JAZZBAAT 24 BANGLA
২৩ সেপ্টে ২০২৬, ১০:৫৯ পিএম
Breaking
অভিষেকের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক তরজা, নির্দেশ স্মরণ করিয়ে হুঁশিয়ারি ঋতব্রতর গাড়ির কাচ ভাঙা থেকে চালককে মারধর, একি কাণ্ড ঘটলো দিনে দুপুরে বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড ‘ভোটে কারচুপি’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী ৪৫৪ বছরের ঐতিহ্য, মুঘল আমলের ইতিহাস! বারাসতের শিবকুঠির দুর্গাপুজোয় আজও অটুট প্রাচীন রীতি জঙ্গলের নীরবতায় আজও জাগ্রত দেউলঘাটার কালো দুর্গা এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান ১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত অভিষেকের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক তরজা, নির্দেশ স্মরণ করিয়ে হুঁশিয়ারি ঋতব্রতর গাড়ির কাচ ভাঙা থেকে চালককে মারধর, একি কাণ্ড ঘটলো দিনে দুপুরে বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড ‘ভোটে কারচুপি’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী ৪৫৪ বছরের ঐতিহ্য, মুঘল আমলের ইতিহাস! বারাসতের শিবকুঠির দুর্গাপুজোয় আজও অটুট প্রাচীন রীতি জঙ্গলের নীরবতায় আজও জাগ্রত দেউলঘাটার কালো দুর্গা এশিয়ান গেমসে মেঘনার সোনা জয়! নেপথ্যে বলিউড তারকা আয়ুষ্মান ১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড

বাড়িতে একা নাবালিকা, ঢুকে পড়ল দুই যুবক, তারপর এই ঘটল ভয়ংকর কাণ্ড
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

রায়গঞ্জ, নিউজ ডেস্ক: সন্ধ্যার সময় আচমকা ভেসে আসে এক কিশোরীর আতঙ্কিত চিৎকার। বাড়িতে তখন কার্যত কেউ ছিলেন না। কয়েক মুহূর্ত আগে যেই বাড়িটি ছিল নিস্তব্ধ, সেখানে হঠাৎ শুরু হল হৈচৈ। কিশোরীর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। বাড়ির ভিতরে ঢুকতেই তাঁদের চোখে পড়ে দুই যুবক। এরপর যা ঘটে, তাতে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জ শহরে একটি বাড়িতে ঢোকে দুই যুবক। অভিযোগ, সেই সময় বাড়িতে একাই ছিল ১৬ বছরের এক  নাবালিকা। বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীকে হেনস্থার চেষ্টার অভিযোগ উঠে। পরিস্থিতি আরও আতঙ্কিত হয়ে ওঠে যখন দুই যুবকের হাতে আগ্নেয়াস্ত্র দেখতে পান ওই কিশোরী। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রায়গঞ্জ শহরে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে কিশোরী। তাঁর চিৎকার শুনে এলাকার বাসিন্দারা ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে ওই ২ যুবক। তবে, শেষ পর্যন্ত এলাকার বাসিন্দাদের হাতে ধরা পড়ে যায় তাঁরা।

অভিযোগ, এরপর ক্ষুব্ধ স্থানীয়রা দুজনকে মারধর করেন। পরে খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবকদের নিজেদের হেফাজতে নেয়। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে কি না, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। ধৃতদের নাম আলম মহম্মদ (৩০) ও নুর আলম (২৮)। বাড়ি রায়গঞ্জ শহর এলাকায়। তদন্তকারীদের দাবি, ধৃতদের বিরুদ্ধে এর আগেও দুষ্কৃতিমূলক কাজের অভিযোগ রয়েছে। ফলে, এই ঘটনার পেছনে আরও কোনও যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর রায়গঞ্জ শহরে চাঞ্চল্য ছড়ায়। নাবালিকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই রায়গঞ্জ থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা সহ অস্ত্র আইন ও পকসো আইনে মামলা রুজু করেছে। এদিন, ধৃতদের জেলা আদালতের বিশেষ কোর্টে তোলা হলে বিচারক দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশি হেফাজত নিয়ে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

42 Views 0 Likes 0 Comments

Related News

গাড়ির কাচ ভাঙা থেকে চালককে মারধর, একি কাণ্ড ঘটলো দিনে দুপুরে
রাজ্য

গাড়ির কাচ ভাঙা থেকে চালককে মারধর, একি কাণ্ড ঘটলো দিনে দুপুরে

চোপড়া, নিউজ ডেস্ক: ব্যস্ততা ভরা এলাকা চলছে হাজারো গাড়ি। দিনের আলোয় ব্যস্ত ওই রাস্তায় ঘটলো এমন এক ঘটনা যা, মুহূর্তেই বদলে দিল গোটা পরিস্থিতি। কেউ কল্পনাই করতে পারেনি এমন ঘটনাও ঘটতে পারে। কিন্তু তারপরেও যা হলো তা দেখে ...

২৩ সেপ্টে ২০২৬, ১০:৪১ পিএম · 2 মিনিট
১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত
রাজ্য

১০২ গ্রাহকের নথি জাল করে ঋণ,১.২৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

পুরুলিয়া, নিউজ ডেস্ক: কয়েক মাস আগেও সেখানে চলত ব্যবসার ব্যস্ততা। বাইক কেনাবেচা, ক্রেতাদের আনাগোনা, সবই চলছিল স্বাভাবিক পদ্ধতিতে। কিন্তু, একটি অভিযোগের তদন্ত সামনে আসতে সেই ছবি বদলে গেল। মঙ্গলবার সেখানে পৌঁছল প্রশাসন, য...

২৩ সেপ্টে ২০২৬, ০৮:০০ পিএম · 2 মিনিট
বাড়িতে গিয়েও দেখা নেই! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্ত্রীকে পুলিশের কড়া বার্তা
রাজ্য

বাড়িতে গিয়েও দেখা নেই! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্ত্রীকে পুলিশের কড়া বার্তা

শ্রীরামপুর: হুমকি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগের পর থেকেই নিখোঁজ শ্রীরামপুর পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর উত্তম রায়। তাঁকে খুঁজতে এবার তাঁর বাড়িতে ফের হাজির হল পুলিশ। কিন্তু বাড়িতে গিয়েও প্রাক্তন কাউন্সিলরের দেখা মেল...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:৫৯ পিএম · 2 মিনিট
আগুনে জ্বলতে জ্বলতেই প্রতিবেশীর দরজায় ছুট, কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ
রাজ্য

আগুনে জ্বলতে জ্বলতেই প্রতিবেশীর দরজায় ছুট, কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে দেওয়ার...

মালদা, নিউজ ডেস্ক: সেদিন বাড়িতে ফেরার পর ঠিক কি ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে, কয়েক মুহূর্তের মধ্যেই পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে ওঠে যে, প্রাণ বাঁচাতে বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীদের কাছে ছুটে যেতে হয় এক তরুণীকে। প্রত...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:১৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.