JAZZBAAT 24 BANGLA
১১ অক্টো ২০২৬, ০৫:৩৬ এএম
Breaking
Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত... Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত...

চলন্ত ট্রেনের পাদানিতে ধাক্কা লেগে মৃত্যু স্কুলছাত্রীর, শোকের ছায়া এলাকায়!

চলন্ত ট্রেনের পাদানিতে ধাক্কা লেগে মৃত্যু স্কুলছাত্রীর, শোকের ছায়া এলাকায়!

পূর্ব মেদিনীপুর, নিউজ ডেস্ক: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের পাদানির ধাক্কায় প্রাণ হারালো ১৪ বছরের এক নাবালিকা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভোগপুরে। মৃত ছাত্রীর নাম সোমা জানা। স্থানীয় ভোগপুর কেনারাম মেমোরিয়াল হাই স্কুলে নবম শ্রেণীতে পড়তো সে। এই দুর্ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছিল সোমা। সাইকেল নিয়ে রেললাইনের পাশের রাস্তা ধরে স্কুলে যাচ্ছিল সে। তখনই পিছন থেকে দ্রুত গতিতে একটি ট্রেন আসে। অভিযোগ, ট্রেনের বাইরের দিকে বেরিয়ে থাকা পাদানিতে আচমকাই ধাক্কা লাগে সোমার। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে, সাইকেল থেকে ছিটকে পড়ে যায় ওই ছাত্রী। মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সোমা। আচমকা এই দুর্ঘটনার শব্দে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমে যায়।

এরপর খবর দেওয়া হয় পুলিশে। পরে , রেল পুলিশ এবং স্থানীয় থানার আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন। গুরুতর আহত অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সোমার আকস্মিক মৃত্যুতে পরিবারে ছেয়ে এসেছে শোকের ছায়া। যে মেয়ে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, কয়েক মুহূর্তের মধ্যে তাঁর প্রাণ চলে যাওয়ায় ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারাও।

ঠিক কি কারনে দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। রেললাইনের পাশের ওই রাস্তা দিয়ে যাতায়াতের সময় নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। চলন্ত ট্রেনের পাদানিতে কিভাবে সোমার ধাক্কা লাগলো, ট্রেনটির গতিবেগ কত ছিল এবং ঘটনাটির পিছনে অন্য কোন কারণ ছিল কি না, সবদিক খতিয়ে দেখছে তদন্তকারীরা। এদিকে, ভোগপুরের বাসিন্দাদের একাংশের দাবি, রেল লাইনের পাশ দিয়ে স্কুলপড়ুয়া সহ বহু মানুষ নিয়মিত যাতায়াত করেন। তাঁদের দাবি, এমন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তা রয়েছে।

এই দুর্ঘটনা কেড়ে নিল একটি পরিবারের মেয়েকে। স্কুলের পোশাকে নতুন দিনের স্বপ্ন নিয়ে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না সোমার। সাধারণ বাসিন্দাদের এখন একটাই প্রশ্ন, আর কত প্রাণ গেলে এই যাতায়াতের পথে নিরাপত্তা নিয়ে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।‌

18 Views 0 Likes 0 Comments

Related News

Suvendu Adhikari: বিনিয়োগ টানতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ তৈরির নির্দেশ শুভেন্দু সরকারের
রাজ্য

Suvendu Adhikari: বিনিয়োগ টানতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ তৈরির নির্দেশ শুভেন্দু সরকারের

বীরভূম: খনিজ সম্পদে সমৃদ্ধ বীরভূমে শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। জেলায় নতুন শিল্প গড়ে তোলার উপযুক্ত জমি চিহ্নিত করতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ বা জমির তথ্যভাণ্ডার তৈরির নির্দেশ ...

১০ অক্টো ২০২৬, ০৫:৪৩ পিএম · 2 মিনিট
Abhishek Banerjee: উপনির্বাচনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রেজিনগর থানায় মামলা
রাজ্য

Abhishek Banerjee: উপনির্বাচনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বি...

নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনে একটি বুথের ভোটার সংখ্যা নিয়ে সামাজিক মাধ্যমে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে শনি...

১০ অক্টো ২০২৬, ০৫:১৩ পিএম · 2 মিনিট
Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট
রাজ্য

Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট

শিল্পী হাটটিকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যাতে শিল্পীরা তাদের তৈরি সামগ্রিক প্রদর্শন ও বিক্রির জন্য এই হাটকে নিজেদের কাজের জন্য কার্যকরভাবে ব্যবহার করতে পারেন, সেই ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

০৯ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম · 2 মিনিট
Durga puja 2026:  পুলিশের পোশাকে রাস্তায় বসে কী করছেন এই পুলিশকর্মী? চন্দননগরের ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া!
রাজ্য

Durga puja 2026: পুলিশের পোশাকে রাস্তায় বসে কী করছেন এই পুলিশকর্মী? চন্দননগরের ভা...

পুলিশের উর্দি পরেই রাস্তায় বসে নিপুণ হাতে আলপনা আঁকছেন এক পুলিশকর্মী। চন্দননগর স্ট্যান্ডের এই মনোমুগ্ধকর দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই দায়িত্বের পাশাপাশি তাঁর শিল্পীসত্তা ও পুজোর প্রতি ভালোবাসায় মুগ্ধ নেটদুনিয়া।

০৯ অক্টো ২০২৬, ০৮:৫০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.