JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০৫:২৬ এএম
Breaking
Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Shreyas Iyer: অধিনায়কের বিধ্বংসী শতরানে ক্যারিবিয়ানদের ওড়াল টিম ইন্ডিয়া, দলে ফিরলেন ভু... Smriti Mandhana: দু'বার চ্যাম্পিয়ন করেছেন আইপিএল দলকে, হরমন সরতেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে... J.P.Nadda: নাড্ডার কনভয়ে হামলা মামলায় বড় অগ্রগতি, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা গ্রেফতার Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস... Durga puja: বাংলার ১২ কিংবা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর

সম্পর্কের গণ্ডি নয়, সুরক্ষাই আসল! স্বামীর হাতেও রাখি বাঁধতে পারেন স্ত্রী

সম্পর্কের গণ্ডি নয়, সুরক্ষাই আসল! স্বামীর হাতেও রাখি বাঁধতে পারেন স্ত্রী

কলকাতা, পিউ নন্দী: রাখিবন্ধন উৎসব মানেই ভারতীয় সংস্কৃতিতে চেনা। ছবি ভাই আর বোনের অমলিন সম্পর্কের সমীকরণ। কবজিতে সুতো বাঁধার সঙ্গে জড়িয়ে থাকে একে অপরকে আজীবন আগলে রাখার নিঃশর্ত অঙ্গীকার। তবে এই পবিত্র উৎসব কি কেবল ভাই-বোনের গণ্ডিতেই সীমাবদ্ধ? 

শাস্ত্র এবং প্রাচীন ইতিহাস কিন্তু একেবারেই অন্য কথা বলছে। শুনতে কিছুটা অদ্ভুত মনে হলেও, নিজের স্বামীর সুরক্ষায় তাঁর হাতেও রাখি পরাতে পারেন স্ত্রীরা। এটি কোনো সমাজমাধ্যমের সাময়িক ট্রেন্ড বা লাইক কুড়োনোর সস্তা কৌশল নয়, বরং সনাতন পরম্পরার এক সুপ্রাচীন অধ্যায়।

পৌরাণিক গ্রন্থ ‘ভবিষ্য পুরাণ’-এ চোখ রাখলেই দেখা মেলে এর শিকড়। সেখানে বর্ণিত রয়েছে, একদা দানব ও দেবতাদের মধ্যে যখন তুমুল সংঘাত চরমে পৌঁছায়, তখন চরম সংকটে পড়েছিলেন দেবরাজ ইন্দ্র। স্বামীর প্রাণরক্ষা ও যুদ্ধে নিশ্চিত বিজয়ের কামনায় ব্যাকুল হয়ে ওঠেন দেবী ইন্দ্রাণী। প্রতিকূল পরিস্থিতি থেকে ইন্দ্রকে বাঁচাতে তিনি দেবপতির কবজিতে বেঁধে দিয়েছিলেন একটি মন্ত্রপূত রক্ষাকবচ বা বিশেষ সূত্র। 

পৌরাণিক বিশ্বাস, স্ত্রীর দেওয়া সেই রক্ষাসূত্রের অলৌকিক শক্তিতেই অসুরদের পরাস্ত করে স্বর্গে পুনপ্রতিষ্ঠিত হন ইন্দ্র। অর্থাৎ, মহাজাগতিক লড়াইয়ের প্রেক্ষাপটে প্রথম রাখি বাঁধার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এক সহধর্মিণীই। শুধু দেবলোকেই নয়, মধ্যযুগীয় ভারতের রাজপরিবারেও এই প্রথার বহুল প্রচলন ছিল। রাজারা যখন রণক্ষেত্রে যেতেন, তখন তাঁদের অকালমৃত্যু ঠেকাতে এবং সার্বিক জয় নিশ্চিত করতে রানিরা স্বামীর হাতে সুরক্ষার প্রতীক হিসেবে রাখি বেঁধে দিতেন। 

তখন অবশ্য বর্তমান সময়ের মতো বিভিন্ন রকমের রাখি পাওয়া যেত না। রাকিবার রক্ষা সূত্র হিসেবে সাধারণত রঙিন লাল হলুদ সুতো ব্যবহার করা হত। পরবর্তী সময়ে ধীরে ধীরে বিভিন্ন ধরনের রাখি এসেছে বাজারে।মূলত ‘রক্ষাসূত্র’ শব্দের অন্তর্নিহিত অর্থই হলো নিরাপত্তা ও কল্যাণের বার্তা বহন করা। 

সম্পর্কের কোনো নির্দিষ্ট সংজ্ঞায় এই প্রথাকে বেঁধে রাখা যায় না। তাই পারস্পরিক নির্ভরতা, দীর্ঘায়ু কামনা এবং জীবনের চড়াই-উতরাইয়ে সঙ্গীকে ঢাল হয়ে রক্ষা করার অঙ্গীকার নিয়ে একজন স্ত্রী যদি স্বামীর হাতে রাখি পরিয়ে দেন, তবে তা শাস্ত্র ও যুক্তি উভয়ের নিরিখেই সম্পূর্ণ শুভ এবং অর্থপূর্ণ।

53 Views 0 Likes 0 Comments

Related News

নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক
ধর্মকর্ম

নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক

অঙ্কন দাস: গণেশ- এমন একজন ভগবান যাকে প্রথমে পুজো না করলে, কোন পুজোতেই সিদ্ধিলাভ হয় না। দেখুন যদি খুব চিন্তা করে দেখা যায় ,তবে একটা জিনিস অবশ্যই লক্ষ্যণীয়- দেবভূমিতেও রাজনীতির বিভিন্ন দফতরের  ভাগ আছে। এখানে স্বরাষ...

১৪ সেপ্টে ২০২৬, ১২:০২ পিএম · 5 মিনিট
রাখির দিনেই চন্দ্রগ্রহণ! ভাইয়ের হাতে রাখি বাঁধতে কি মানতে হবে কোনও নিষেধ?
ধর্মকর্ম

রাখির দিনেই চন্দ্রগ্রহণ! ভাইয়ের হাতে রাখি বাঁধতে কি মানতে হবে কোনও নিষেধ?

আর শাস্ত্রমতে, যে গ্রহণ দেশের মাটিতে দৃশ্যমান হয় না, সেখানে কোনো সূতক কালের বিধিনিষেধ বা অশুভ প্রভাবও কার্যকর হয় না। ফলে মন্দিরের দ্বার যথারীতি উন্মুক্ত থাকবে, স্বাভাবিক ধর্মীয় আচার চলবে এবং বোনেরা পরম নির্ভরতায় তাঁদের ভাইদের হাতে পরাতে পারবেন সুরক্ষার রাখি।

২১ আগস্ট ২০২৬, ০২:৩৫ পিএম · 2 মিনিট
অরণ্যের লোকস্মৃতিতে রামের অনুরণন
ধর্মকর্ম

অরণ্যের লোকস্মৃতিতে রামের অনুরণন

রামকথার এই স্রোত কেবল শাস্ত্রীয় সাহিত্যের পৃষ্ঠায় আবদ্ধ থাকেনি। তার শিকড় বহু গভীরে, বনবাসী কৌমসমাজের লোকস্মৃতির মাটিতেও। বিরহড় সমাজে প্রচলিত ‘রাম-সীতা-হনুমান’ লোককথা তার এক আশ্চর্য দৃষ্টান্ত।

০৯ আগস্ট ২০২৬, ১২:১৮ পিএম · 3 মিনিট
তেরো ফল, তেরো ফুল... কেন এত বিশেষ বিপত্তারিণী ব্রতে?
ধর্মকর্ম

তেরো ফল, তেরো ফুল... কেন এত বিশেষ বিপত্তারিণী ব্রতে?

অনেকের কাছে ‘তেরো’ সংখ্যাটি অশুভ বলে পরিচিত হলেও বাঙালি সংস্কৃতিতে এর অর্থ সম্পূর্ণ ভিন্ন। ‘বারো মাসে তেরো পার্বণ’ প্রবাদই জানিয়ে দেয়, বাঙালির কাছে তেরো মানে উৎসব, প্রাচুর্য ও শুভতার প্রতীক।

১৮ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.