কলকাতা,নিউজ ডেস্ক:নতুন সকাল মানে নতুন আলো।আর নতুন সকাল শুরু হোক নতুন ভাবে উৎসাহ নিয়ে এবং নতুন ইচ্ছার সাথে। তার কারণ মানুষ প্রতিটা দিন নতুনভাবে শুরু করতে চায়। সে জানতে চায় প্রত্যেকটা দিনের শুরুতে তার ভাগ্যে কি লেখা আছে? এই কারণেই রাশিফলে চোখ বোলাতে হবে বৈকি।
আজ দিনটি শুরু করুন ভগবান শিবের আরাধনা করে। আজ গনেশ চতুর্থী। ভগবান গণেশ-র কৃপায় আপনার ঘরে আর্থিক সমৃদ্ধি হবে। তেল-মশলাদার খাবার এড়িয়ে চলুন।
আজ দিনটি শুরু করুন সাদা রঙের পোশাক পড়ে। আজ গণেশ চতুর্থী। ভগবান বিঘ্নহর্তা-র কৃপায় আপনার শত্রু দমন হবে। অল্প পরিচিত কাউকে টাকা ধার দেবেন না।
আজ দিনটি শুরু করবেন সাদা কোন মিষ্টি খেয়ে। আজ গণেশ চতুর্থী। ভগবান বিনায়ক-র কৃপায় সাংসারিক অশান্তি মিটবে। সবুজ শাকসবজি, ফলমূল ভিখারিকে দান করুন।
আজ দিনটি শুরু হোক সাদা তিল দিয়ে স্নান করে। আজ গণেশ চতুর্থী। ভগবান হেরম্ব-র কৃপা দৃষ্টিতে প্রশাসনিক স্তরে যোগাযোগ বাড়বে। কাউকে ব্যঙ্গ করবেন না।
আজ দিনটি শুরু হোক তুলসী গাছে গঙ্গাজল ঢেলে। আজ গণেশ চতুর্থী। ভগবান একদন্ত-র কৃপায় হঠাৎ কিছু আর্থিক লাভ হবে। মানসিক ভারসাম্যহীন ব্যক্তি থেকে সাবধান।
আজ দিনটি শুরু করুন সাদা চন্দনের তিলক পড়ে। আজ গণেশ চতুর্থী। ভগবান লম্বোদর-র আশীর্বাদে সুখাদ্য উপভোগ করবেন। ঝগড়ুটে ব্যক্তিদের থেকে সাবধান।
আজ দিন শুরু করবেন গুরুজনদের প্রণাম করে।আজ গণেশ চতুর্থী। ভগবান ত্র্যম্বক-র কৃপায় কর্মস্থলে উন্নতি হবে। নেশা থেকে দূরে থাকবেন।
আজ দিন শুরু করুন পাখিদের দানাশস্য,ফল খাইয়ে। আজ গণেশ চতুর্থী। ভগবান সিদ্ধিদাতা-র প্রসাদে আপনার ব্যবসায় উন্নতি হবে। পরস্ত্রী থেকে সাবধান।
আজ দিন শুরু হোক ভজন কীর্তন বা ক্লাসিক্যাল শুনে।
আজ গণেশ চতুর্থী। পার্বতীপুত্র-র কৃপায় চাকরিরতদের বিশেষ দ্বায়িত্বলাভ। আজ কথায় কথায় মাথাগরম করবেন না।
আজ দিন শুরু করুন তামার পাত্রের জল পান করে। আজ গণেশ চতুর্থী। গণনায়ক-র আশীর্বাদে সামাজিক প্রতিপত্তি বাড়বে। কুকুর বেড়াল থেকে সাবধান।
আজ দিন শুরু করুন মায়ের কাছে দোষ স্বীকার করে। আজ গণেশ চতুর্থী। শিবনন্দন-র আশীর্বাদে সকল ভয় কেটে যাবে। আজ ভাই-বোনদের সাথে ঝগড়া করবেন না।
আজ দিন শুরু হোক গুরুজনের বিশেষ পরামর্শ নিয়ে।
আজ গণেশ চতুর্থী। গণপতি-র বিশেষ আশীর্বাদে সুন্দরী নারীর সাথে আলাপ হবে। প্রতারক থেকে সাবধান।
আজ গণেশ চতুর্থীর দিনটি তাঁর আরাধনার সাথে আপনার জীবনেও সুখের বার্তা আনুক। এই দিনটিতে আপনার সমস্ত সাফল্য লাভ হোক। আপনি হয়ে উঠুন আগামী দিনে চলার পথে আরো একধাপ উন্নত। আপনার প্রতি এই শুভেচ্ছাই কামনা করছে Jazzbaat 24 Bangla।
Source: Know Your Luck, Astro-Corner




