JAZZBAAT 24 BANGLA
২৮ অক্টো ২০২৬, ০৬:৪৯ পিএম
Breaking
Indranil Sen: ইডির দফতর থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন TrainAccident: স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, মৃত বেড়ে ৪৬, চলছে উদ্ধারকাজ ছোট ঘরেই হাঁসফাঁস? এই ছোট ঘরকে বড় দেখানোর ৬ কৌশল ৯ পোশাকেই একাধিক স্টাইলিশ লুক, কী এই 3-3-3 Outfit Rule? চোরবাগান কাণ্ডে নিহতদের স্মরণ, নবান্নে বৈঠকের আগে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রীদের Arsenal: চ্যাম্পিয়ন আর্সেনালকে হারিয়ে ইতিহাস চতুর্থ ডিভিশনের ফ্লিটউডের, হতাশ আর্তেতা Kylian Mbappe: মাও জে দংকে নিয়ে বিতর্কিত মন্তব্য Hardik Pandya: ‘৩৩’ রহস্যে তোলপাড়, জল্পনা উসকে দিলেন অশ্বিন Indranil Sen: ইডির দফতর থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন TrainAccident: স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, মৃত বেড়ে ৪৬, চলছে উদ্ধারকাজ ছোট ঘরেই হাঁসফাঁস? এই ছোট ঘরকে বড় দেখানোর ৬ কৌশল ৯ পোশাকেই একাধিক স্টাইলিশ লুক, কী এই 3-3-3 Outfit Rule? চোরবাগান কাণ্ডে নিহতদের স্মরণ, নবান্নে বৈঠকের আগে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রীদের Arsenal: চ্যাম্পিয়ন আর্সেনালকে হারিয়ে ইতিহাস চতুর্থ ডিভিশনের ফ্লিটউডের, হতাশ আর্তেতা Kylian Mbappe: মাও জে দংকে নিয়ে বিতর্কিত মন্তব্য Hardik Pandya: ‘৩৩’ রহস্যে তোলপাড়, জল্পনা উসকে দিলেন অশ্বিন

নিট প্রশ্নপত্র ফাঁস, ফের মোদীর বিরুদ্ধে সরব ইউটিউবার ধ্রুব রাঠি

নিট প্রশ্নপত্র ফাঁস, ফের মোদীর বিরুদ্ধে সরব ইউটিউবার ধ্রুব রাঠি

বৃহস্পতিবার মধ্যরাতে নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে ভিডিও-বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তারপরেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে ভিডিও পোস্ট জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির। ভিডিও পোস্ট করে রাঠি বলেছেন, ছাত্র-যুবদের লাগাতার প্রতিবাদ আন্দোলনের চাপে মুখ খুলতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী। এই ধরনের ঘটনা ভবিষ্যতে রুখতে নতুন আইন এনে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তাকেও কটাক্ষ করেছেন রাঠি। 

ইউটিউবারের দাবি, বছর দুয়েক আগেও প্রধানমন্ত্রী এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই প্রসঙ্গে ২০২৪ সালে লোকসভার একটি ভিডিও সামনে এনেছেন রাঠি। তাঁর প্রশ্ন, নতুন আইন আনলেই কি কেন্দ্রের অধীনে কাজ করা দুর্নীতিবাজদের গ্রেফতার করা সম্ভব হবে? তবে তো গতবারের পর আর এই ধরনের ঘটনা ঘটত না। ২০২৪ সালের নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় যাকে একসময় কিংপিন বলা হয়েছিল, সিবিআই এখন তার বিরুদ্ধে কোনও প্রমাণই সামনে আনতে পারেনি বলে দাবি ইউটিউবার ধ্রুব রাঠির।

তিনি আরও বলেন, কিছুই আসলে বদলায়নি। আবারও সেই মিথ্যা প্রতিশ্রুতি। যদি সত্যিই কিছু করতে যান, তাহলে আগে নিজের পদ থেকে ধর্মেন্দ্র প্রধানকে সরান। দাবি ধ্রুব রাঠির। প্রসঙ্গত, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে নিজেদের অবস্থানে অনড় ককরোচ জনতা পার্টি। দিল্লির যন্তর মন্তরের আন্দোলনের রেশ এখন দেশের দিকে দিকে ছড়িয়ে পড়েছে। কলকাতাতেও এর আঁচ এসে পড়েছে। দীর্ঘদিন ধরে চলা ছাত্র-যুবদের আন্দোলনের পর বৃহস্পতিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও-বার্তা পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার বার্তা দেন। কিন্তু, প্রধানমন্ত্রীর এই আশ্বাসকে মিথ্যা বলে পাল্টা ভিডি-বার্তায় কটাক্ষ করেন ধ্রুব রাঠি।

40 Views 0 Likes 0 Comments

Related News

TrainAccident: স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, মৃত বেড়ে ৪৬, চলছে উদ্ধারকাজ
দেশ

TrainAccident: স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, মৃত বেড়ে ৪৬, চলছে উদ্ধ...

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও প্রাথমিক চিত্র থেকে জানা গেছে, বুধবার সকালে সাধারণ গতির চেয়ে অত্যন্ত দ্রুতগামী দুটি ট্রেন একে অপরের সঙ্গে ধাক্কা খায়। তীব্র ঝাঁকুনি ও বিকট শব্দে ট্রেনের বগিগুলো ছিটকে লাইনের পাশে গভীর খাদ ও ঝোপঝাড়ের মধ্যে আছড়ে পড়ে। একটি ট্রেনের কয়েকটি কামরা পুরোপুরি চূর্ণবিচূর্ণ হয়ে রেললাইনের বাইরে স্তূপাকারে জমে থাকতে দেখা গেছে।

২৮ অক্টো ২০২৬, ০৫:০১ পিএম · 2 মিনিট
7th Pay Commission : কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় ঘোষণা,৩% বাড়ল মহার্ঘ ভাতা!
দেশ

7th Pay Commission : কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় ঘোষণা,৩% বাড়ল মহার্ঘ ভাতা!

মহার্ঘ ভাতা (DA) ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর দিলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে DA-এর হার ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশ হবে। একই হারে বাড়ছে, পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফও (DA)।

২৮ অক্টো ২০২৬, ০৪:২৮ পিএম · 2 মিনিট
Saurav Das: সৌরভের পুরনো টুইট ভাইরাল! ৯ বছরের পুরনো পোস্ট ঘিরে নতুন করে চর্চা নেটপাড়ায়
দেশ

Saurav Das: সৌরভের পুরনো টুইট ভাইরাল! ৯ বছরের পুরনো পোস্ট ঘিরে নতুন করে চর্চা নেটপ...

নিউজ ডেস্ক: এবার চর্চায় ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাস, নয় বছর আগে মডেলিংয়ের কাজের জন্য ফ্লিপকার্টের কাছে আবেদন! আজ সেই পুরনো পোস্ট ঘিরেই নতুন করে শুরু হয়েছে জল্পনা। তাঁর ২০১৭ সালের একটি পোস্ট সোশ্যাল মিডিয়া...

২৮ অক্টো ২০২৬, ০৪:২৪ পিএম · 2 মিনিট
Bengaluru Metro: গোপনে রেকর্ড করার অভিযোগ! বেঙ্গালুরু মেট্রোর ঘটনায় আতঙ্কিত তরুণী
দেশ

Bengaluru Metro: গোপনে রেকর্ড করার অভিযোগ! বেঙ্গালুরু মেট্রোর ঘটনায় আতঙ্কিত তরুণী

নিউজ ডেস্ক: বেঙ্গালুরু মেট্রোয় গোপনে এক তরুণীর ভিডিও করার অভিযোগ, বুঝতে পারার পর আতঙ্কিত তরুণী।অভিযোগ উঠেছে এক পুরুষ সহযাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই তরুণীর শেয়ার করা একটি ভিডিয়ো।...

২৮ অক্টো ২০২৬, ০৩:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.