JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০৬:৫৯ এএম
Breaking
নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও

বালি কারবার থেকে তোলাবাজি, গ্রেফতার প্রাক্তন বিধায়কের ছেলে!

বালি কারবার থেকে তোলাবাজি, গ্রেফতার প্রাক্তন বিধায়কের ছেলে!

বালি পাচার কান্ডে বড়সড় সাফল্য পেল পুলিশ। ‌জামুড়িয়ায় প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে প্রেমপাল সিংকে গ্রেপ্তার করল পুলিশ। প্রেমপাল সিং জামুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার অন্ডাল বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বালি পাচার, তোলাবাজি এবং হুমকি দেয়ার মত একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে অভিযোগ, দীর্ঘদিন ধরেই তার কার্যকলাপে স্থানীয় বাসিন্দার একাংশ  ক্ষুব্ধ ছিলেন। এমনকি স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের মধ্যেও তার আচরণ নিয়ে অসন্তোষ তৈরি হয়েছিল বলে দাবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে প্রেমপালের জামুড়িয়ার অফিস তল্লাশি চালানো হয়। পুলিশের দাবি, সেখান থেকে গুলির বেশ কিছু খোল উদ্ধার করা হয়। এরপর থেকেই সে গা ঢাকা দিয়েছিল। শেষ পর্যন্ত পুলিশের তল্লাশিতে অন্ডাল বিমানবন্দরের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রেমপালকে ঘিরে বিতর্ক অবশ্যই নতুন নয়। তার বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল সরকারের সময় থেকে লালবাতি লাগানো গাড়ি ও সাইরেন ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করতেন। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের প্রচারে তার এই আচরণ নিয়ে প্রকাশ্যেই সতর্ক করেছিলেন। তিনি হরেরাম সিংকে ছেলেকে লালবাতির গাড়ি ব্যবহার না করার জন্য সতর্ক করেছিলেন।

এদিকে, বিধানসভা নির্বাচনের আগেও মাইক হাতে প্রেমপাল সিংকে বলতে শোনা গিয়েছিল, আমি তো বিধায়ক। মন্ত্রীও আমিই বানাই। তার সেই আচরণ নিয়ে দলের মধ্যেও অসন্তোষ ছিল বলে জানা যায়। গ্রেফতারের পর প্রেমপাল সিংকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ গুলির সত্যতা এবং বালি কারবারের সাথে আরও কেউ যুক্ত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

40 Views 0 Likes 0 Comments

Related News

বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস
রাজ্য

বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস

দক্ষিণ ভারতের রাজনীতিতে অবশ্য TVK এখন আর শুধুই নতুন দল নয়। দলের প্রতিষ্ঠাতা এবং সভাপতি সি জোসেফ বিজয় ১০ মে ২০২৬ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

২৭ সেপ্টে ২০২৬, ১১:০৬ পিএম · 2 মিনিট
শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও
রাজ্য

শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও

জঙ্গলের ভিতরে প্রত্যন্ত গ্রাম। এককালে এই গ্রামেরই স্কুলের সামনে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে পড়েছিল এক কেন্দ্রীয় বাহিনী জোয়ানের দেহ। আর এবার সেই স্কুলের সামনে চিত্রটি বদলে গেলো বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে।

২৭ সেপ্টে ২০২৬, ১০:২০ পিএম · 3 মিনিট
Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও!
রাজ্য

Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও!

বাতাসে ভেসে আসতো বারুদের গন্ধ। ক্রমাগতই মাওবাদীদের আনাগোনা থাকতো এই গ্রামে। এবার সেই গ্রামকেই দত্তক নিল খোদ বাঁকুড়া জেলা পুলিশ। ‌

২৭ সেপ্টে ২০২৬, ১০:১৪ পিএম · 3 মিনিট
অ্যাম্বাসাডরের ঘরে ফিরছে গাড়ি! হিন্দমোটরে এবার EV কারখানার প্রস্তাব, জাগছে নতুন আশা
রাজ্য

অ্যাম্বাসাডরের ঘরে ফিরছে গাড়ি! হিন্দমোটরে এবার EV কারখানার প্রস্তাব, জাগছে নতুন আ...

উত্তরপাড়া: একসময় যে কারখানাকে ঘিরে গোটা এলাকার অর্থনীতি আবর্তিত হত, সেই হিন্দুস্তান মোটরসের জমিতে ফের শিল্পের সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্রের খবর, পরিত্যক্ত জমির একটি অংশে ইলেকট্রিক ভেহিকল বা বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা ...

২৭ সেপ্টে ২০২৬, ০৪:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.