JAZZBAAT 24 BANGLA
১৬ সেপ্টে ২০২৬, ০৩:৫৭ পিএম
Breaking
অসুবিধা নেই মদ্যপানে, মেনে চলুন কিছু খাদ্য বিধি গণেশ মূর্তির সামনে পোষ্যের এমন কাণ্ড! কয়েক সেকেন্ডের ভিডিওতেই অবাক নেটপাড়া আগে তদন্ত, তারপর আপত্তি! NEET-এর তদন্ত কমিটি নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের সোনা-রুপোয় হাত দেওয়া দায়! চিন্তা নেই, 'টক অফ দ্য টাউন' হয়ে উঠুন হ্যান্ডমেড গয়নায় এ আই-য়ের কারণে কর্মক্ষেত্রে আশঙ্কা, গুগলের চাকরি ছাড়লেন কর্মী ম্যাচের আগে অন্য মেজাজে ইস্টবেঙ্গল, প্রাক্তন সতীর্থের সঙ্গে দেখা আনোয়ারদের হকারকে প্রকাশ্যে হেনস্থা! ভাইরাল ভিডিওতেই উঠল সমাজের ‘মেরুদণ্ড’ নিয়ে প্রশ্ন সম্পর্কে নয়া ডোজ, মস্কোর সঙ্গে হাত মিলিয়ে চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব আনছে ভারত অসুবিধা নেই মদ্যপানে, মেনে চলুন কিছু খাদ্য বিধি গণেশ মূর্তির সামনে পোষ্যের এমন কাণ্ড! কয়েক সেকেন্ডের ভিডিওতেই অবাক নেটপাড়া আগে তদন্ত, তারপর আপত্তি! NEET-এর তদন্ত কমিটি নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের সোনা-রুপোয় হাত দেওয়া দায়! চিন্তা নেই, 'টক অফ দ্য টাউন' হয়ে উঠুন হ্যান্ডমেড গয়নায় এ আই-য়ের কারণে কর্মক্ষেত্রে আশঙ্কা, গুগলের চাকরি ছাড়লেন কর্মী ম্যাচের আগে অন্য মেজাজে ইস্টবেঙ্গল, প্রাক্তন সতীর্থের সঙ্গে দেখা আনোয়ারদের হকারকে প্রকাশ্যে হেনস্থা! ভাইরাল ভিডিওতেই উঠল সমাজের ‘মেরুদণ্ড’ নিয়ে প্রশ্ন সম্পর্কে নয়া ডোজ, মস্কোর সঙ্গে হাত মিলিয়ে চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব আনছে ভারত

হকারকে প্রকাশ্যে হেনস্থা! ভাইরাল ভিডিওতেই উঠল সমাজের ‘মেরুদণ্ড’ নিয়ে প্রশ্ন

হকারকে প্রকাশ্যে হেনস্থা! ভাইরাল ভিডিওতেই উঠল সমাজের ‘মেরুদণ্ড’ নিয়ে প্রশ্ন
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ক্যামেরায় ধরা পড়েছিল কয়েক সেকেন্ডের একটি দৃশ্য। প্রথমে হয়তো দেখে দৃশ্যটি খুবই সাধারণ মনে হয়েছিল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এমন কিছু দৃশ্য চোখে পড়ে, যা দেখার পর আর সহজে স্ক্রল করে চলে যাওয়া যায় না। শেষপর্যন্ত সেই দৃশ্যকে ঘিরে মাথাচাড়া দিল একের পর এক প্রশ্ন। ঠিক কি ঘটেছিল এবং কেনই বা ভিডিওটি সামনে আসার পর সমাজের ভূমিকা নিয়ে এমন তীব্র মন্তব্য শুরু হল? কেউ বলেছেন ভিডিওটি শুধুমাত্র একটি ঘটনার ছবি নয় বরং এর পিছনে রয়েছে সমাজের অন্য এক চেহারা। আবার কেউ দাবি করেন পুরো বিষয়টি সাজানো হতে পারে। আর এই দুই দাবির মাঝেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক।

সমাজমাধ্যমে কয়েক মুহূর্তের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটিতে দেখা যায় রাস্তার মধ্যে একজন হকারের সঙ্গে অত্যন্ত অপমানজনকভাবে ব্যবহার করা হচ্ছে, এমনকি তাঁর জিনিসপত্রও ফেলে দেওয়া হয়। পোস্টদাতাকারী সমাজমাধ্যমে এই ঘটনার একটি  ভিডিও পোস্ট করেন এবং পোষ্টের সঙ্গে লিখেন, 'সমাজ নপুংসক হয়ে গেছে'। এই ভিডিওর দ্বারা সমাজের শক্তিহীনতা এবং মেরুদণ্ডহীনতা অবস্থার কথা তুলে ধরা হয়েছে।

দেখুন: https://x.com/Savit12/status/2100042852692897948

সোশ্যাল মিডিয়ায় পোস্টটি প্রকাশ্যে আসার পরই ভিডিওটি ঘিরে নানা মন্তব্য শুরু হয়। নেটিজেনরা ভিডিওটি ঘিরে সমাজের আচরণ সম্পর্কে তীব্র প্রশ্ন তোলেন। অনেকের দাবি, কিছু মানুষ তাঁদের ক্ষমতা দেখানোর জন্য রাস্তায় থাকা দরিদ্র, পরিশ্রমী ও অসহায় মানুষদেরই বেছে নেন। কিন্তু, তাঁদের সমকক্ষ কেউ তাঁদের সামনে দাঁড়ালে, সেই দাপট আর দেখা যায় না বলেও মন্তব্য করা হয়।

এই ঘটনায় শুধুমাত্র সমাজ নয়, প্রশাসনের ভূমিকার কথাও উঠে আসে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এই ধরনের ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। এমন ব্যবস্থা নেওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের আচরণ করার সাহস না পায় এই মতামতও সামনে উঠে আসে। অন্যদিকে, আরেক ভিন্ন দাবিও সামনে এসেছে। অনেকে মনে করেছেন এই ভিডিওটি সাজানোও হতে পারে। এই ঘটনার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকেই। সত্যিই যদি কোনও হকারের সঙ্গে কেউ এমন অপমানজনক ব্যবহার করতেন, তাহলে অন্য হকাররা একজোট হয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেন।

ফলে, এই পাল্টাপাল্টি বক্তব্যের জেরে সমাজমাধমে ভাইরাল হওয়া এই ভিডিওটি ঘিরে বিতর্ক আরও বেড়েছে। একদিকে, উঠেছে সমাজ ও প্রশাসনের দায়িত্বের প্রশ্ন, অন্যদিকে ভিডিওটির বিশ্বাসযোগ্যতা নিয়ে বাড়ছে সংশয়। তবে, এখনও ভিডিওটির সম্পূর্ণ প্রেক্ষাপট স্পষ্ট নয়। কোথায় ঘটনাটি ঘটেছে, ভিডিওটিতে  ঠিক কি ঘটেছে এবং ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয়ও নিশ্চিত নয়। ফলে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত দাবি বা মন্তব্যের ভিত্তিতে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। এই ভিডিওটি হয়তো কয়েক সেকেন্ডের। কিন্তু সেই কয়েক সেকেন্ডই এখন ছুঁড়ে দিয়েছে একাধিক প্রশ্ন। ক্যামেরায় ধরা কয়েক সেকেন্ডের দৃশ্যের পিছনে আসল গল্পটা কি, এই সত্য সামনে না আসা পর্যন্ত উত্তর মিলবে না।

28 Views 0 Likes 0 Comments

Related News

গণেশ মূর্তির সামনে পোষ্যের এমন কাণ্ড! কয়েক সেকেন্ডের ভিডিওতেই অবাক নেটপাড়া
দেশ

গণেশ মূর্তির সামনে পোষ্যের এমন কাণ্ড! কয়েক সেকেন্ডের ভিডিওতেই অবাক নেটপাড়া

নিউজ ডেস্ক: এক ঝলক দৃশ্য। না আছে কোনও বড় আয়োজন, না শোনা যাচ্ছে দীর্ঘ কোনও ধর্মীয় বক্তব্য। ক্যামেরায় ধরা পড়লো কয়েক সেকেন্ডের একটি মুহূর্ত। ভিডিওটি সামনে আসার পরই কয়েক মুহূর্তের জন্য থেমে গেলেন অনেকেই, এ যেন অন্য অন...

১৬ সেপ্টে ২০২৬, ০২:১২ পিএম · 2 মিনিট
আগে তদন্ত, তারপর আপত্তি! NEET-এর তদন্ত কমিটি নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
দেশ

আগে তদন্ত, তারপর আপত্তি! NEET-এর তদন্ত কমিটি নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

নিউজ ডেস্ক: নিট-ইউজি (NEET UG) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে তৈরি হয়েছিল এক উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। সেই কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে গঠন বদলের আর্জি জানিয়েছিলেন আন্দোলনকারীরা। কিন্তু সেই আব...

১৬ সেপ্টে ২০২৬, ০২:১০ পিএম · 2 মিনিট
সম্পর্কে নয়া ডোজ, মস্কোর সঙ্গে হাত মিলিয়ে চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব আনছে ভারত
দেশ

সম্পর্কে নয়া ডোজ, মস্কোর সঙ্গে হাত মিলিয়ে চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব আনছে ভারত

নিউজ ডেস্ক: রাশিয়াকে ভারতের অন্যতম বড় বন্ধু বলেই জানে গোটা বিশ্ব। এ বার সেই বন্ধুত্বে নয়া মোড়। মস্কো ও কালুগায় ভারতীয় সংস্থার অংশীদারিতে গড়ে উঠতে চলেছে একাধিক ওষুধ ও ওষুধ তৈরির কাঁচামালের কারখানা। রাশিয়ার শিল্প ও বাণ...

১৬ সেপ্টে ২০২৬, ১২:৫৬ পিএম · 2 মিনিট
এ বার আকাশপথেও সেনার সঙ্গী চারপেয়েরা, দেওয়া হচ্ছে যুদ্ধের বিশেষ প্রশিক্ষণ
দেশ

এ বার আকাশপথেও সেনার সঙ্গী চারপেয়েরা, দেওয়া হচ্ছে যুদ্ধের বিশেষ প্রশিক্ষণ

নিউজ ডেস্ক: যুদ্ধের ময়দানে বহুবারই নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে ভারতীয় সেনার প্রশিক্ষিত সারমেয়রা। এ বার তাদের প্রশিক্ষণে যোগ হল আকাশপথে অভিযানের অধ্যায়ও। বর্তমানে বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে নামার প্র...

১৬ সেপ্টে ২০২৬, ১২:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.