কলকাতা, নিউজ ডেস্ক: আজ কৌশিকী অমাবস্যা। সকল মাতৃভক্ত তথা ঈশ্বর বিশ্বাসী মানুষদের কাছে বড়ই গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনটি আপনার জীবনে কোন খবর আনতে চলেছে? জেনে নিন-
মেষ: শুরু করুন মা কালীর পায়ে লাল ফুল অর্পণ করে। কোন বড় বিপদ থেকে মুক্তি পাবেন। সন্তানের শিক্ষার সাফল্যে উৎফুল্লতা লাভ।
বৃষ : আজ দিনটি শুরু করুন পকেটে লাল কাপড় রেখে। জুয়া বা লটারিতে বিপুল লাভ। পেটের ব্যাথা ভোগাবে।
মিথুন: আজ যেকোনো কাজ শুরুর আগে জ্যান্ত মাছ দর্শন করুন। শিক্ষকদের জন্য দিনটি শুভ। ধার দেওয়া অর্থ ফেরত পাবেন।
কর্কট: আজ দিনটি শুরু করুন কালীমন্দিরে ষোল আনা দক্ষিণা দিয়ে। তরল দ্রব্যের ব্যবসায়ীদের বিশেষ লাভ। ক্লান্তিজনিত শারীরিক দুর্বলতা দেখা দেবে।
সিংহ: আজ কাজ শুরুর আগে মা কালীকে সিঁদুর অর্পণ করুন। প্রোমোটার এবং দালালদের জন্য শুভ দিন। অবৈধ রোজগার করা সরকারি কর্মীরা সাবধান।
কন্যা: আজ কোন কন্যাশিশুকে লাল রংয়ের পেন্সিল উপহার দিন। আজ প্রকাশনী ব্যবসায় যুক্ত ব্যক্তিরা লাভ পাবেন। পায়ের নখে কোন সমস্যা আসতে পারে।
তুলা: দিনের শুরুতে লাল কালিতে ১০৮ বার মা কালীর নাম লিখুন। বহুদিনের শরিকি ঝামেলা মিটমাট হওয়ার সম্ভাবনা। সামাজিক কোন সংগঠনে মতপার্থক্য দেখা দেবে।
বৃশ্চিক: আজ কাজের শুরুতে সামান্য চাল ও সিঁদুর মিশিয়ে একটি লাল কাপড়ে বেঁধে রাখুন। প্রবাসী বন্ধুর থেকে অর্থ লাভ হবে। শেয়ারে বিনিয়োগকারীরা সাবধান।
ধনু: দিনটি শুরু করুন মা কালীর নাম মহিমা পাঠ করে। আজ নিরাপত্তা কর্মীদের জন্য দিনটি শুভ। অতিরিক্ত নেশা থেকে বিপত্তি আসবে।
মকর: আজ দিনটি শুরু হোক লাল রংয়ের মিষ্টি খেয়ে। লোহা এবং হার্ডওয়ার ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। আজ গণপরিবহনে পকেটমার হতে পারে।
কুম্ভ: দিনটি শুরু হোক প্রদীপে কর্পূর জ্বালিয়ে সামনে জবাফুল অর্পণ করে। ক্ষমতাশালী প্রশাসনিক ব্যক্তির সাহায্যে কোনও বিশেষ কার্যোদ্ধার। মাথার যন্ত্রণায় কষ্ট।
মীন: আজ অবশ্যই পেঁয়াজ রসুন ছাড়া মাংস খাবেন। অভিনেতাদের জন্য দিনটি শুভ। আচমকাই ঝগড়া বিবাদের আশঙ্কা।