JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০৮:৩৪ পিএম
Breaking
নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন

তাবোড়, তাবোড় তৃণমূল নেতা গ্ৰেপ্তার, পুরুলিয়ায় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে

তাবোড়, তাবোড় তৃণমূল নেতা গ্ৰেপ্তার, পুরুলিয়ায় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে

একের পর এক তৃণমূল নেতার গ্ৰেপ্তারিতে উত্তপ্ত পুরুলিয়ার জেলা রাজনীতি। মাত্র কয়েক দিনের ব্যবধানে জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় ব্যানার্জী, তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম আনসারীর পর এবার পুলিশের জালে যুবনেতা গৌরব সিং এবং সুজয় ব্যানার্জীর ঘনিষ্ঠ বলে পরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তুষার আবাস্তি। এই ধারাবাহিক গ্রেফতার ঘিরে জেলা জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা।

 

সোমবার গভীর রাতে পুরুলিয়া সদর থানার পুলিশ যুবনেতা গৌরব সিং এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তুষার আবাস্তিকে গ্রেপ্তাতা করে। মঙ্গলবার তাদের পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে জেলা পুলিশ দু'জনের জন্য দু-দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়। কিন্তু বিচারক দুজনেরই এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। বুধবার পুনরায় তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে।

 

এইদিন আদালত চত্বরে ভিড় জমান বহু বিজেপি নেতাকর্মীরা। ‌ পুরুলিয়া সদর থানা থেকে ধৃতদের আদালত চত্বরে  নিয়ে আসতেই "চোর, চোর" স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। 

পুলিশ ভ্যান থেকে নামার সময় গৌরব সিং দাবি করেন, "এতদিন তৃণমূল করে যারা টাকা কমানোর কামালো, আর আমরা মিথ্যা কেস খাচ্ছি।"  তার এই মন্তব্যে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। 

 

ইতিমধ্যেই পৃথক মামলায় গ্রেপ্তার হয়েছেন জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় ব্যানার্জী এবং তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম আনসারী। দু-দিনের পুলিশি হেফাজতের পর মঙ্গলবার সুজয় ব্যানার্জিকে পুনরায় কোর্টে তোলা হলে বিচারক তাকে আরো চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি সাদ্দাম আনসারীকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় রঘুনাথপুর মহকুমা আদালত। 

 

অল্প সময়ের মধ্যেই জেলার একাধিক প্রভাবশালী তৃণমূল নেতার গ্রেপ্তারিকে ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর জল্পনা। আগামী দিনে এই গ্ৰেপ্তারির লিস্টে আরো কোন কোন নেতার নাম যুক্ত হয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ

69 Views 0 Likes 0 Comments

Related News

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.