JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ০২:৪৫ পিএম
Breaking
জোড়াফুল নয়, খাম! ঋতব্রত শিবিরের নতুন নাম-প্রতীক ঘোষণা কমিশনের মমতার নামেই নতুন দল! জোড়াফুল ছেড়ে উপনির্বাচনে কোন প্রতীকে লড়বে কালীঘাট-শিবির? সময় পেরিয়েছে, রয়ে গিয়েছে স্মৃতি, শ্রদ্ধায় স্মরণ নৃপেন্দ্র নারায়ণকে! পদ্মায় ইলিশের ঘাটতি, ভারত থেকেই টন টন মাছ যাচ্ছে বাংলাদেশে প্রাইভেট গাড়িতে ধাক্কা মেরে পুকুরে পানীয়জলের ট্রাক, উধাও চালক ‘মমতা’ও থাকবে, ‘তৃণমূল’ও! কমিশনে ৩ নাম পাঠাল কালীঘাট পাহাড়ে মধুচন্দ্রিমায় গিয়ে ‌ভয়ানক পরিণতি দম্পতির,দগ্ধ নববধূ, বাঁচাতে গিয়ে পুড়লেন স্বা... ট্রাফিক জ্যাম হলেই এবার নজর থাকবে ‘সরাসরি’! চালু নতুন কন্ট্রোল রুম জোড়াফুল নয়, খাম! ঋতব্রত শিবিরের নতুন নাম-প্রতীক ঘোষণা কমিশনের মমতার নামেই নতুন দল! জোড়াফুল ছেড়ে উপনির্বাচনে কোন প্রতীকে লড়বে কালীঘাট-শিবির? সময় পেরিয়েছে, রয়ে গিয়েছে স্মৃতি, শ্রদ্ধায় স্মরণ নৃপেন্দ্র নারায়ণকে! পদ্মায় ইলিশের ঘাটতি, ভারত থেকেই টন টন মাছ যাচ্ছে বাংলাদেশে প্রাইভেট গাড়িতে ধাক্কা মেরে পুকুরে পানীয়জলের ট্রাক, উধাও চালক ‘মমতা’ও থাকবে, ‘তৃণমূল’ও! কমিশনে ৩ নাম পাঠাল কালীঘাট পাহাড়ে মধুচন্দ্রিমায় গিয়ে ‌ভয়ানক পরিণতি দম্পতির,দগ্ধ নববধূ, বাঁচাতে গিয়ে পুড়লেন স্বা... ট্রাফিক জ্যাম হলেই এবার নজর থাকবে ‘সরাসরি’! চালু নতুন কন্ট্রোল রুম

পাহাড়ে মধুচন্দ্রিমায় গিয়ে ‌ভয়ানক পরিণতি দম্পতির,দগ্ধ নববধূ, বাঁচাতে গিয়ে পুড়লেন স্বামী!

পাহাড়ে মধুচন্দ্রিমায় গিয়ে ‌ভয়ানক পরিণতি দম্পতির,দগ্ধ নববধূ, বাঁচাতে গিয়ে পুড়লেন স্বামী!
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

সিটং, নিউজ ডেস্ক: পাহাড়ি রাতের সেই মুহূর্ততা হয়তো কোনদিনও ভুলতে পারবেন না তাঁরা। বাইরে ঝিরঝির বৃষ্টি, আর হোমস্টের আঙিনায় জ্বলছিল আগুন। নতুন জীবনের শুরুর দিনগুলিতে দুজন মিলে পাহাড়ের রাতটাকে আরও স্মরণীয় করে রাখার আয়োজন চলছিল। কিন্তু আচমকাই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। সেই সুন্দর রাতই শেষ পর্যন্ত তাঁদের কাছে হয়ে উঠল ভয়াবহ স্মৃতি। কয়েক মুহূর্তের ব্যবধানে আনন্দের মুহূর্ত বদলে গেল এক ভয়াবহ দুর্ঘটনায়। তারপর শুরু হল বাঁচানোর মরিয়া চেষ্টা।

দার্জিলিঙের কার্শিয়াং মহকুমার সিটং-১ এর মংপু সংলগ্ন ছেত্রী গাঁওয়ের একটি হোমস্টেতে ঘটে যায় ভয়াবহ অগ্নিদুর্ঘটনা। সূত্রে খবর, সেখানে মধুচন্দিমায় গিয়েছিলেন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা সমীর দাস ও তাঁর স্ত্রী নিকিতা সাহা দাস। তাঁদের বিয়ের বয়স তখন মাত্র দু মাস। কিন্তু, ১৩ ই সেপ্টেম্বর রাতের একটি মর্মান্তিক দুর্ঘটনা তাঁদের জীবনের অন্যতম ভয়াবহ অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। সমীর জানান, বৃষ্টির মধ্যেই হোমস্টেতে আগুন জ্বালিয়ে বারবিকিউ চলছিল। এরপর আগুনের আঁচ কিছুটা কমে গেলে সেটি বাড়ানোর চেষ্টা করা হয়। সেই সময় কেরোসিন ভেবে আগুনে অত্যন্ত দাহ্য একটি রাসায়নিক তরল ঢেলে দেওয়া হয় বলে দাবি করা হয়। আর তারপরে ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। মুহূর্তের মধ্যে আগুনের শিখা অস্বাভাবিক বেড়ে গিয়ে তাঁর স্ত্রী নিকিতার শরীরে ছড়িয়ে পড়ে।

স্ত্রীকে আগুনের হাত থেকে বাঁচাতে এগিয়ে আসেন সমীর। স্ত্রীকে উদ্ধার করার সময় তাঁর হাতেও আগুন লাগে এবং তিনি পুড়ে যান বলে জানা গিয়েছে। তবে, নিকিতার আঘাত অত্যন্ত গুরুতর। তাঁর শরীরের অধিকাংশ ভয়াবহ ভাবে পুড়ে গিয়ে গেছে বলে জানা গিয়েছে। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে শিলিগুড়ির সেবক রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর হোমস্টের কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও অভিযোগ তুলেছে সমীর। তাঁর দাবি, আগুন লাগার পর কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত সাহায্যের ব্যবস্থা করা হয়নি। এমনকি, হোমস্টেতে অগ্নিনির্বাপক যন্ত্র বা প্রয়োজনীয় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ করেন তিনি।

এই ঘটনার তদন্তের জন্য কার্শিয়াং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সমীর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের হাতে হোমস্টের সিসিটিভি ফুটেজও এসেছে বলে জানা গিয়েছে। কে ওই দাহ্য তরল আগুনে ঢেলেছিল, কিভাবে আগুন দ্রুত ছড়ালো এবং নিরাপত্তার ক্ষেত্রে কোনও গাফিলতি ছিল কি না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে। ফলে, পাহাড়ে পর্যটকদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

41 Views 0 Likes 0 Comments

Related News

ভারতীয় পণ্যে ১০০% শুল্কের পথ খুলল আমেরিকা, কী করবে দিল্লি?
দেশ

ভারতীয় পণ্যে ১০০% শুল্কের পথ খুলল আমেরিকা, কী করবে দিল্লি?

এর আগে মার্কিন সেনেটেও বিলটি ৮৬-১১ ভোটে পাস হয়েছিল। হাউসে ২০৩ জন রিপাবলিকান, ৫৮ জন ডেমোক্র্যাট এবং এক জন নির্দল সদস্য বিলের পক্ষে ভোট দেন। বিপক্ষে ছিলেন সাত জন রিপাবলিকান এবং ১৫২ জন ডেমোক্র্যাট।

১৮ সেপ্টে ২০২৬, ১১:৪৯ এএম · 2 মিনিট
পুরীর বিখ্যাত খাজায় এমন কাণ্ড! অভিযান হতেই ফেলে দেওয়া হল প্রায় ৪ কুইন্টাল মিষ্টি
দেশ

পুরীর বিখ্যাত খাজায় এমন কাণ্ড! অভিযান হতেই ফেলে দেওয়া হল প্রায় ৪ কুইন্টাল মিষ্টি

পুরী শহরের বিভিন্ন খাজা গুদাম ও তৈরির জায়গায় চলে এই অভিযান। শ্রীকৃষ্ণ সিনেমা লেন, বড়দণ্ড, স্বর্গদ্বার এবং সংলগ্ন এলাকায় একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। প্রশাসনের দাবি, কয়েকটি জায়গায় খাজা তৈরির ক্ষেত্রে নিম্নমানের তেল ব্যবহার করা হচ্ছিল।

১৮ সেপ্টে ২০২৬, ১১:৪২ এএম · 2 মিনিট
গণধর্ষণের পর ১৭ বছরের কিশোরীকে কুপিয়ে খুন, রাস্তার ধারে মিলল বিকৃত দেহ
দেশ

গণধর্ষণের পর ১৭ বছরের কিশোরীকে কুপিয়ে খুন, রাস্তার ধারে মিলল বিকৃত দেহ

ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী এখনও পাওয়া যায়নি। ফলে তদন্তে সিসিটিভি ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। পাশাপাশি ফরেন্সিক রিপোর্ট এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ থেকে ঘটনার পূর্ণ চিত্র বের করার চেষ্টা চলছে।

১৮ সেপ্টে ২০২৬, ১১:৩৩ এএম · 2 মিনিট
শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ
দেশ

শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ

নিউজ ডেস্ক: চুরি করে দুধ খাওয়ার অপরাধে কোনো মারধর নয়, উল্টো নিঃশর্ত সহায়তায় জীবন ফিরে পেল সে।এক ফোঁটা দুধের আকর্ষণে সরু মুখের একটি পাত্রে মাথা গলিয়েছিল প্রাণীটি। কিন্তু খাওয়ার পরেই বাধে আসল গোলমাল মাথা আর কিছুতেই বাইরে ব...

১৭ সেপ্টে ২০২৬, ০৯:২৯ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.