JAZZBAAT 24 BANGLA
১৬ সেপ্টে ২০২৬, ১১:২১ এএম
Breaking
ভারত-ব্রাজিল দ্বৈরথ কি যুবভারতীতেই? জল্পনার অবসান ঘটাল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা হুথি ড্রোন ধ্বংস সৌদির, ‘লাল রেখা’ রিয়াধের গৃহহীন ভারতীয় দাবাড়ুরা, বিমানবন্দরে ৫ ঘন্টার অপেক্ষায় বাড়ছে উদ্বেগ মহানগর-দক্ষিণবঙ্গ'তে কমছে বৃষ্টি, চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গ-উপকূল বিদায়টা মনপসন্দ হয়নি, ফের আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে দেখা যাবে মেসিকে প্রতিদ্বন্দ্বী কে? সূর্যবংশী নাকি অভিষেক? সঞ্জুর এক কথাতেই শেষ জল্পনা হঠাৎ অর্থলাভ থেকে সামাজিক সম্মান, জানুন আপনার ভাগ্য মায়ের পিছু পিছু জঙ্গলের পথে ঢোল শাবকের দল, দেবরীগড়ের ভিডিও ঘিরে বন্যপ্রাণীপ্রেমীদের কৌতূ... ভারত-ব্রাজিল দ্বৈরথ কি যুবভারতীতেই? জল্পনার অবসান ঘটাল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা হুথি ড্রোন ধ্বংস সৌদির, ‘লাল রেখা’ রিয়াধের গৃহহীন ভারতীয় দাবাড়ুরা, বিমানবন্দরে ৫ ঘন্টার অপেক্ষায় বাড়ছে উদ্বেগ মহানগর-দক্ষিণবঙ্গ'তে কমছে বৃষ্টি, চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গ-উপকূল বিদায়টা মনপসন্দ হয়নি, ফের আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে দেখা যাবে মেসিকে প্রতিদ্বন্দ্বী কে? সূর্যবংশী নাকি অভিষেক? সঞ্জুর এক কথাতেই শেষ জল্পনা হঠাৎ অর্থলাভ থেকে সামাজিক সম্মান, জানুন আপনার ভাগ্য মায়ের পিছু পিছু জঙ্গলের পথে ঢোল শাবকের দল, দেবরীগড়ের ভিডিও ঘিরে বন্যপ্রাণীপ্রেমীদের কৌতূ...

মহানগর-দক্ষিণবঙ্গ'তে কমছে বৃষ্টি, চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গ-উপকূল

মহানগর-দক্ষিণবঙ্গ'তে কমছে বৃষ্টি, চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গ-উপকূল
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে-  এবার থামতে চলেছে এক টানা বৃষ্টি। গতকাল থেকেই এমন ইঙ্গিত পেয়েছে কলকাতা এবং দক্ষিণবঙ্গ। এতসত্ত্বেও,চিন্তা থাকছেই। কারণ, উত্তরবঙ্গের অনেক জেলায় এখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর তাই দক্ষিণবঙ্গে আবহাওয়া নিয়ে নিশ্চিন্ত হলেও, বৃষ্টির দাপটে পাহাড় ও সংলগ্ন এলাকায় সতর্কতা জারি রাখতেই হচ্ছে। এমনটাই আজকের (১৬ই সেপ্টেম্বর, ২০২৬) আবহাওয়ার পরিস্থিতি- জানা গেছে আবহাওয়া দফতর সূত্রে।

কলকাতা: 
মহানগরে বৃষ্টির দাপট ধীরে ধীরে কমবে।এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত কলকাতায় বড় ধরনের কোনও দুর্যোগ হচ্ছেনা। আশঙ্কা আপাতত নেই। তবে আবহাওয়া দফতর এও বলেছ- দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮° সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। গতকাল সকাল ৬টা ৩০ মিনিট থেকে আজ সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় কোনওরকম বৃষ্টিপাত হয়নি।

দক্ষিণবঙ্গ:
শুধু মহানগর নয়, বৃষ্টির দাপট কমছে দক্ষিণবঙ্গেও। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ এবং গভীর নিম্নচাপের কারণে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলোর মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রাম জেলায় পরিস্থিতি একটু বেশিরকম প্রতিকূল থাকবে।গতকাল কলকাতা, হাওড়া ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি ছিল। আজ মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। তবে মঙ্গলবার থেকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে।

উত্তরবঙ্গ:
উত্তরবঙ্গের পরিস্থিতি এখনও ভারী বৃষ্টির কবলে।বিশেষত দার্জিলিং ও জলপাইগুড়ি'র পাহাড়ি এলাকা গুলিতে  ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও কোচবিহার,আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। জেলা গুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একারণেই জেলাগুলিতে জারি 'হলুদ সতর্কতা'। আরও জানা গেছে, জেলাগুলিতে ঘণ্টায় প্রায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই ভারী বৃষ্টির জেরে ধস ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্নের আশঙ্কা রয়েছে। পর্যটক ও সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে।

উপকূল:
উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের খারাপ আবহাওয়া সম্বন্ধে সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিশেষত  উত্তাল পরিবেশ দেখা দিলে সমুদ্রে না যাওয়ার বার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দফতর থেকে। আজ এবং কাল জেলাভিত্তিক আবহাওয়ার পরিস্থিতির পরিবর্তন লক্ষ্য রাখবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

13 Views 0 Likes 0 Comments

Related News

মহানগর ও দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে
আবহাওয়া

মহানগর ও দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে

কলকাতা, নিউজ ডেস্ক: বৃষ্টি এখনো থামার কোন লক্ষণ নেই। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে ( ১৫ই সেপ্টেম্বর ২০২৬) গত দুদিনের তুলনায় বেশ খানিকটা কমবে। মহানগর কলকাতা সহ দক্ষিণবঙ্গে কোথাও কোন সতর্কতামূলক বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।তবে ...

১৫ সেপ্টে ২০২৬, ১০:৩৮ এএম · 2 মিনিট
সোমবারও ভিজতে চলেছে রাজ্য, দশটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি
আবহাওয়া

সোমবারও ভিজতে চলেছে রাজ্য, দশটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি

আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাবে। মহানগরী মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হওয়ারও পূর্বাভাস রয়েছে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬°সেলসিয়াস।

১৪ সেপ্টে ২০২৬, ১১:১৬ এএম · 2 মিনিট
পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে
আবহাওয়া

পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে

কলকাতা, নিউজ ডেস্ক: এখনো পুরোপুরি স্থিতাবস্থা ঘটেনি বাংলার আবহাওয়ায়। বিশেষত,নিম্নচাপের কারণে বৃষ্টিপাত শুরু হয়েছিল গত দুদিন ধরে। তা এখনো বহমান। আর তাই উইক-এন্ডের প্রথম দিন, অর্থাৎ কাল মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার পর...

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩৫ পিএম · 2 মিনিট
কাটছে না নিম্নচাপ, উইক এন্ডেও থাকছে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া

কাটছে না নিম্নচাপ, উইক এন্ডেও থাকছে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, নিউজ ডেস্ক: নিম্নচাপ কাটছে না এখনই। আর তার জেরেই সহজে এই বৃষ্টি থেকে মুক্তি পাচ্ছে না রাজ্যবাসী। উইক-এন্ড' র শুরুর তিনটি অর্থাৎ আজকে শনিবার (১২ই সেপ্টেম্বর,২০২৬) হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে চলেছে সমগ্র রাজ্যেই।...

১২ সেপ্টে ২০২৬, ১২:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.