JAZZBAAT 24 BANGLA
১৯ অক্টো ২০২৬, ০৪:৫৭ এএম
Breaking
উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

দিল্লিতে কৃষ্ণের আগমনের সাজ, জন্মাষ্টমীতে পুজো থেকে মেলা! উৎসবের আবহে রাজধানী

দিল্লিতে কৃষ্ণের আগমনের সাজ, জন্মাষ্টমীতে পুজো থেকে মেলা! উৎসবের আবহে রাজধানী

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: আসতে চলেছেন তিনি, ভগবান শ্রীকৃষ্ণ। সারা ভারত জুড়ে তার জন্মের দিনটি পালিত হবে মহা সাড়ম্বরে, মহা ধুমধামে। আর তার এই জন্মদিবসটিকে স্মরণীয় করে রাখতে, দিল্লি এক বিশেষ উদ্যোগ নিয়েছে। সমগ্র শহরকে নন্দ গাঁওয়ের সমান করে তুলতে চাইছে দিল্লি। এ বছর জন্মাষ্টমী পড়েছে ৪ সেপ্টেম্বর।দিল্লি-এনসিআর জুড়ে আয়োজিত হতে চলেছে নানা উৎসব। এগুলির মধ্যে রয়েছে নৃত্যনাট্য, বিশাল সব ঝাঁকি অর্থাৎ দৃশ্যপট, সারারাতব্যাপী কীর্তন, মন্দিরের বিশেষ পুজো-অর্চনা, মটকি-ফোড় অর্থাৎ, দই-হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। এছাড়াও থাকবে দোলনা-রাইড এবং সুস্বাদু খাবার সহ জমজমাট সব মেলা।  বিস্তারিত জানা যাক।

জন্মাষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মদিনটি কে নিয়ে দুদিন ব্যাপী বিশাল অনুষ্ঠান থাকছে। অনুষ্ঠানে থাকবে ঐতিহ্যবাহী নৃত্যনাট্য, গীত-নাটিকা,ভজন এবং আরতি। এর পাশাপাশি থাকবে হলগ্রাম কিয়স্ক, মোশন সেন্সিং গেম। এছাড়াও চমক হিসেবে থাকছে, কৃষ্ণের জীবনকে এ আই(কৃত্রিম বুদ্ধিমত্ত)-র মাধ্যমে পরিবেশন। ডিডিএ গ্রাউন্ড, সেক্টর ১০, দ্বারকাতে এটি হতে চলেছে। তারিখ ৩ ও ৪ সেপ্টেম্বর। সময় সন্ধ্যা ৭:৩০টা থেকে। এই অনুষ্ঠানের কোন প্রবেশ মূল্য নেই। এই জায়গাটির নিকটবর্তী মেট্রো স্টেশন হল দ্বারকা সেক্টর ১০ (ব্লু লাইন)।

জন্মাষ্টমী উদযাপনে বিশেষ চমক আনতে চলেছে 'শ্রীরাম ভারতীয় কলা কেন্দ্র'। এই সংস্থা 'কৃষ্ণ' নৃত্যনাট্যটির ৫০তম বর্ষ উদযাপন করছে। শোভা দীপক সিং-র পরিচালনায় মঞ্চস্থ হবে এই নৃত্যনাট্য। এই নাটকে মূল আকর্ষণের জায়গাটি হল শাস্ত্রীয় নৃত্য, সঙ্গীত, হাতে তৈরি পোশাক এবং জমকালো মঞ্চসজ্জা। 

এগুলির মাধ্যমে গোকুল ও বৃন্দাবন থেকে কুরুক্ষেত্র পর্যন্ত কৃষ্ণের জীবন কাহিনী বর্ণনা করা হবে।নাটকটি মঞ্চস্থ হবে কামানি অডিটোরিয়াম, কোপার্নিকাস মার্গ, মান্ডি হাউস ৪ সেপ্টেম্বর। সময় সন্ধ্যা ৬:৩০ থেকে।প্রবেশমূল্য নূন্যতম ৩০০ টাকা। নিকটতম মেট্রো স্টেশন মান্ডি হাউস (ব্লু এবং ভায়োলেট লাইন)।

জন্মাষ্টমী মানে দিল্লির বাসির কাছে 'মটকি ফোড়' বা দই ভর্তি হাঁড়ি ভাঙার খেলা। 'মটকি ফোড় সিজন ২' তে  থাকছে ১০ ঘণ্টার উৎসব। আয়োজনে যমুনা স্পোর্টস কমপ্লেক্স,সুরজমল বিহার। এখানে ঘটতে চলেছে দই -হান্ডি প্রথা,সঙ্গীত,ভক্তি'র সমন্বয়ের মেলবন্ধন। ৪ঠা সেপ্টেম্বর দুপুর ২টো থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। প্রবেশমূল্য থাকছেনা নিকটতম মেট্রো স্টেশন করকরডুমা কোর্ট (পিঙ্ক লাইন)।

গুরুগ্রামের ইসকন মন্দির উদযাপনে করতে চলেছে দিনভর অবিরাম কীর্তন, দর্শন, ঝুলন উৎসব, সাংস্কৃতিক নাটক, খাদ্য সমারোহ। ৪ঠা সেপ্টেম্বর রাত ১১টায় মহাঅভিষেক থেকে মধ্যরাতে মহাআরতি হতে চলেছে। পরদিন ৫ই সেপ্টেম্বর সকালে পুষ্পবৃষ্টি বিশেষ শোভাযাত্রা নিয়ে পালিত হবে নন্দোৎসব। 

শ্রী শ্রী রাধা দামোদর মন্দির, সুদর্শন ধাম, সেক্টর ৬৭, গুরুগ্রাম হতে চলেছে এই অনুষ্ঠান। ৪ঠা সেপ্টেম্বর থেকে  ৫ই সেপ্টেম্বর পর্যন্ত হবে এই অনুষ্ঠান। সকাল ৮টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান।প্রবেশমূল্য থাকবে না। নিকটতম মেট্রো স্টেশন মিলেনিয়াম সিটি সেন্টার গুরুগ্রাম (ইয়েলো লাইন)।

এই জন্মাষ্টমী উপলক্ষে মেলাও থাকছে। এই  মেলাতে দোলনা-রাইড থাকবে। এছাড়াও বিশেষ আকর্ষণ থাকবে উৎসব উপলক্ষে বিশেষ খাবার!  চএবং লন্ডনের রাস্তার আদলে তৈরি পটভূমির সামনে ছবি তোলার ব্যবস্থাও থাকছে।থাকছে  থিম-ভিত্তিক সাজসজ্জা,নানা ধরনের রাইড, গেম, খাবারের কাউন্টার এবং কেনাকাটার স্টল। 

জন্মাষ্টমী উপলক্ষে য উৎসবের আমেজে আনন্দ ও হইহুল্লোরে মাত করতে চলেছে দিল্লি। মেলার নাম ওয়াও কার্নিভাল। স্থান পি পশ্চিম বিহার। ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই মেলা। প্রবেশমূল্য থাকবে  ৫০ টাকা
নিকটতম মেট্রো স্টেশন পীরাগড়ি (গ্রিন লাইন)।

53 Views 0 Likes 0 Comments

Related News

Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের
দেশ

Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের

জম্মু: গবেষণার কাজ, প্রবন্ধ লেখা, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা—শুরুতে সবই ছিল চর্চার মতো। কিন্তু তদন্তকারীদের সন্দেহ, সেই পরিচয়ের আড়ালেই চলছিল অন্য খেলা। চিনের সঙ্গে যুক্ত বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্যেরা নিজেদের শিক্ষাবিদ বা...

১৮ অক্টো ২০২৬, ০৬:০১ পিএম · 3 মিনিট
Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের
দেশ

Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের

নিউজ ডেস্ক: ‘ভোট চুরি’ ইস্যুতে ফের সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গোয়ার একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা কর...

১৮ অক্টো ২০২৬, ০৫:৫২ পিএম · 2 মিনিট
পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে
দেশ

পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে

নয়াদিল্লি: ভাড়া দিতে এক দিন দেরি হলেই জরিমানা! অথচ বাড়ির মেরামতির আবেদন দিনের পর দিন উপেক্ষিত হলেও কোনও জবাবদিহি নেই বাড়িওয়ালার। এই বৈষম্যের অভিযোগ তুলেই অভিনব পাল্টা চাল দিলেন এক Gen Z ভাড়াটে। সরাসরি ঝগড়া বা তর্কে...

১৮ অক্টো ২০২৬, ০২:১১ পিএম · 3 মিনিট
Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক তরজা
দেশ

Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে র...

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সংক্ষিপ্ত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, সভার মঞ্চের সামনে লাল রঙের চেয়ারের দীর্ঘ সারি পাতা রয়েছে, কিন্তু তার সিংহভাগই ফাঁকা। মঞ্চে নেতারা বক্তব্য রাখলেও দর্শকদের জন্য নির্দিষ্ট অংশে উপস্থিতির হার ছিল একেবারেই হাতে গোনা। বিরোধী শিবির এবং নেটিজেনদের একাংশ দৃশ্যটিকে ‘অনুষ্ঠান শেষের পর বিয়ের বাড়ির ফাঁকা মণ্ডপ’-এর সঙ্গে তুলনা করে খোঁচা দিতে ছাড়েননি।

১৭ অক্টো ২০২৬, ০৯:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.