JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০৯:৫৪ এএম
Breaking
পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে কিনছেন এয়ার ফ্রায়ার? জেনে নিন পরিষ্কারের কৌশল অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো ভাল মনে... পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে কিনছেন এয়ার ফ্রায়ার? জেনে নিন পরিষ্কারের কৌশল অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো ভাল মনে...

পুজো থেকে বড়দিন, একের পর এক চমক! বাংলা সিনেমায় কাদের দখলে থাকবে বক্স অফিস?

পুজো থেকে বড়দিন, একের পর এক চমক! বাংলা সিনেমায় কাদের দখলে থাকবে বক্স অফিস?

২০২৬ সালের প্রথম ছ’মাসে একাধিক বাংলা ছবি দর্শকদের নজর কেড়েছে। বছরের বাকি সময়েও টলিউডে থাকছে একের পর এক বড় বাজেটের ও বহুল প্রতীক্ষিত ছবি। স্বাধীনতা দিবস থেকে দুর্গাপুজো, তারপর বড়দিন,  প্রতিটি উৎসবকে ঘিরেই নতুন ছবির মুক্তির পরিকল্পনা করেছেন প্রযোজক ও নির্মাতারা। ফলে বছরের দ্বিতীয়ার্ধে বাংলা সিনেমার বক্স অফিসে জমজমাট প্রতিযোগিতার আশা করছেন সিনেমাপ্রেমীরা।

জুলাই মাসেই মুক্তি পাচ্ছে ‘কাতুকুতু বুড়ো’। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন উজান গঙ্গোপাধ্যায়। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন নবাগতা রাপূর্ণা ভট্টাচার্য। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

আগস্টে মুক্তি পাওয়ার কথা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবির। দীর্ঘ বিরতির পর এই ছবির মাধ্যমে বড়পর্দায় ফিরছেন জিৎ। পরিচালনায় পথিকৃৎ বসু। ছবিতে আরও রয়েছেন টোটা রায়চৌধুরী, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত-সহ একাধিক শিল্পী। অন্যদিকে, দেব অভিনীত ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’-র মুক্তি আপাতত পিছিয়ে গিয়েছে। গ্রাফিক্সের কাজ শেষ হলেই নতুন মুক্তির দিন ঘোষণা করা হবে।

সেপ্টেম্বরে মুক্তির সম্ভাবনা রয়েছে ‘গুনগুন করে মহুয়া’ ছবির। প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জীবন অবলম্বনে তৈরি এই ছবিতে নামভূমিকায় অভিনয় করেছেন অঙ্কিতা মল্লিক। উত্তম কুমারের চরিত্রে দেখা যাবে তথাগত মুখোপাধ্যায়কে।

দুর্গাপুজোয় সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে একাধিক ছবি। দেব পরিচালিত ও অভিনীত ‘দেশু৭’-এ বহু বছর পর ফিরছে দেব-শুভশ্রী জুটি। একই সময়ে মুক্তি পাবে অনির্বাণ চক্রবর্তীর জনপ্রিয় চরিত্রকে নিয়ে ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’। এছাড়া মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, যীশু সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায় অভিনীত ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’-ও পুজোর অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে। ছবিতে মুখোমুখি দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় ও টোটা রায়চৌধুরীকে।

বছরের শেষে বড়দিনে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে ‘টনিক ২’। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিতে আবারও একসঙ্গে দেখা যাবে দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে উইন্ডোজ় প্রযোজিত ‘ফ্যামিলিওয়ালা’, যেখানে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও সুদীপ্তা চক্রবর্তী।

এ ছাড়াও চলতি বছর মুক্তি পাওয়ার কথা ‘অভয়াশক্তি’, যা আরজি কর হাসপাতালের বহুচর্চিত ঘটনার প্রেক্ষাপটে নির্মিত। পাশাপাশি রয়েছে ‘ইস্কাবনের বিবি’ এবং ‘আগুন পাহাড়ের পুঁথি’-র মতো নতুন ছবিও। সব মিলিয়ে বছরের দ্বিতীয়ার্ধে নানা স্বাদের ছবিতে সমৃদ্ধ হতে চলেছে টলিউড, আর দর্শকদের জন্য অপেক্ষা করছে ব্যস্ত ও প্রতিযোগিতামূলক এক সিনেমা মৌসুম।

18 Views 0 Likes 0 Comments

Related News

‘বিগ বস বাংলা’য় নতুন চমক! ওয়াইল্ড কার্ডে জীতু কমল, চাপে পড়বেন রাজবীর?
বিনোদন

‘বিগ বস বাংলা’য় নতুন চমক! ওয়াইল্ড কার্ডে জীতু কমল, চাপে পড়বেন রাজবীর?

ঠিক এমন পরিস্থিতিতেই ঘরে প্রবেশ করছেন জীতু কমল। ফলে তাঁর উপস্থিতি প্রতিযোগীদের বর্তমান সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে বলেই মনে করছেন দর্শকদের একাংশ।

১২ সেপ্টে ২০২৬, ০৫:৫৪ পিএম · 2 মিনিট
আমিশা প্যাটেলের ফ্ল্যাটে চুরি, গ্রেফতার দেড় বছরের পুরনো গৃহ পরিচারিকা
বিনোদন

আমিশা প্যাটেলের ফ্ল্যাটে চুরি, গ্রেফতার দেড় বছরের পুরনো গৃহ পরিচারিকা

অভিযোগ উঠেছে আমিশা প্যাটেলের বাড়িতে বড়সড়ো চুরির ঘটনায়। চুরি হয়েছে তার ফ্ল্যাট থেকে লক্ষাধিক টাকার গয়না। ওই গয়নাটি ছিল সোনা এবং হীরে মেলানো।

১২ সেপ্টে ২০২৬, ০৪:১৩ পিএম · 2 মিনিট
টলিউডের খুশির খবর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী
বিনোদন

টলিউডের খুশির খবর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী

জানা গিয়েছে অভিনেত্রীর মন চুরি করেছেন এক নৌ-সেনা অফিসার। নৌ-সেনায় কর্মরত ওই পাত্রের নাম সিদ্ধার্থ। এটাই লক্ষ্যনীয় যে, বিখ্যাত অভিনেত্রীর সঙ্গে যার জীবন জুড়তে চলেছে তিনি অভিনয় জগতের কেউ নন।

১২ সেপ্টে ২০২৬, ০৩:৩৯ পিএম · 2 মিনিট
আসতে চলেছে সন্তান, নামকরণ নিয়ে মজায় মাতলেন শোভন সোহিনী- শোভন
বিনোদন

আসতে চলেছে সন্তান, নামকরণ নিয়ে মজায় মাতলেন শোভন সোহিনী- শোভন

এন্টারটেনমেন্ট ডেস্ক: আসতে চলেছে তার অভিনীত নতুন ছবি 'বেগনি রংয়ের আলো।' তবে তার থেকেও বড় কথা এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি আনতে চলেছেন 'নতুন এক প্রাণ।' এই মুহূর্তে ৮ মাসের অন্তঃসত্ত্বা তিনি। তিনি অভিনেত্রী সোহিনী সরকার। স...

১০ সেপ্টে ২০২৬, ০৮:৫৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.