JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ০২:১৯ এএম
Breaking
DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক

ঝাড়গ্রামে তোলাবাজি চক্রের পর্দাফাঁস, এসিবির জালে কনস্টেবল ও ৩ দালাল

ঝাড়গ্রামে তোলাবাজি চক্রের পর্দাফাঁস, এসিবির জালে কনস্টেবল ও ৩ দালাল

ঝাড়গ্রাম, নিউজ ডেস্ক: ঝাড়গ্রামে তোলাবাজি চক্রের পর্দাফাঁস,এসিবি-র জালে পুলিশ কনস্টেবল ও ৩ দালাল। উদ্ধার নগদ লক্ষাধিক টাকা। ঝাড়গ্রামে পণ্যবাহী ট্রাক ও ট্র্যাক্টর থেকে নিয়মিত তোলা আদায়ের অভিযোগে এক পুলিশ কনস্টেবল এবং তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করল রাজ্য দুর্নীতি দমন শাখা। ধৃতদের কাছ থেকে তোলাবাজির নগদ ৫ লক্ষাধিক টাকা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর থেকেই রাজ্যজুড়ে দুর্নীতি রোধে তৎপর দুর্নীতি দমন ব্যুরো। সম্প্রতি ঝাড়গ্রাম এলাকায় বিভিন্ন বাণিজ্যিক গাড়ি ও ট্র্যাক্টর থেকে পুলিশের নামে জোর করে টাকা তোলার সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়ে তদন্তকারীদের কাছে।

অভিযোগের সত্যতা যাচাই করতে একটি বিশেষ দল তৈরি করে ফাঁদ পাতা হয়। অভিযান চলাকালীন এক ট্রাক মালিকের থেকে ঘুষের টাকা নেওয়ার সময়েই হাতেনাতে তিন দালালকে পাকড়াও করেন তদন্তকারীরা। ধৃতদের জেরা করতেই উঠে আসে স্থানীয় থানার এক কনস্টেবলের নাম।

জেরায় এক দালাল স্বীকার করে, গাড়িগুলি থেকে জোর করে তোলা টাকা সরাসরি ওই পুলিশকর্মীর হাতে তুলে দেওয়া হতো। ইতিমধ্যে বিভিন্ন গাড়ির চালক ও মালিকদের থেকে আদায় করা প্রায় ৫ লক্ষ টাকা তাঁর কাছে জমা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছিল।

তদন্তে আরও একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে দালালের ফোনে ওই অভিযুক্ত কনস্টেবলের মোবাইল নম্বরটি ‘ঝাড়গ্রাম ম্যানেজার’ নামে সেভ করা ছিল। ঘটনার যোগসূত্র স্পষ্ট হতেই অভিযুক্ত কনস্টেবলকেও হেফাজতে নেয় এসিবি। উদ্ধার করা হয় তোলাবাজির বিপুল পরিমাণ অর্থ।

উল্লেখ্য, কয়েকদিন আগেই ঘুষ নেওয়ার অভিযোগে ঝাড়গ্রামের জামবনী ব্লকের এক সহকারী ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করেছিল দুর্নীতি দমন শাখা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই খোদ পুলিশকর্মীর এই চক্রে জড়িয়ে পড়ার ঘটনায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই বেআইনি চক্রের জাল আর কতদূর ছড়িয়ে রয়েছে এবং এর পিছনে অন্য কোনও প্রভাবশালীর হাত রয়েছে কি না, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা।

20 Views 0 Likes 0 Comments

Related News

DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ
রাজ্য

DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ

ডিএইচআরের এই নতুন উদ্যোগে থাকছে দুটি জয় রাইড স্টিম ইঞ্জিন চালিত ‘রেড পান্ডা’ এবং ডিজেল ইঞ্জিন চালিত ‘মুক্তধারা’।

১২ অক্টো ২০২৬, ১২:০৫ এএম · 2 মিনিট
CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে
রাজ্য

CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে

ঘটনাটি তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারী এলাকার। সেখানকার ভোলানাথ মোড়ের একটি দোকানে চা খেতে বসেছিলেন ওই ব্যক্তি। এলাকায় একেবারেই নতুন মুখ হওয়ায় স্থানীয় বাসিন্দা ও দোকানদারের খটকা লাগে। পরিচয় জানতে চেয়ে দু-চারটি প্রশ্ন করতেই থতমত খেয়ে যান তিনি, কথায় ধরা পড়ে বিস্তর অসঙ্গতি। পরিস্থিতি বেগতিক বুঝে সময় নষ্ট না করে স্থানীয়রা তাঁকে আটকে বক্সিরহাট থানার পুলিশের হাতে সোপর্দ করেন। এরপর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করতেই চক্ষুচড়ক গাছ তদন্তকারীদের।

১১ অক্টো ২০২৬, ১১:২৫ পিএম · 2 মিনিট
‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক
রাজ্য

‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক

শহরের বিভিন্ন জায়গায় হিন্দু জাগরণ মঞ্চের নামে লাগানো পোস্টারে হিন্দুদের কাছে বিশেষ আবেদন জানানো হয়েছে। পোস্টারে লেখা রয়েছে ‘বিরিয়ানি খান হিন্দুর হোটেল থেকে’, কোনওটিতে আবার লেখা, ‘মাংস কিনুন হিন্দুর দোকান থেকে ’।

১১ অক্টো ২০২৬, ০৮:৩৭ পিএম · 2 মিনিট
Headline: দার্জিলিং-এ দুর্গাপুজোয় ‘জামারা’র মাহাত্ম্য, সবুজ চারায় বেঁচে পাহাড়ের প্রাচীন ঐতিহ্য
রাজ্য

Headline: দার্জিলিং-এ দুর্গাপুজোয় ‘জামারা’র মাহাত্ম্য, সবুজ চারায় বেঁচে পাহাড়ের...

একটি বিশেষ উপকরণ, যা নেপালি সম্প্রদায়ের কাছে পুজোর অন্যতম প্রধান অঙ্গ।

১১ অক্টো ২০২৬, ০৭:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.