JAZZBAAT 24 BANGLA
২৫ সেপ্টে ২০২৬, ০৬:৩১ পিএম
Breaking
দুধিয়ায় সেতু বিপর্যয়, বন্ধ ভারী যান চলাচল আদালতের নির্দেশে শতবর্ষের ইস্কোয় প্রথম ভোট, ফল বেরোতেই রাতভর আবিরে মাতল বার্নপুর 'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টে স্পেশাল ক্লাসের নাম করে ছাত্রীর উপর নির্যাতন, দু’বছর পর পকসো মামলার রায় শীতের আগের বরফের চাদর উত্তর সিকিম, বাড়িতে খুশির খবর পর্যটকদের! কেন্দ্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা, রাষ্ট্রপতির দরবার থেকে ফিরল বাংলার গুন্ডা দমন বিল নিম্নচাপ দুর্বল, তবুও কাটছে না বৃষ্টির দাপট! শুক্রবার কলকাতা-সহ বাংলার কোথায় কেমন আবহাওয়া? হাতে আসতে পারে বাড়তি টাকা! আজ কোন রাশির ভাগ্যে সাফল্য, কার সামনে বাধা? দুধিয়ায় সেতু বিপর্যয়, বন্ধ ভারী যান চলাচল আদালতের নির্দেশে শতবর্ষের ইস্কোয় প্রথম ভোট, ফল বেরোতেই রাতভর আবিরে মাতল বার্নপুর 'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টে স্পেশাল ক্লাসের নাম করে ছাত্রীর উপর নির্যাতন, দু’বছর পর পকসো মামলার রায় শীতের আগের বরফের চাদর উত্তর সিকিম, বাড়িতে খুশির খবর পর্যটকদের! কেন্দ্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা, রাষ্ট্রপতির দরবার থেকে ফিরল বাংলার গুন্ডা দমন বিল নিম্নচাপ দুর্বল, তবুও কাটছে না বৃষ্টির দাপট! শুক্রবার কলকাতা-সহ বাংলার কোথায় কেমন আবহাওয়া? হাতে আসতে পারে বাড়তি টাকা! আজ কোন রাশির ভাগ্যে সাফল্য, কার সামনে বাধা?

ভাঙড়-২-এ বদলাচ্ছে সমীকরণ, আরাবুলের বিরুদ্ধে তৃণমূল-আইএসএফ

ভাঙড়-২-এ বদলাচ্ছে সমীকরণ, আরাবুলের বিরুদ্ধে তৃণমূল-আইএসএফ
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: কয়েক মাস আগেও যাদের রাজনৈতিক অবস্থান ছিল একেবারে বিপরীত মেরুতে, বৃহস্পতিবারের ঘটনায় তাদেরই দেখা গেল একই দিকে। দীর্ঘ টানাপোড়েন, অভিযোগ পাল্টা অভিযোগ এবং আইনি লড়াইয়ের পর ভাঙ্গড়-২ পঞ্চায়েত সমিতিকে ঘিরে সামনে এল নতুন সমীকরণের ইঙ্গিত। তবে, এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, যার প্রভাব আগামী দিনে ভাঙ্গড়ের পঞ্চায়েত রাজনীতিতেও পড়তে পারে।

বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর দীর্ঘ টানাপোড়েন ও রাজনৈতিক অশান্তির পর অবশেষে ভাঙড়-২ নম্বর পঞ্চায়েত সমিতিতে আরাবুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সম্পন্ন করল তৃণমূল কংগ্রেস ও ISF। এদিন দুই দলের সদস্যদের যৌথ সমর্থনে এই অনাস্থা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। ফলে, দীর্ঘ দিন ধরে চলা রাজনৈতিক টানাপোড়নে নতুন মোড় তৈরি হয়েছে। পঞ্চায়েত সমিতিতে মোট ৩০ টি আসন ছিল। সমিতির মোট ৩০ জন সদস্যের মধ্যে একজনের মৃত্যু হওয়ায় বর্তমানে সদস্য সংখ্যা ২৯। জানা গিয়েছে, তৃণমূলের ১৮ জন ও ISF-এর ৪ জন সদস্যের সমর্থন করেছেন। অর্থাৎ, দুই দলের সদস্যদের সম্মিলিত অবস্থানেই আরাবুলের বিরুদ্ধে অনাস্থা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এই ঘটনাকে ঘিরে ভাঙ্গড়ের রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবে চর্চা শুরু হয়েছে। কারণ ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল ও ISF-র মধ্যে একাধিক সংঘরটির ঘটনা সামনে এসেছিল। এই রাজনৈতিক সংঘাতের আবহে এবার একই পঞ্চায়েত সমিতিতে আরাবুলের বিরুদ্ধে দুই দলের সদস্যদের একসঙ্গে অবস্থান করতে দেখা গেল। এর আগে অনাস্থা সংক্রান্ত বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরাবুল ইসলাম। পঞ্চায়েত সমিতিতে উপস্থিত হওয়ার সময় তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছিল। ফলে, গোটা বিষয়টি ঘিরে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে।

তবে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর ভাঙ্গড়ের রাজনৈতিক সমীকরণে একাধিক পরিবর্তন এসেছে। আরাবুল ইসলামের নিজে ISF এর সঙ্গে যুক্ত হয়েছিলেন। এবং পরে সেই দল ছেড়ে বেরিয়ে আসেন বলে জানা গিয়েছে। এদিকে, অনাস্থা প্রক্রিয়ার পর তৃণমূল সদস্যদের দাবি, এলাকার উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন, ভাঙ্গড় ২ পঞ্চায়েত সমিতিতে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি হয় এবং নতুন করে নেতৃত্বে সমীকরণ কিভাবে তৈরি হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

81 Views 0 Likes 0 Comments

Related News

দুধিয়ায় সেতু বিপর্যয়, বন্ধ ভারী যান চলাচল
রাজ্য

দুধিয়ায় সেতু বিপর্যয়, বন্ধ ভারী যান চলাচল

পাহাড়ে অবিরাম বৃষ্টির কারণে দুধিয়া নদীতে জলস্তর ক্রমশ বেড়ে যায়। সেই স্রোতের ধাক্কায় দুদিয়ার হিউম পাইপ ব্রিজটি আবারও ভেসে গিয়েছে। এর ফলে সেতুটি দিয়ে ভারী যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে।‌

২৫ সেপ্টে ২০২৬, ০৬:১১ পিএম · 2 মিনিট
আদালতের নির্দেশে শতবর্ষের ইস্কোয় প্রথম ভোট, ফল বেরোতেই রাতভর আবিরে মাতল বার্নপুর
রাজ্য

আদালতের নির্দেশে শতবর্ষের ইস্কোয় প্রথম ভোট, ফল বেরোতেই রাতভর আবিরে মাতল বার্নপুর

আসানসোল: একশো বছরেরও বেশি পুরনো কারখানা। দীর্ঘ শিল্প-ইতিহাসের সাক্ষী বার্নপুরের ইস্কো। কিন্তু এত বছরেও শ্রমিক সংগঠনের স্বীকৃতি নির্ধারণে হয়নি ভোট। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ, কেন্দ্রীয় মন্ত্রকের হস্তক্ষেপ এবং দীর্ঘ আইনি...

২৫ সেপ্টে ২০২৬, ০৪:০৯ পিএম · 3 মিনিট
স্পেশাল ক্লাসের নাম করে ছাত্রীর উপর নির্যাতন, দু’বছর পর পকসো মামলার রায়
রাজ্য

স্পেশাল ক্লাসের নাম করে ছাত্রীর উপর নির্যাতন, দু’বছর পর পকসো মামলার রায়

দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। মামলায় মোট ৯ জনের সাক্ষ্য এবং বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে সাজা ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে।

২৫ সেপ্টে ২০২৬, ০৩:৩৩ পিএম · 2 মিনিট
অন্ধকারে লুকিয়ে ‘বিপদ’, টিফিন বক্সের নিচে কালাচ
রাজ্য

অন্ধকারে লুকিয়ে ‘বিপদ’, টিফিন বক্সের নিচে কালাচ

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: টিফিন বক্স সরাতে গিয়ে আচমকায় ঘটে গেল অঘটন। রান্নাঘরে প্রতিদিনের মতোই চলছিল সংসারের কাজ। কিন্তু, একটি সাধারণ জিনিসের নিচে যে এমন বিপদ লুকিয়ে থাকতে পারে তা ঘুনাক্ষরেও টের পাননি গৃহবধূ। বক্সে...

২৪ সেপ্টে ২০২৬, ০৯:১২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.