JAZZBAAT 24 BANGLA
২৩ সেপ্টে ২০২৬, ০২:৪০ এএম
Breaking
রেলে ১৬৮৮ পদে নিয়োগ, দ্বাদশ পাশেই আবেদন করার সুযোগ স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা বিদেশি বাজার হারানোর আশঙ্কায় দক্ষিণ দামোদরের চাষিরা SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র সভাপতিদের এক্তিয়ার বুঝিয়ে দিলেন জগন্নাথ ডুয়ার্সকে বিশ্ব পর্যটনের মানচিত্রে তোলার ডাক শুভেন্দুর জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান... রেলে ১৬৮৮ পদে নিয়োগ, দ্বাদশ পাশেই আবেদন করার সুযোগ স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা বিদেশি বাজার হারানোর আশঙ্কায় দক্ষিণ দামোদরের চাষিরা SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র সভাপতিদের এক্তিয়ার বুঝিয়ে দিলেন জগন্নাথ ডুয়ার্সকে বিশ্ব পর্যটনের মানচিত্রে তোলার ডাক শুভেন্দুর জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান...

ক্ষণস্থায়ী স্বস্তি! ফের দাম বাড়তে পারে এলপিজি সিলিন্ডারের

ক্ষণস্থায়ী স্বস্তি! ফের দাম বাড়তে পারে এলপিজি সিলিন্ডারের

মিলেছিল খানিকটা স্বস্তি, বেশ কিছুটা কমেছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। আবারো কি দাম বাড়তে চলেছে গ্যাস সিলিন্ডারের? যদিও এই নিয়ে জোরচর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।অনেকেই মনে করেন আন্তর্জাতিক বাজারে দর ওঠা নামার কারণে আবারো দাম বাড়তে পারে গ্যাস সিলিন্ডারের, যা নিয়ে আমজনতার কপালে চিন্তার ভাঁজ।

আগস্ট মাসের শুরুতেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমেছিল। সেই খবরে বেশ স্বস্তি পেয়েছিলেন সাধারণ মানুষ। তবে সেই স্বস্তি হয়তো দীর্ঘস্থায়ী হবে না। কয়েক দিনের মধ্যেই বাড়তে পারে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।  সূত্রের খবর, আগামী দিনে রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডারের দাম ফের বাড়তে পারে। জানা গিয়েছে, এলপিজি ও প্রাকৃতিক গ্যাসের উপর অতিরিক্ত শুল্ক বসানোর কথা চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। এই প্রস্তাব আপাতত বিবেচনাধীন রয়েছে। সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না করলেও এই খবর প্রকাশ্যে আসতেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

 জানা গিয়েছে, কেন্দ্র এলপিজির উপর প্রতি কিলোগ্রামে প্রায় ১.২৯ টাকা এবং প্রাকৃতিক গ্যাসের উপর প্রতি কিউবিক মিটারে ১.৪৩ টাকা শুল্ক বসাতে পারে। এই প্রস্তাবটি অনুমোদিত হলে, ১৪.২ কেজির গৃহস্থের এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় প্রায় ১৮ টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। বর্তমানে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। নতুন শুল্ক লাগু হলে সেই দাম প্রায় হাজার টাকার কাছাকাছি পৌঁছে যাবে।

 রিপোর্ট অনুযায়ী, ইরান ও আমেরিকার যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্ব জুড়ে জ্বালানি সরবরাহের উপর তার প্রভাবের কথা মাথায় রেখেই ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা আরও জোরদার করতে চাইছে। সেই লক্ষ্যেই দীর্ঘমেয়াদী জ্বালানি সঞ্চয় কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা করছে কেন্দ্র। সরকারের দাবি এই অতিরিক্ত শুল্ক থেকে বছরে প্রায় ১৩,২০০ কোটি টাকা আয় হবে। আর এই বাড়তি দাম পড়তে চলেছে আমজনতার ঘাড়ে। 

দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। বেশ কয়েকদিন আগে দাম বেড়েছে রান্নার গ্যাসের। ফির যদি রান্নার গ্যাসের দাম বাড়ে তবে অপেক্ষাকৃত ভাবে বাড়বে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও।

আগামী ১০ বছরে দেশের জ্বালানি সঞ্চয় কর্মসূচিতে প্রায় ৪২ বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা রয়েছে সরকারের। এর একটি বড় অংশ ব্যয় হবে নতুন জ্বালানি সঞ্চয় পরিকাঠামো নির্মাণে এবং বাকি অর্থ জ্বালানি রিজার্ভ তৈরির কাজে ব্যবহার করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে, ভারতের শক্তি সঞ্চয় কর্মসূচি শুধু অপরিশোধিত তেলেই সীমাবদ্ধ থাকবে না, বরং এতে এলপিজি ও এলএনজির মত জ্বালানিও অন্তর্ভুক্ত হতে পারে। 

 এটি একটি বড় পদক্ষেপ হলেও, আপাতত বিষয়টি প্রস্তাবনার স্তরেই রয়েছে। তবে এমন খবরে রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মধ্যবিত্তের মধ্যে। আবারো যদি গ্যাসের দাম বাড়ে তবে কোপ এসে পড়বে সাধারণ মানুষের উপর।

81 Views 0 Likes 0 Comments

Related News

দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর
ব্যবসা

দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর

কলকাতা, নিউজ ডেস্ক: কাল পর্যন্ত দাম কম ছিল। আজ সামান্যই বেড়েছে। তবু সোনা কেনার উৎসাহে ভাঁটা পড়েনি একটুও।হলমার্ক সোনার গয়নার দাম:২২ ক্যারেট সোনা(৯১.৬% বিশুদ্ধ)প্রতি ১ গ্রাম:১৪,৩০৫টাকাপ্রতি ১০ গ্রাম:১,৪৩,০৫০ টাকা২৪ ক্যা...

১৩ সেপ্টে ২০২৬, ০১:২৩ পিএম · 1 মিনিট
ফারাক এল সোনার দামে, আজকের দর জেনে নিন
ব্যবসা

ফারাক এল সোনার দামে, আজকের দর জেনে নিন

কলকাতা, নিউজ ডেস্ক: গত দুদিন ধরে কিন্তু দাম কমেই চলেছে মূল্যবান এই ধাতুর- সোনা। বাঙালির জীবনে সোনার গুরুত্ব অনেকখানি। উৎসবে,উপহারে নিত্য প্রয়োজনে- সোনা কিন্তু কাজে লাগেই! আসুন,জেনে নিন আজকে সোনার দর।হলমার্ক সোনার গয়নার...

১১ সেপ্টে ২০২৬, ০১:১১ পিএম · 1 মিনিট
সোনার দামে হেরফের, কী প্রভাব মধ্যবিত্তের পকেটে? জেনে নিন
ব্যবসা

সোনার দামে হেরফের, কী প্রভাব মধ্যবিত্তের পকেটে? জেনে নিন

কলকাতা, নিউজ ডেস্ক: গতকালের থেকে আরেকটু দাম কমল হলুদ ধাতুর। সোনায় এ দাম কমাতে খুশি  মধ্যবিত্ত!হলমার্ক সোনার গয়নার দাম:২২ ক্যারেট সোনা(৯১.৬% বিশুদ্ধ)প্রতি ১ গ্রাম: ১৪,২৫৫ টাকা প্রতি ১০ গ্রাম: ১,৪২,৫৫০টাকা২৪ ক্...

১০ সেপ্টে ২০২৬, ১২:০৮ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.