বিশ্ব ক্রিকেটের দরবারে জয়জয়কার শুভমন গিলের। আইসিসির সর্বশেষ ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর ব্যাটার হয়েছেন ভারতের তরুণ অধিনায়ক শুভমন গিল। তার এই জয় সারা ফেলে দিয়েছে ক্রীড়া মহলে। একেবারে উচ্ছ্বাসের চেহারা নিয়েছে চারিদিক।
বুধবার আইসিসির তরফ থেকে নতুন র্যাঙ্কিং লিস্ট প্রকাশ করা হয়েছে। র্যাঙ্কিংয়ে ৮০১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছেন শুভমন গিল। পিছনে ফেলেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে, যার রেটিং ৭৯৪। শুধু এখানেই থেমে থাকেননি এই জয়। ভারতের তিন ক্রিকেটার আইসিসির সর্বশেষ ওয়ানডে ব্যাটিং রেংকিংয়ে প্রথম পাঁচ এর জায়গা করে নিয়েছে। গিল ছাড়াও বিরাট কোহলি রয়েছেন তৃতীয় এবং রোহিত শর্মা রয়েছেন চতুর্থ স্থানে। বিরাট কোহলির রেটিং পয়েন্ট ৭৬৭ ও রোহিত শর্মার রেটিং পয়েন্ট ৭৫৮। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান, যার রেটিং ৭১২।
সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি ম্যাচের ওয়ানডে সিরিজ হয়। সেখানেই দুর্দান্ত খেলেছেন শুভমন গিল। দুই ইনিংসে ২৩৮ গড়ে মোট ২৩৮ রান করেন তিনি। প্রথম ম্যাচে অপরাজিত ৮৪ এবং দ্বিতীয় ম্যাচে ১৫৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন। এই সিরিজের সর্বাধিক রান সংগ্রাহকও ছিলেন শুভমন।
এই জয়ের পরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নিজের দক্ষতা দেখিয়েছেন ভারতের অধিনায়ক। তিনটি ম্যাচে ৯৪ গড়ে ১৮৮ রান করেন গিল। তিন ইনিংসে গিলের স্কোর ছিল যথাক্রমে ৮০, ৩১ এবং অপরাজিত ৭৭। ওই সিরিজেও দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন তিনি।
পরিসংখ্যানে দিক থেকেও শুভমন গিলের স্কোর অনেকটাই বেশি রয়েছে। ভারতের হয়ে এখন পর্যন্ত ৬৭টি ওয়ানডে ম্যাচে ৬৬ ইনিংসে ব্যাট করে ৬০.৩৩ গড়ে ৩,৩৭৯ রান করেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ৯টি শতরান ও ২০টি অর্ধশতরান। ওয়ানডে ক্রিকেটে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ২০৮ রান। তার এই সাফল্যে রীতিমতো উচ্ছ্বাসের জোয়ার চারিদিকে।
প্রতিনিয়ত দুর্দান্ত পারফরম্যান্স, ধারাবাহিকভাবে রান ও নেতৃত্বের দায়িত্ব। সব মিলিয়ে ভারতের ক্রিকেটের রীতিমতো ছাপ ফেলে দিয়েছেন শুভমন গিল। ভারতীয় ক্রিকেটকে আরো একবার গর্বিত করে তুলেছেন তিনি। তার এই সাফল্য অনুপ্রেরণা যোগাচ্ছে উদীয়মান ক্রিকেটারদের।




