JAZZBAAT 24 BANGLA
২২ সেপ্টে ২০২৬, ০৭:৩৭ এএম
Breaking
অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’ ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদের ১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড টেবিল টেনিসে ডবল হ্যাটট্রিক! পাকিস্তানকে ৩-০ হারিয়ে এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টারে ভারত তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ৭ দিনে ৫ ব্রাইডাল বুকিং, ভাইরাল মেকআপ আর্টিস্টের আয়ের হিসাব বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’ ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদের ১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড টেবিল টেনিসে ডবল হ্যাটট্রিক! পাকিস্তানকে ৩-০ হারিয়ে এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টারে ভারত তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ৭ দিনে ৫ ব্রাইডাল বুকিং, ভাইরাল মেকআপ আর্টিস্টের আয়ের হিসাব বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা

মোস্ট ওয়ান্টেড জঙ্গীর নজরে মুখ্যমন্ত্রীর গতিবিধি, তবে কি চলছিল নাশকতার ছক!

মোস্ট ওয়ান্টেড জঙ্গীর নজরে মুখ্যমন্ত্রীর গতিবিধি, তবে কি চলছিল নাশকতার ছক!

পশ্চিমবঙ্গের বুকেই ঘাপটি মেরে লুকিয়ে ছিল কাশ্মীরের এক মোস্ট ওয়ান্টেড জঙ্গি। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে বর্ধমান শহরের রেনেসাঁ হাউসিং থেকে গ্রেপ্তার হামিদ মন্ডল নামে এক ব্যক্তি। ‌তদন্তকারীরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সক্রিয় সহযোগী বলে দাবি করছেন। ধৃতের কাছ থেকে এমন কিছু নথি ও ডিজিটাল তথ্য উদ্ধার হয়েছে, যা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তার সঙ্গে জড়িত বলে দাবি তদন্তকারী সংস্থার। 

এসটিএফ সূত্রে খবর, হামিদ এর আগে নিউটাউনের একটি ফ্ল্যাটে কিছুদিন থেকে ছিল। এরপর বর্ধমানের রেনেসাঁ টাউনশিপের ফ্ল্যাটে আত্মগোপন করে ওই জঙ্গি। রাজ্যে জঙ্গি নেটওয়ার্ক ঠিক কতখানি বিস্তার করেছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। এই নেটওয়ার্কের সঙ্গে আরো কারা কারা জড়িত রয়েছে তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়ার তথ্য অনুসারে সবচেয়ে উদ্বেগ জনক বিষয় হল মুখ্যমন্ত্রী নিরাপত্তার ওপর নজরদারি। আর তাতে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যে সর্বোচ্চ প্রশাসনিক পদে থাকা ব্যক্তিকে ঘিরে কোনো হামলার পরিকল্পনা চলছিল কিনা সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তদন্তকারীদের মধ্যে। ‌ ধৃতের মোবাইল ডিজিটাল তথ্য ও অন্যান্য নথির ওপরেও নজর রয়েছে তদন্তকারীদের।‌

ধৃত হামিদ মণ্ডলকে বর্ধমান আদালতে তোলা হচ্ছে। পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জঙ্গি নেটওয়ার্ক, সম্ভাব্য সহযোগী এবং রাজ্যে তার কার্যকলাপের বিস্তার সম্পর্কে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করবে এসটিএফ। এই ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। ‌ এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

44 Views 0 Likes 0 Comments

Related News

অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’
রাজ্য

অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’

সুশ্রুতনগর, নিউজ ডেস্ক: একটি ফোন কল, মেসেজ, কিংবা মুহূর্তের অসাবধানতা আর তাতেই ঘটে যায় বিপত্তি। কখনও পরিচিত সংস্থার নাম করে, কখনও জরুরী কাজের অজুহাতে হাতিয়ে নেওয়া হতে পারে গোপন তথ্য। এমনই নানা কৌশল নিয়ে এবার বিশেষ পা...

২১ সেপ্টে ২০২৬, ১০:৫৯ পিএম · 2 মিনিট
জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড
রাজ্য

জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড

শিলিগুড়ি, নিউজ ডেস্ক: দিন শুরু হচ্ছে এক সমস্যাকে সামনে রেখে আর দিনের শেষে যোগ হচ্ছে আরও এক আশঙ্কা। প্রয়োজনীয় দৈনন্দিন জলের জন্য অপেক্ষা এবং তার মধ্যেই জমে থাকা জল নিয়ে চিন্তা। বাড়ির বাইরে বেরোলেই মশার উপদ্রব, আর বাড...

২১ সেপ্টে ২০২৬, ০৯:৫৮ পিএম · 2 মিনিট
তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি
রাজ্য

তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি

কোচবিহার, নিউজ ডেস্ক: রাতের অন্ধকার কাটার আগেই চোখে পড়ে বিপদের চিহ্ন। নদীর পাড়ের মাটিতে তৈরি হয়েছে ফাটল, কোথাও আবার মাটির সরে গিয়ে তৈরি হয়েছে বড় গর্ত। নদীর স্রোতের শব্দ যত বাড়ছে, ততই বাড়ছে আতঙ্ক। বাড়ির সামনে দাঁ...

২১ সেপ্টে ২০২৬, ০৯:১৪ পিএম · 2 মিনিট
বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা
রাজ্য

বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা

শিলিগুড়ি, নিউজ ডেস্ক: সকাল থেকে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরের সামনে বাড়তে থাকে ভিড়। একের পর এক মহিলা সেখানে এসে জড়ো হতে থাকেন। কারও হাতে কাগজপত্র, কারও হাতে আবেদন সংক্রান্ত নথি। মুখে ক্ষোভএবং সঙ্গে একাধিক অভিযোগ। ঠি...

২১ সেপ্টে ২০২৬, ০৮:৩২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.