JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০৯:৫৪ এএম
Breaking
পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে কিনছেন এয়ার ফ্রায়ার? জেনে নিন পরিষ্কারের কৌশল অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো ভাল মনে... পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে কিনছেন এয়ার ফ্রায়ার? জেনে নিন পরিষ্কারের কৌশল অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো ভাল মনে...

সিকিম ধস:বিশেষজ্ঞদের আলোচনায় কারন বিশ্লেষণ

সিকিম ধস:বিশেষজ্ঞদের আলোচনায় কারন বিশ্লেষণ

সিকিমের নামচিতে একটি নির্মীয়মাণ সুড়ঙ্গে মিথেন গ্যাস লিকের ফলে একাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা পাহাড়ি অঞ্চলে টানেল নির্মাণের নিরাপত্তা ব্যবস্থাকে পুনরায় বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। দুর্গম পার্বত্য এলাকায় দ্রুত যোগাযোগের স্বার্থে টানেল তৈরি অত্যন্ত প্রয়োজনীয় হলেও, উন্নয়নের এই প্রক্রিয়ায় শ্রমিকদের জীবন সুরক্ষা কতটা গুরুত্ব পাচ্ছে, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

বিশেষজ্ঞদের মতে, হিমালয় সংলগ্ন সিকিম ও দার্জিলিং অঞ্চলের ভূতাত্ত্বিক গঠন অত্যন্ত স্পর্শকাতর। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও ফলিত ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ড. ইন্দ্রজিৎ রায়চৌধুরী জানান, এই অঞ্চলের নবীন ভঙ্গিল পর্বতমালার শিলাস্তর মূলত কাদা পাথর ও বেলে পাথর দিয়ে গঠিত, যা ভঙ্গুর এবং সামান্য বৃষ্টিপাতেই দুর্বল হয়ে পড়ে। ফলে যেকোনো সুড়ঙ্গ প্রকল্পের আগে দক্ষ জিওলজিস্টের পরামর্শে ভূমির ঢাল, শিলার ধারণক্ষমতা ও ভূগর্ভস্থ জলপ্রবাহ নিয়ে বিস্তারিত পরীক্ষা আবশ্যক।

সুড়ঙ্গের অভ্যন্তরে উদ্ধারকাজ ও সুরক্ষার ক্ষেত্রেও কাঠামোগত দুর্বলতা স্পষ্ট। নামচির ঘটনায় মিথেন গ্যাসের উৎস নির্দিষ্ট না হলেও বিশেষজ্ঞদের অনুমান, নির্মাণকাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বা প্রাকৃতিক শিলাস্তরের ফাঁকে সঞ্চিত গ্যাস থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। একটি মানসম্পন্ন টানেল প্রকল্পে নিম্নলিখিত ব্যবস্থাগুলি বাধ্যতামূলক থাকা উচিত--১)বিষাক্ত গ্যাস শনাক্তকরণ সেন্সর এবং সার্বক্ষণিক অক্সিজেনের মাত্রা পরীক্ষা। ২)পর্যাপ্ত ভেন্টিলেশন, ইমার্জেন্সি এক্সিট, রেসকিউ চেম্বার ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা। ৩)শিলা ধসের ঝুঁকি পরিমাপক আধুনিক ট্র্যাকিং সেন্সর।৪)ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE) ব্যবহার এবং নিয়মিত নিরাপত্তা ড্রিল।

চা-বাগান অঞ্চল থেকে আসা বহু শ্রমিকের আধুনিক সেফটি প্রোটোকল সম্পর্কে পর্যাপ্ত অভিজ্ঞতা থাকে না, তাই তাঁদের সঠিক প্রশিক্ষণ প্রদান অত্যন্ত জরুরি। পাহাড়ি এলাকার সার্বিক অর্থনৈতিক ও সামরিক যোগাযোগের বিকাশে টানেল অপরিহার্য হলেও, কঠোর নিরাপত্তা বিধি ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ না করলে এমন জীবনহানি বারবার ফিরে আসবে।

14 Views 0 Likes 0 Comments

Related News

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট
প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে রক্তাক্ত! ঘটনায় আটক ৪ ছাত্র, পাঠানো হল কোরক হোমে
রাজ্য

প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে রক্তাক্ত! ঘটনায় আটক ৪ ছাত্র, পাঠানো হল কোরক...

ঘটনার সূত্রপাত গত ৮ আগস্ট। অভিযোগ, ওই দিন জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বাড়ুইকে কয়েকজন ছাত্র পিছু ধাওয়া করে। একপর্যায়ে তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

১২ সেপ্টে ২০২৬, ০৭:০১ পিএম · 2 মিনিট
'মিসগাইড করা হয়', জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব সন্দেশখালির রেখা
রাজ্য

'মিসগাইড করা হয়', জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব সন্দেশখালির রেখা

রেখার অভিযোগ, বসিরহাট সাংগঠনিক জেলার নেতৃত্বের একাংশ নিয়মিত তাঁকে ‘মিসগাইড’ করে। কোনও কর্মসূচি, বৈঠক কিংবা সাংগঠনিক অনুষ্ঠানের বিষয়ে তাঁকে সঠিক তথ্য জানানো হয় না।

১২ সেপ্টে ২০২৬, ০২:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.