JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০১:৩৫ এএম
Breaking
শ্যুটিংয়ে একইসঙ্গে সোনা-রুপো, কবাডিতে জোড়া ফাইনাল, ষষ্ঠ দিনে দাপটের নাম ভারত ট্রাম্প-শি বৈঠকে বরফ গলল, কিন্তু কাটল না দূরত্ব! বাণিজ্য-তাইওয়ান-এআই, পাঁচ প্রশ্নে নজর গোট... মাত্র ২০০ টাকায় ডায়ালিসিস! ভবানীপুরে খুলল নতুন কেন্দ্র নাতনির কাছে ‘Blinkit টিউশন’! অনলাইন বাজার শিখলেন নানি, 15 মিনিটেই দরজায় এল এয়ার ফ্রায়ার ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বৃষ্টিভেজা শৈশবের ‘নস্টালজিয়া’ নাকি ক্ষুধার নির্মম ছবি বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শ্যুটিংয়ে একইসঙ্গে সোনা-রুপো, কবাডিতে জোড়া ফাইনাল, ষষ্ঠ দিনে দাপটের নাম ভারত ট্রাম্প-শি বৈঠকে বরফ গলল, কিন্তু কাটল না দূরত্ব! বাণিজ্য-তাইওয়ান-এআই, পাঁচ প্রশ্নে নজর গোট... মাত্র ২০০ টাকায় ডায়ালিসিস! ভবানীপুরে খুলল নতুন কেন্দ্র নাতনির কাছে ‘Blinkit টিউশন’! অনলাইন বাজার শিখলেন নানি, 15 মিনিটেই দরজায় এল এয়ার ফ্রায়ার ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বৃষ্টিভেজা শৈশবের ‘নস্টালজিয়া’ নাকি ক্ষুধার নির্মম ছবি বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে...

ঝড়-বৃষ্টিতেও নিভল না পুরীর মহাদ্বীপ, নীলচক্রে জ্বলল অটুট শিখা

ঝড়-বৃষ্টিতেও নিভল না পুরীর মহাদ্বীপ, নীলচক্রে জ্বলল অটুট শিখা
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক : ঝড়ের রাতে নীলচক্রের শিখরে জ্বলন্ত শিখা,পুরীর সিংহদ্বারে ভক্তদের বিস্ময়। উপকূলীয় শহরের আকাশ ভেঙে নামা শ্রাবণের মতো অঝোর ধারা, সঙ্গে বাতাসের তীব্র সাঁসাঁ আওয়াজ। রাজপথ ছাপিয়ে জল বইছে, আর সিংহদ্বারের সামনে ভেজা পোশাকে দাঁড়িয়ে থাকা শত শত মানুষের চোখ নিবদ্ধ মন্দিরের একেবারে শীর্ষদেশে। এত জল, এত হাওয়ার দাপট তবুও শ্রীমন্দিরের চূড়ায় ধিকিধিকি নয়, রীতিমতো পূর্ণ তেজে প্রজ্জ্বলিত একাদশীর মহাদ্বীপ। প্রাকৃতিক প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে এই অগ্নিশিখার টিকে থাকার দৃশ্য উপস্থিত প্রতিটি মানুষের মনে বিস্ময় ও ভক্তির এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলেছে।

সামনে আসা প্রত্যক্ষদর্শীদের সেই মুহূর্তে দেখা যাচ্ছে, মুষলধারে বৃষ্টির মোটা ফোঁটা যখন চারপাশ ঝাপসা করে দিচ্ছে, ঠিক তখনই প্রায় ২১৫ ফুট উঁচুতে কলস ও চক্রের পাশে স্ফুলিঙ্গের মতো দ্যুতি ছড়াচ্ছে পবিত্র প্রদীপ। সাধারণ অভিজ্ঞতায় যেখানে এমন দুর্যোগে সাধারণ আগুন চোখের নিমেষে নিভে যাওয়ার কথা, সেখানে আকাশের এত কাছাকাছি উন্মুক্ত স্থানে আগুনের এমন স্থির অবস্থান সাধারণ মানুষকে বাকরুদ্ধ করে দেয়। ভিড়ের মধ্য থেকেই একের পর এক কণ্ঠ বলে ওঠেন "জয় জগন্নাথ"! অনেকে বৃষ্টির মধ্যেই হাত তুলে প্রণাম করতে থাকেন, কারও চোখে আনন্দের জল।

শ্রীক্ষেত্রের ঐতিহ্য অনুসারে, একাদশী তিথির সান্ধ্য আরতির পর চুনরা সেবায়েতরা দড়ি ও দেওয়ালের খাঁজ বেয়ে মন্দিরের চূড়ায় ওঠেন। সেখানে নীলচক্রের সন্নিকটে স্থাপন করা হয় বৃহৎ মৃৎপাত্রে সাজানো এই মহাদ্বীপ। এতে খাঁটি ঘিয়ের বিপুল জোগান এবং সুতির মোটা সলতের বিশেষ বিন্যাস থাকে। ভক্তদের চিরাচরিত বিশ্বাস, একাদশীর এই দ্বীপের আলো দর্শন করা পরম ভাগ্যের লক্ষণ। দুর্যোগপূর্ণ রাতে সেই শিখা অবিচল থাকায় সেই বিশ্বাসের গভীরতা যেন আরও বহু গুণ বেড়ে গিয়েছে।

পর্যবেক্ষক ও গবেষকদের একাংশের মতে, শিখরদেশের স্থাপত্যশৈলী, বাতাসের ঘূর্ণিপ্রবাহের চরিত্র এবং ঘৃতাহুতির বিশেষ পাত্রের গভীরতা আগুনকে সরাসরি জলপ্রবাহ থেকে কিছুটা হলেও আড়াল দেয়। কিন্তু বাস্তব যুক্তির হিসাব যাই বলুক না কেন, বৈরী প্রকৃতির বুকে একা দাঁড়িয়ে থাকা সেই উজ্জ্বল শিখা শ্রীক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে থাকা প্রতিটি ভক্তের হৃদয়ে একটাই বার্তা পৌঁছে দিয়েছে বিশ্বাস ও সমর্পণের শক্তি বেশি বলীয়ান। আর এই ভিডিও সমাজের মাধ্যমে পোস্ট হতে ভালোবাসার ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। আবার কেউ কেউ কমেন্টে তাদের আবেগ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপনrrr
6 Views 0 Likes 0 Comments

Related News

নাতনির কাছে ‘Blinkit টিউশন’! অনলাইন বাজার শিখলেন নানি, 15 মিনিটেই দরজায় এল এয়ার ফ্রায়ার
দেশ

নাতনির কাছে ‘Blinkit টিউশন’! অনলাইন বাজার শিখলেন নানি, 15 মিনিটেই দরজায় এল এয়ার ফ্...

তবে নিছক মজার ভিডিয়ো হিসেবেই আটকে নেই ঘটনাটি। এর মধ্যে রয়েছে দুই প্রজন্মের এক সুন্দর সম্পর্কের ছবিও। যে প্রযুক্তি অনেকের কাছে প্রতিদিনের অভ্যাস, সেটিই কারও কাছে নতুন জগৎ। আর সেই জগতে প্রবেশের দরজা খুলে দিচ্ছে পরের প্রজন্ম।

২৬ সেপ্টে ২০২৬, ১২:৩৮ এএম · 2 মিনিট
বৃষ্টিভেজা শৈশবের ‘নস্টালজিয়া’ নাকি ক্ষুধার নির্মম ছবি
দেশ

বৃষ্টিভেজা শৈশবের ‘নস্টালজিয়া’ নাকি ক্ষুধার নির্মম ছবি

কাদামাখা কাঁচা রাস্তায় অবিরাম বৃষ্টিতে ভিজছে একদল কচি মুখ। অধিকাংশেরই গায়ে মলিন, ভেজা পোশাক, পা দুটো সম্পূর্ণ খালি। মাথায় কোনো ছাতা নেই,বৃষ্টির ফোঁটা থেকে বাঁচতে অনেকে তাদের হাতের প্লাস্টিকের ফাঁকা থালা বা বাটিটিকেই উল্টে মাথার ওপর ধরে রাখার চেষ্টা করছে।

২৫ সেপ্টে ২০২৬, ০৯:৫৬ পিএম · 2 মিনিট
হাসপাতালের টিকিটের অপেক্ষায় ফুটপাতেই রাত কাটাচ্ছেন রোগী ও পরিজনরা
দেশ

হাসপাতালের টিকিটের অপেক্ষায় ফুটপাতেই রাত কাটাচ্ছেন রোগী ও পরিজনরা

সকালের টিকিট পাওয়ার আশায় আগের রাত থেকেই ফুটপাতে ঠাঁই নিচ্ছেন শত শত রোগী ও তাদের আত্মীয় স্বজনরা। ফুটপাতের ওপর প্রায় ৫০০ মিটার দীর্ঘ এলাকাজুড়ে মানুষের এই সারি চলে গেছে। চার-চারটি সমান্তরাল লাইনে কেউ প্লাস্টিক পেতে বসে আছেন, কেউবা ক্লান্ত শরীরটা রাস্তার ডিভাইডারে এলিয়ে দিয়ে ভোরের অপেক্ষা করছেন।

২৫ সেপ্টে ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট
নন্দনকাননে বিরল হরিণের বংশবৃদ্ধিতে সাফল্য, জন্ম নিল বিরল ব্রো-অ্যান্টলার্ড হরিণছানা
দেশ

নন্দনকাননে বিরল হরিণের বংশবৃদ্ধিতে সাফল্য, জন্ম নিল বিরল ব্রো-অ্যান্টলার্ড হরিণছান...

প্রকৃতির অন্যতম বিরল এবং নান্দনিক সৃষ্টি এই ব্রো-অ্যান্টলার্ড হরিণ। প্রকৃতির স্বাভাবিক আবাসে যাদের টিকে থাকার লড়াই ক্রমশ কঠিন হয়ে উঠছে, তাদের বংশধারা বজায় রাখতে কাজ করছে মানুষের তৈরি নিয়ন্ত্রিত এবং সুরক্ষিত পরিবেশ যাকে বলা হয় ‘এক্স-সিটু কনজারভেশন’ বা মূল বাসস্থানের বাইরে সংরক্ষণ প্রচেষ্টা।

২৫ সেপ্টে ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.