপ্টে ২০২৬, ১২:২৫ পিএম · 3 মিনিট
ল্যান্ডিংয়ের ঠিক আগেই বিপদ, হাই টেনশন তারে জড়িয়ে ভয়াবহ পরিণতি প্যারাশুটারের
বিদেশ

ল্যান্ডিংয়ের ঠিক আগেই বিপদ, হাই টেনশন তারে জড়িয়ে ভয়াবহ পরিণতি প্যারাশুটারের

নিউজ ডেস্ক: মাটিতে নামার কয়েক ফুট আগেই চরম বিপর্যয়, বিদ্যুৎবাহী হাই ভোল্টেজ তারে আটকে ঝলসে গেলেন প্যারাশুটার আর মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা। তারপরই মাটি ছোঁয়ার কথা ছিল তাঁর কিন্ত তা আর হল না। আকাশ থেকে পাখির মতো ডানা মে...

২১ সেপ্টে ২০২৬, ১০:৪৬ এএম · 2 মিনিট
বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি
বিদেশ

বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি

বাংলাদেশ: বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমল থেকে বর্তমান সরকার বি এন পি আমলেও বাংলাদেশ সিকুউরিটি এক্সচেঞ্জ কমিশনের এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের মাফিয়া মোহাম্মদ আনোয়ারুল ইসলাম (এক্সিকিউটিভ ডাইরেক্টর ,মারকেট গোয়েন্দা ও তদন্ত এব...

২০ সেপ্টে ২০২৬, ১১:৩১ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.